এক্সপ্লোর

Primary Recruitment Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবার তাপস মণ্ডলের জামিন

Tapas Mondal: নিয়োগ দুর্নীতিতে ১০০ কোটি টাকার খেলা হয়েছে বলে দাবি করেছিলেন তাপস।

কলকাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবার তাপস মণ্ডলের জামিন। ইডির মামলায় মানিক ভট্টাচার্যের জামিনের পর সিবিআইয়ের মামলায় জামিন পেলেন তাপস মণ্ডল। তাপস মণ্ডলের সঙ্গে জামিন পেলেন এস বসু রায় কোম্পানির আধিকারিক কৌশিক মাঝিও। 

তাপস মণ্ডলের জামিন: প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল। গ্রেফতারির দেড় বছরের বেশি সময় পর জামিন পেলেন তিনি। এদিন আদালতে তাপস মণ্ডলের আইনজীবী সওয়াল করেন, '৫৯৫ দিন জেলে, এখনও বিচারপ্রক্রিয়া শুরু হয়নি।' অন্যদিকে, নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে জেলে গিয়ে জেরার অনুমতি পেল সিবিআই। 

গত বছর ১৯ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয় মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে। উপেন বিশ্বাস বর্ণিত বাগদার 'সৎ রঞ্জন' ওরফে চন্দন মণ্ডলকে গ্রেফতারের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। CBI-এর তরফে গ্রেফতারি প্রসঙ্গে দাবি করা হয়, তদন্তে সহযোগিতা করলেও, নিজের বিষয়ে তথ্য লুকোচ্ছিলেন তাপস মণ্ডল। নিজের উপর থেকে দায় ঝাড়ার চেষ্টা করছিলেন। কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি, তাপস মণ্ডলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও লেনদেন সংক্রান্ত নথি দেখে বোঝা গেছে মিথ্য়ে বলছেন তিনি। নথি এবং পারিপার্শ্বিক তথ্য-প্রমাণের সঙ্গেও বয়ানে বিস্তর ফারাক রয়েছে তাপস মণ্ডলের। এমনকি, তদন্তকেও বিপথে চালিত করার চেষ্টা করছিলেন তিনি। নিয়োগ দুর্নীতিকাণ্ডে এই তাপস মণ্ডলের মুখেই প্রথম কুন্তল ঘোষের নাম শোনা যায়। এরপরই কুন্তল ঘোষকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পাল্টা তাপস মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন কুন্তলও। 

শিক্ষা-নিয়োগ দুর্নীতি মামলায় ২ বছরের মাথায় গত মাসে জামিন পান তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। ইডি-র দায়ের করা মামলার প্রেক্ষিতে জামিনের আবেদন জানান মানিক। তবে জামিন পেলেও এলাকা ছাড়তে পারবেন না পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২-এর ১০ অক্টোবর দিনভর জিজ্ঞাসাবাদের পর, গভীর রাতে ইডি-র হাতে গ্রেফতার হন প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য। সপরিবারে জেলে গিয়েছিলেন মানিক। শিক্ষা- নিয়োগ দুর্নীতি মামলায় আগেই জামিন পান মানিকের স্ত্রী শতরূপা ও ছেলে সৌভিক। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Junior Doctor Protest: পুজোয় ভিড়ে যানজটের আশঙ্কা, 'মহামিছিলে'র অনুমতি দিল না পুলিশ

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
West Bengal News Live : কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
Train Services : জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget