এক্সপ্লোর

Protest: ধর্মঘটে সামিল হওয়ায় খাদ্যভবনের ২ কর্মীকে অবৈধভাবে বদলি, খাদ্যভবনে বিক্ষোভ সংগ্রামী যৌথ মঞ্চের

প্রতিবাদে খাদ্যভবনে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেয় সংগ্রামী যৌথ মঞ্চ। সেই সঙ্গে এদিন প্রতিবাদ বিক্ষোভেও সামিল হন রাজ্য সরকারি কর্মীদের একাংশ। 

সঞ্চয়ন মিত্র, অনির্বাণ বিশ্বাস, অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: ১০ মার্চ ধর্মঘটে (Strike) সামিল হওয়ায় খাদ্যভবনের (Khadya Bhavan) দুই কর্মীকে অবৈধভাবে বদলির বিজ্ঞপ্তি জারি হয়েছে। এই অভিযোগে খাদ্যভবনে বিক্ষোভ দেখাল সংগ্রামী যৌথ মঞ্চ। ৫ ঘণ্টা ঘেরাও করে রাখা হল দুই কর্তাকে। বৈঠকেও মিলল না রফাসূত্র।

বেআইনিভাবে বদলির নির্দেশের অভিযোগ: বকেয়া DA-র (Dearness Allowance) দাবিতে আন্দোলনের মাঝেই, এবার বেআইনিভাবে বদলির নির্দেশের অভিযোগে, বুধবার খাদ্যভবনের সামনে বিক্ষোভ দেখাল সংগ্রামী যৌথ মঞ্চ। প্রায় ৫ ঘণ্টা ঘেরাও করে রাখা হল খাদ্যভবনের দুই কর্তাকে।

বদলির বিজ্ঞপ্তি জারি: বকেয়া DA-র দাবিতে, গত ১০ মার্চ রাজ্যজুড়ে ধর্মঘট পালন করেছিলেন রাজ্য সরকারি কর্মীদের একটা বড় অংশ । অভিযোগ, সেই অপরাধে খাদ্যভবনের দুই কর্মী দেবু সিন্হা এবং সৌমেন্দ্রনারায়ণ বসুকে অন্য জেলায় বদলির বিজ্ঞপ্তি জারি করা হয় । এরই প্রতিবাদে খাদ্যভবনে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির (Strike) ডাক দেয় সংগ্রামী যৌথ মঞ্চ । সেই সঙ্গে এদিন প্রতিবাদ বিক্ষোভেও সামিল হন রাজ্য সরকারি কর্মীদের একাংশ । 

সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক অর্জুন সেনগুপ্তের কথায়, ১০ মার্চের কর্মবিরতির পর সরকার বুঝতে পেরেছে, গোটা কর্মচারি শিক্ষক সমাজ তার বিরুদ্ধে চলে গেছে । এই জায়গায় দাঁড়িয়ে সরকার ভয় পেয়ে বেআইনি বদলির নির্দেশ দিয়েছে । তা যতদিন প্রত্যাহার না হচ্ছে, ততদিন খাদ্যভবনে কোনও কাজ হবে না, কম্পিউটার খুলবে না, কলম খাপ থেকে খুলবে না ।

শুধু বাইরে বিক্ষোভ নয়, খাদ্য দফতরের দুই কর্তা অজয় ভট্টাচার্য এবং সুমন ঘোষকেও ঘেরাও করে রাখেন আন্দোলনকারীরা। প্রায় ৫ ঘণ্টা ঘেরাও করে রাখা হয় তাঁদের । শেষমেশ কর্তৃপক্ষের সঙ্গে আন্দোলনকারীরা বৈঠকে (Meeting) বসলেও কোনও সমাধান সূত্র মেলেনি ।

মন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যে কথায়, বেআইনিভাবে কোনও বদলির নোটিস দেওয়া হয়নি । এ দিকে খাদ্য দফতরের দুই কর্মীর বদলির সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে, আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ ।

আরও পড়ুন: Nishith Pramanik: 'অভিষেক কোচবিহারে যেখানে যেখানে গিয়েছেন, সেখানেই তৃণমূলে ভাঙন ধরাব' চ্যালেঞ্জ নিশীথের

মিছিলে অনুমতি : উল্লেখ্য, বকেয়া ডিএ-র দাবিতে বৃহস্পতিবার কোঅর্ডিনেশন কমিটির মিছিলে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি, সরকারি আইনজীবীর উদ্দেশে একাধিক প্রশ্ন ছুঁড়ে দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। বললেন, কিছু দল যখন মিছিল করে, তখন গোটা কলকাতা স্তব্ধ হয়ে যায়। তখন পুলিশের অসুবিধা হয় না?

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget