এক্সপ্লোর

Kolkata News: তোলা দিতে 'না', প্রবাসী আর্কিটেক্টকে 'বেধড়ক মার' খাস কলকাতায়

Promoter Attacked Architect Kolkata : ড়ির সামনেই রাস্তায় আটকে তোলা চাওয়ার অভিযোগ স্থানীয় প্রোমোটার খোকন সর্দারের বিরুদ্ধে। রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের...

কলকাতা: খাস কলকাতায় পুরনো বাড়ি সংস্কারের জন্য তোলা চাওয়ার অভিযোগ উঠল স্থানীয় প্রোমোটারের বিরুদ্ধে ( Accused Promoter)। তোলা দিতে রাজি না হওয়ায় মার্কিন মুলুক প্রবাসী সফটওয়্যার আর্কিটেক্টকে মারধরের অভিযোগ। বাড়ির সামনেই রাস্তায় আটকে তোলা চাওয়ার অভিযোগ স্থানীয় প্রোমোটার খোকন সর্দারের বিরুদ্ধে। রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের (Rabindra Sarobor Police Station)।

তবে এই প্রথমবার নয়, আগেও বহুবার মারধরের অভিযোগ উঠেছে প্রোমোটারের বিরুদ্ধে এরাজ্যে। অতীতে এন্টালিতে বাড়ির উপর বেআইনি নির্মাণে রাজি না হওয়ায় যুবককে মারধরের অভিযোগ উঠেছিল প্রোমোটারের বিরুদ্ধে। সেসময় গ্রেফতার করা হয়েছিল ২ জনকে। অভিযোগ, এন্টালির ছাতুবাবু লেনের বাড়ির উপরতলায় নির্মাণ কাজের প্রস্তাব দিয়েছিলেন মহম্মদ জাভেদ নামে স্থানীয় এক প্রোমোটার। সেই প্রস্তাবে রাজি হননি বাড়ির বাসিন্দারা। এরপর সন্ধেয় ওই বাড়ির এক যুবকের ওপর চড়াও হয়েছিল ২০-২৫ জনের দুষ্কৃতী দল। যুবককে বেধড়ক মারধর করা হয়েছিল। অভিযুক্তরা তৃণমূলের বলে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছিলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর।

গতবছরের শেষে তোলা না পেয়ে ব্যবসায়ীকে দোকানে ঢুকে মার, গুলি করে খুনের হুমকির অভিযোগ উঠেছিল রহড়ার (Rahara) কল্য়াণ নগরে। আর এই ঘটনায় কাঠগড়ায় তোলা হয়েছিল তৃণমূলের শ্রমিক নেতার অনুগামীদের। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছিল মারধরের ছবিও। এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। আর এই ঘটনা নিয়েই বিস্ফোরক অভিযোগ করেছিলেন খড়দা (kharda) তৃণমূলের ভাইস চেয়ারম্যান। তাঁর দাবি অভিযুক্ত তৃণমূলের নাম করে এলাকায় তোলাবাজি করলেও দল চুপ ছিল।   

খড়দায় ভরসন্ধেয় দোকানে ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছিল। তোলা চেয়ে ব্যবসায়ীকে মারধরের পাশাপাশি ক্যাশবাক্স খুলে নগদ লুঠ করার অভিযোগও উঠেছিল। আক্রান্ত ব্যবসায়ী দীপু সাহার অভিযোগ ছিল, হুমকি দিচ্ছে দোকান বন্ধ করার। হুমকি দেওয়ার জন্য় প্রতিবাদ করতেই মারার হুমকি, গুলি করার হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ তাঁর।

আরও পড়ুন, মাধ্যমিকে রেলের তরফে বিশেষ সুবিধা, এই শাখায় লোকাল ট্রেনে অতিরিক্ত স্টপেজ

খড়দা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের, কল্যাণনগরে দুই ভাইয়ের স্টেশনারি দোকান রয়েছে। এই পাড়ারই বাসিন্দা উপ পুরপ্রধান সায়ন মজুমদার। আক্রান্ত ব্য়বসায়ীর অভিযোগ ছিল,  দোকানে চড়াও হয়ে তোলা দাবি করেছিলেন খড়দার INTTUC নেতা গোপাল সাহার অনুগামীরা। ব্য়বসায়ী তোলা দিতে না চাওয়ায়, রীতিমতো তাণ্ডব চালানো হয়েছিল। দোকানে ভাঙচুরের পাশাপাশি, চলেছিল মারধর।

 

সেরা শিরোনাম

Vegetables Price Hike: বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Suvendu Adhikari : শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?
শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?
'এম এ বেবি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বেবি', সিপিএম ও মমতা তৃণমূলের জোট জল্পনা নিয়ে কটাক্ষ বিজেপির
'এম এ বেবি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বেবি', সিপিএম ও মমতা তৃণমূলের জোট জল্পনা নিয়ে কটাক্ষ বিজেপির

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget