এক্সপ্লোর

Amartya Sen: কোভিডের ধাক্কায় কুপোকাত কারা? প্রতীচির সমীক্ষা রিপোর্ট প্রকাশ করবেন অমর্ত্য সেন

Covid Situation: এই সমীক্ষা চালিয়েছিল প্রতীচী ট্রাস্ট। আজ, বৃহস্পতিবার সেই রিপোর্ট প্রকাশিত হবে।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: কোভিডের সময়ে, লকডাউনে, বিভিন্ন কারণে নানাভাবে প্রবল সমস্যায় পড়েছিলেন আর্থিকভাবে পিছিয়ে থাকা শ্রেণি। কাজ হারিয়েছিলেন বহু নাগরিক। তাঁরা কতটা সমস্যায় পড়েছিলেন? ঠিক কত জন কাজ হারিয়েছেন? খাবারটুকুও জোগাড় করতে পারেননি কতজন? এই সমস্ত তথ্য জানতে সমীক্ষা চালিয়েছিল প্রতীচী ট্রাস্ট। আজ, বৃহস্পতিবার সেই রিপোর্ট প্রকাশিত হবে। আর সেটা প্রকাশ করবেন ট্রাস্টের চেয়ারম্যান এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।

কোভিডের ধাক্কা:
করোনা এবং লকডাউনের ধাক্কা, সবথেকে বেশি আঘাত হেনেছে গরিব মানুষের ওপর। কেউ কাজ হারিয়ে পথে বসেছেন। কারও ব্যবসা পুরোপুরি বসে গিয়েছিল। মর্মান্তিক পরিস্থিতি হয়েছিল পরিযায়ী শ্রমিকদের। মাইলের পর মাইল হেঁটে ফিরতে হয়েছিল নিজের ঘরে। কোভিড কেড়েছে বহু প্রাণও। কোনও পরিবার একমাত্র রোজগেরে সদস্যকে হারিয়ে কার্যত অকুলপাথারে পড়েছে। সেই সঙ্কটের গভীরতা, ভয়াবহতাই ফুটে উঠেছে প্রতীচী ট্রাস্টের সমীক্ষার রিপোর্টে। এই সংস্থারই চেয়ারম্যান নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।

কবে হয়েছিল সমীক্ষা?
দেশে যখন করোনার প্রথম ঢেউ যখন আছড়ে পড়েছিল। হাসপাতালে করোনা আক্রান্তদের চিকিৎসা চলছিল। কড়া লকডাউনে গ্রাম-শহরের রাস্তাঘাট যখন একেবারে ফাঁকা। সেই সময়ে শুরু হয়েছিল এই সমীক্ষা। ২০২০ সালের অগাস্ট থেকে নভেম্বর অবধি একটা সমীক্ষা চালিয়েছিল প্রতীচী ট্রাস্ট। ওই সমীক্ষায় আড়াই হাজার মানুষের সঙ্গে কথা বলা হয়। 

কী বলা হয়েছে সমীক্ষার রিপোর্টে? 

  • করোনা কালে প্রান্তিক মানুষদের মধ্যে ৮৭.৮ শতাংশ মানুষ কাজ হারিয়েছিলেন।
  • বাংলা থেকে কাজের খোঁজে অন্য রাজ্যে যাওয়া পরিযায়ী শ্রমিকদের মধ্যে ৯৩.২ শতাংশই কাজ হারিয়েছিলেন।
  • এরাজ্যে জব কার্ডধারীদের মধ্যে একশো দিনের কাজ পেয়েছিলেন মাত্র ৫৫ শতাংশ। 

প্রতীচী ট্রাস্টের রিপোর্টে, ওই সময়ে পরিযায়ী শ্রমিকদের সাহায্যের ব্যাপারে, রাজ্য সরকারের সদিচ্ছা প্রকাশ পেয়েছে। সমীক্ষার রিপোর্টে বলা হয়েছে, ২৬ শতাংশ পরিযায়ী শ্রমিক জানিয়েছেন, তাঁরা রাজ্য সরকারের সাহায্য পেয়েছেন। রাজ্যে ফেরানোর ব্যাপারে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। পাশাপাশি প্রতীচী ট্রাস্টের সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে, ওই সময়ে সর্বাধিক ২৪০ দিন অবধি খাদ্যসঙ্কট চলেছিল। প্রতি পাঁচ জনের মধ্যে একজন খাদ্য সঙ্কটে ভুগেছিলেন। তবে সবচেয়ে বেশি ভুক্তভোগী ছিলেন সেই নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্তরা, যাদের রেশন কার্ড নেই।

আজ, বৃহস্পতিবার প্রতীচী ট্রাস্টের চেয়ারম্যান এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন আনুষ্ঠানিকভাবে এই রিপোর্ট প্রকাশ করবেন। 

আরও পড়ুন: দুর্গাপুজোর থিমে কেকে, উন্মোচিত শিল্পীর মূর্তি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: বহিষ্কৃত TMC বিধায়ক ঋতব্রত, সন্দীপনের সঙ্গে শিউলি সাহা, জাভেদ খান-সহ একাধিক বিধায়কের বৈঠক
বহিষ্কৃত TMC বিধায়ক ঋতব্রত, সন্দীপনের সঙ্গে শিউলি সাহা, জাভেদ খান-সহ একাধিক বিধায়কের বৈঠক
বহিষ্কৃত ঋতব্রত ও সন্দীপনের সঙ্গে দেখা করতে গেলেন তৃণমূলের এই ২ বিধায়ক, লক্ষ্য কী ?
বহিষ্কৃত ঋতব্রত ও সন্দীপনের সঙ্গে দেখা করতে গেলেন তৃণমূলের এই ২ বিধায়ক, লক্ষ্য কী ?
TMC News : বিদ্রোহী বিধায়করা কি দল বেঁধে 'অন্য় তৃণমূল' গঠন করতে পারেন ? কত সংখ্যা প্রয়োজন ?
বিদ্রোহী বিধায়করা কি দল বেঁধে 'অন্য় তৃণমূল' গঠন করতে পারেন ? কত সংখ্যা প্রয়োজন ?
TMC News : কোথাও ৬, কোথাও ৯; নেতৃত্বকে অন্ধকারে রেখেই পৃথক বৈঠক TMC বিধায়কদের : সূত্র, ভাঙছে দল ?
কোথাও ৬, কোথাও ৯; নেতৃত্বকে অন্ধকারে রেখেই পৃথক বৈঠক TMC বিধায়কদের : সূত্র, ভাঙছে দল ?

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget