এক্সপ্লোর

Purba Bardhaman: দুয়ারে সরকারে খাবার-খরচ নিয়েও 'দুর্নীতি'! পদত্যাগ তৃণমূল প্রধানের

TMC: উপপ্রধানের বিরুদ্ধে খরচে দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। অপমান করার অভিযোগ তুলে পদত্যাগও করেছেন তিনি।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: মিড-ডে মিলের হিসেবে গরমিল নিয়ে নানা সময় অভিযোগ উঠেছে। আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। এবার দুয়ারে সরকার শিবিরের খাওয়ার খরচ নিয়েও উঠল দুর্নীতির অভিযোগ। উপপ্রধানের বিরুদ্ধে খরচে দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। এখানেই শেষ হয়, উপপ্রধানের বিরুদ্ধে অপমান করার অভিযোগ তুলে পদত্যাগও করেছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান।

দলের কর্মিসভা থেকে কোনও জমায়েত বা সরকারের কোনও শিবির। সস্তার পেট ভরাতে অনেকসময়েই ভরসা রাখা হয় ডিমের উপর। বলা ভাল ডিম-ভাতের উপর। সরকারের দুয়ারে সরকারের শিবিরেও দুপুরের খাবার হিসেবে রাখা হয়েছিল ডিম-ভাত। সেই হিসেব করার সময়েই গরমিল করার অভিযোগ উঠেছে। এক প্লেট ডিম-ভাতের দাম ধরা হয়েছে ৬৫ টাকা। ২০০ জনের খাওয়ার কথা। সেই জায়গায় বিল করা হয়েছে ২৮০ জনের। ঘটনাস্থল পূর্ব বর্ধমান ২ নম্বর ব্লকের কুড়মুন ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে। ডিম-ভাতের বিলে দুর্নীতির অভিযোগ নিয়ে চরমে উঠেছে তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের দ্বন্দ্ব

কেন বিবাদ:
বিবাদের সূত্রপাত, দুয়ারে সরকার ক্যাম্পে ডিম-ভাতের বিল নিয়ে। সম্প্রতি কুড়মুন দুই পঞ্চায়েত এলাকায় বলগোনা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ দফার দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হয়। সেখানে আসা সরকারি আধিকারিক ও কর্মীদের খাওয়ার ব্যবস্থা করা হয় পঞ্চায়েতের পক্ষ থেকে। প্রধানের অভিযোগ, ২০০ জনের লাঞ্চের ব্যবস্থা করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু পরে ২৮০ জনের বিল জমা দেন উপপ্রধান। স্রেফ ডিম-ভাত খাওয়ানোর জন্য প্রতি মিল ধরা হয় ৬৫ টাকা। তাই বিলে সই করেননি তিনি।

অভিযোগ-পাল্টা অভিযোগ:
কুড়মুন ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান তারা মালিক বলেন, 'সিদ্ধান্ত হয়েছিল ২০০ জনের। অনুগামীদের মোচ্ছব করিয়েছেন। ২৮০ জনের বিল দিয়েছেন। ডিম ভাত খাওয়াতে ৬৫ টাকা লাগে?' বিলে সই না করায় উপপ্রধান ও তাঁর অনুগামীরা, পঞ্চায়েত অফিসের মধ্যেই প্রধানকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ। যার জেরে পদত্যাগ করেন প্রধান। তাঁর অভিযোগ, 'অকথ্য ভাষায় সবার সামনে গালাগালি করেছে। মহিলা হিসেবে অপমানিত হয়ে পদত্যাগ করেছি। আগে প্রাণনাশের হুমকিও দেয়।' যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন কুড়মুন ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বাসুদেব দে। তিনি বলেন, '২০০ এর জায়গায় ২৫০ জন হয়েছে ঠিকই। ক্যাম্পে আসা সরকারি কর্মী, সাফাই কর্মী বেশী আসায় তাঁদের খাওয়াতে হয়েছে। কোনও মানুষকে শুধু ডিম ভাত খাওয়ানো যায় না, তার সাথে ডাল ও পোস্ত ভাতের ব্যবস্থা হওয়ায় জন প্রতি ৬৫ টাকা খরচ হয়েছে।এ ছাড়াও আগের দিন ৩০ জনের খাবার। ডেকোরেটার্স কর্মী ও প্যান্ডেলের দায়িত্বে থাকা কিছু কর্মীকে খাওয়াতে হয়েছে।'

ঘটনা নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস বিডিও-র। 

আরও পড়ুন: গরমের মরসুমে ত্বকের কী কী সমস্যা দূর করে অ্যালোভেরা? কীভাবে কাজে লাগাবেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: বিজেপি সরকারের ১০০ দিন,
বিজেপি সরকারের ১০০ দিন, "বিস্তারিত বক্তব্য কালই...", আর কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
Asish Banerjee Death Investigation: আশিস বন্দ্য়োপাধ্যায়ের কোন কোন জিনিস নিয়ে তদন্ত ? কী বললেন মুখ্যমন্ত্রী
আশিস বন্দ্য়োপাধ্যায়ের কোন কোন জিনিস নিয়ে তদন্ত ? কী বললেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Annapurna Yojana: আগামীকাল কারা পাবেন অন্নপূর্ণা? নবান্ন থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী?
CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget