এক্সপ্লোর

Primary TET : চলতি বছরে প্রাথমিক টেটের দিন ঘোষণা

Goutam Paul : 'কাল সন্ধে থেকে অনলাইনে ফর্ম ফিলাপ শুরু', ঘোষণা করলেন প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি গৌতম পাল।

কলকাতা : চলতি বছরের প্রাথমিক টেটের (Primary TET 2023) দিন ঘোষণা । দিন ঘোষণা করলেন প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি গৌতম পাল। তিনি জানালেন, আগামী ১০ ডিসেম্বর হবে চলতি বছরের টেট । আজই বিজ্ঞপ্তি প্রকাশ, কাল দেওয়া হবে বিজ্ঞাপন। কাল সন্ধে থেকে অনলাইনে ফর্ম ফিলাপ শুরু হবে।

প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি বলেন, "২০২২-এ আমরা টেট নিয়েছিলাম। ২০২৩ সালেও আমরা টেট নিতে যাচ্ছি।প্রাইমারি টিচার এলেজিবিলিটি টেস্ট বা ২০২৩ সালের টেট হচ্ছে ডিসেম্বর মাসের ১০ তারিখে। রবিবার পরীক্ষা নেওয়া হবে। ১২টা থেকে ৩টে পর্যন্ত হবে টেট। যেমন- গতবারে আমরা কিছু বিধিনিষেধ আরোপ করেছিলাম, সেগুলো সবটাই থাকবে। বায়োমেট্রিক উপস্থিতি আমরা যাচাই করেছিলাম। প্রত্যেকটি কেন্দ্রে ক্যামেরার নজরদারি ছিল। গতবারের মতো টেটের OMR অ্যানসার শিট (OMR Answer Sheet), তার অরিজিনাল কপি (Original Copy) বোর্ড নেবে। কিন্তু, তার ডুপ্লিকেট কপি (Duplicate Copy), সঙ্গে প্রশ্নপত্রের বুকলেট বাড়িতে নিয়ে যেতে পারবেন পরীক্ষার্থীরা।" 

'নিয়োগ দুর্নীতি' (Recruitment Scam) নিয়ে তোলপাড়ের আবহে গত বছর ১১ ডিসেম্বর প্রাথমিক টেট পরীক্ষা হয়েছিল। ৫ বছরের অপেক্ষার পর সেবার আয়োজিত হয় প্রাথমিক টেট। প্রায় সাত লক্ষ প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন। প্রাথমিক টেটের দুই মাসের মধ্যে হয় ফলপ্রকাশ (Result TET)। ওয়েবসাইটে জানা যায় ৬ লক্ষ ২০ হাজার পরীক্ষার্থীর রেজাল্ট। ৬ লক্ষ ৯০ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় বসার জন্য আবেদন করেছিলেন। দেখা যায়, ১ লক্ষের উপর পাশ করেছেন। তাঁদের এখনও নিয়োগ হয়নি। এনসিটিই এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে প্রত্য়েক বছর পরীক্ষা নেওয়া হয়। প্রাথমিক টেটের এই ফলপ্রকাশ মানেই নিয়োগ পাওয়া বা নিয়োগের সঙ্গে সরাসরি কোনও যোগ নেই। নিয়োগের জন্য আলাদ বিজ্ঞপ্তি বেরোই, আলাদা আবেদন করতে হয়। 

গতবার টেটে প্রথম হন- বর্ধমানের ইনা সিংহ (Ena Singha)। দ্বিতীয় হন চারজন। দ্বিতীয় হন মৌনিশা কুণ্ডু (Manisa Kundu), মেঘনা চক্রবর্তী (Meghna Chakrabarty), দীপিকা রায় (Dipika Roy), অদিতি বসুরায় (Aditi basu Roy)। এক থেকে দশের মধ্যে জায়গা করে নেন ১৭৭ জন। নিয়োগ দুর্নীতি ও নিয়োগের দাবিতে লাগাতার আন্দোলনের আবহেই ফের চলতি বছরের টেট পরীক্ষার দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ।

আরও পড়ুন ; চাকরি চেয়ে জুটেছিল 'পুলিশের কামড়', এবার অরুণিমা পালকে ক্ষতিপূরণের সুপারিশ কমিশনের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
Police Officer Arrested: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
Police Officer Arrested: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
Flood Panic : এই বুঝি সব ভেসে গেল, সুবর্ণরেখার ভয়ঙ্কর রূপ দেখে আতঙ্কে ৩০০ পরিবার
বাড়ছে সুবর্ণরেখার জল, যে কোনও মুহূর্তে বড় ভাঙন ! প্রমাদ গুনছে ৩০০ পরিবার

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget