এক্সপ্লোর

Suvendu Adhikari: শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস, ‘এত প্ররোচনার পরও পশ্চিমবঙ্গ শান্ত, প্ররোচনায় পা দেবেন না’, বললেন বিধানসভার স্পিকার

West Bengal Assembly: গতকালই বিধানসভা থেকে সাসপেন্ড করা হয় শুভেন্দু-সহ চার বিজেপি বিধায়ককে।

কলকাতা: একদিন আগেই সাসপেন্ড করা হয়েছে বিধানসভা থেকে। এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস আনা হল। রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্য়ায় শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস এনেছেন। তাঁর দাবি, সাসপেন্ড হওয়ার পর সাম্প্রদায়িক মন্তব্য করেছেন শুভেন্দু। এ নিয়ে মুখ খুলেছেন রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও। শুভেন্দুর মন্তব্য সংবিধানের পরিপন্থী এবং সেই প্ররোচনায় পা দিলে রাজ্যে সাম্প্রদায়িক অশান্তি ছড়াবে বলে জানালেন তিনি। (Suvendu Adhikari)

গতকালই বিধানসভা থেকে সাসপেন্ড করা হয় শুভেন্দু-সহ চার বিজেপি বিধায়ককে। এর পর সংবাদমাধ্যমে যে বিবৃতি দেন শুভেন্দু, তার ভিত্তিতেই স্বাধিকার ভঙ্গের নোটিস এনেছেন তৃণমূল বিধায়করা। শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস এনেছেন শোভনদেব, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস এবং দেবাশিস কুমার। অধ্যক্ষ বিমান সেই নোটিস গ্রহণ করেছেন। সাম্প্রদায়িক মন্তব্য করে শুভেন্দু স্বাধিকার ভঙ্গ করেছেন বলে অভিযোগ। আগামী অধিবেশনে, ১ থেকে ১৯ মার্চের মধ্যে এ নিয়ে রিপোর্ট দেওয়া হবে। (West Bengal Assembly)

গতকাল সাসপেন্ড হওয়ার পর সংবাদমাধ্যমে মুখ খোলেন শুভেন্দু। পুলিশি প্রহরায় সরস্বতী পুজো করার প্রসঙ্গে তাঁকে বলতে শোনা যায়, "এই সরকার মোল্লাদের সরকার। এই সরকার মুসলমানদর সরকার। এই সরকার কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সির সরকার। এই সরকারের মুখ্যমন্ত্রী মুসলিম তোষণকারী, হিন্দুবিরোধী, মুসলিম লিগ-২-এর সরকার।" সেই নিয়েই শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস আনা হয়। পাশাপাশি, মঙ্গলবার বিশেষ উল্লেখ পর্বেও শুভেন্দুকে ধিক্কার জানানো হয়। ফিরহাদ সেখানে বলেন, "গতকাল বিধানসভায় যা ঘটেছে, তা অত্য়ন্ত লজ্জাজনক। আমাদের মাথা হেঁট হয়ে গিয়েছে। বিরোধী নেতার আচরণে সকলে লজ্জিত। ধর্মনিরপেক্ষ দেশে বিধায়ক হিসেবে সকলে সংবিধানের শপথ নিয়েছেন। তার পরও বিরোধী দলনেতা যেভাবে সাম্প্রদায়িক কথা বলছেন, তাতে সংবিধানের অসম্মান হচ্ছে।"

হিন্দুদের ভোটে জিতেছেন, মুসলিমদের ভোটে নয় বলেও গতকাল মন্তব্য করেন শুভেন্দু। সেই নিয়েও তাঁর তীব্র সমালোচনা করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ভারতের ধর্মনিরপেক্ষতায় আঘাত হানা হচ্ছে, বিরোধী দলনেতা চেয়ারের মর্যাদার অসম্মান করছেন এবং বিধানসভার সংখ্যালঘু সদস্যদের অসম্মান করছেন বলে জানান তিনি।

শুভেন্দুরদের সাসপেন্ড করা নিয়ে স্পিকার বিমান বলেন, "বাইরে দাঁড়িয়ে আস্ফালন করছেন। প্রিভিলেজ কমিটিতে গিয়ে জবাব দিন ওঁরা।" বিধানসভার প্রতি শ্রদ্ধাশীল হলে, আবেদন করলে সাসপেনশনের বিষয়টি বিবেচনা করে দেখা হবে বলেও জানান। শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস নিয়ে বিমান বলেন, "এটা অবশ্যই গর্হিত কাজ। যে বিবৃতি দিয়েছেন, তা সংবিধানের পরিপন্থী। সমালোচনা করতেই পারেন। ব্যক্তিগত ভাবে আমারাও সমালোচনা করতে পারেন আপনি। কিন্তু সংবিধানের মূল ভিত্তিতে যদি কেউ কুঠারাঘাত করেন...আমি মর্মাহত। আপনারাও নিশ্চয়ই মর্মাহত! কী বলছেন উনি, মোল্লাতন্ত্র! আমি তো ভাবতেই পারি না। যে ধরনের প্ররোচনা উনি দিচ্ছেন, তাতে পশ্চিমবঙ্গ যে এখনও শান্ত আছে, এটা যথেষ্ট। ওঁর প্ররোচনা পা দিলে, অশান্তি হতে পারে। দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে চাইলে এই ধরনের বিবৃতি বন্ধ করা উচিত ওদের। বুঝতে হবে। ক্ষমা চাওয়া উচিত মানুষের কাছে।" বিধানসভা দুর্বল নয়, বিধানসভাকে দুর্বল মনে করা উচিত নয় বলেও জানান স্পিকার বিমান।

সেরা শিরোনাম

News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
CPIM-BJP News: CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
Gas Leak: হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
BJP News: পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা
পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget