এক্সপ্লোর

Purba Bardhaman: ফ্যান থেকে ঝুলছে শাড়ি, বিছানায় ছাত্রের অগ্নিদগ্ধ দেহ

Katwa news: কাটোয়ায় ঘর থেকে উদ্ধার হল একাদশ শ্রেণির ছাত্রের অগ্নিদগ্ধ দেহ। সে আত্মহত্যা করেছে না অন্য কোনওভাবে তার মৃত্যু হয়েছে, সেটা এখনও স্পষ্ট নয়। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

রানা দাস, কাটোয়া: বাড়িতে নিজের ঘর থেকে উদ্ধার হল একাদশ শ্রেণির ছাত্রের অগ্নিদগ্ধ মৃতদেহ (Charred body)। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) কাটোয়ার (Katwa) মাধবীতলায়। মৃত পড়ুয়া আত্মহত্যা (Suicide) করেছে না অন্য কোনওভাবে তার মৃত্যু হয়েছে, সেটা এখনও স্পষ্ট নয়। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Cops)। 

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার বিকেলে কাটোয়ার মাধবীতলা অঞ্চলে একটি বাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। ছুটে আসেন আশেপাশের বাড়ির লোকজন। সবাই মিলে আগুন নেভোনার চেষ্টা করেন। খবর দেওয়া হয় দমকলে। স্থানীয় থানাতেও খবর দেওয়া হয়। ঘটনাস্থবে পৌঁছন পুলিশকর্মীরা। এরপর ঘরের দরজা ভেঙে ওই ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন স্কুলে ক্লাসরুম থেকে উদ্ধার গলায় ফাঁস দেওয়া মৃতদেহ, গড়বেতায় শিক্ষকের মৃত্যুতে রহস্য

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম করণ সাহা। সে কাটোয়ার ভারতী ভবন বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্র ছিল। মুর্শিদাবাদের ভরতপুরের গইসবাদ গ্রামে তার বাড়ি। সে পড়াশোনার জন্য কাটোয়ায় তার এক আত্মীয়ের বাড়িতে একাই থাকত। তার মৃত্যু নিয়ে পরিবারের লোকজন কিছুই বলতে পারছেন না। 

এই ছাত্রের মৃত্য়ুর ঘটনায় কয়েকটি বিষয় তদন্তকারীদের ভাবাচ্ছে। মৃতদেহটি যখন উদ্ধার করা হয়, তখন দেখা যায়, বিছানায় পড়ে আছে অগ্নিদগ্ধ দেহটি। অথচ ঘরে পাখা থেকে ঝুলছে শাড়ি। করণ যদি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করারই চেষ্টা করে, তাহলে আবার কী করে আগুনে পুড়ল তার শরীর, এই প্রশ্ন ভাবিয়ে তুলেছে তদন্তকারীদের। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে তবেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এদিকে, গত মাসেই মালদার মানিকচক থানার অন্তর্গত শেখপুরা পূর্বপাড়ায় বাড়ি থেকে উদ্ধার হয় এক মহিলার ক্ষতবিক্ষত দেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার স্বামী শেখ সাজুদ পেশায় শ্রমিক। ভিনরাজ্যে কর্মরত তিনি। ছেলে মহম্মদ রফিকুল ইসলাম পেশায় সিভিক ভলান্টিয়ার। ঘটনার রাতে দু’জনের কেউই বাড়িতে ছিলেন না। তখনই ওই মহিলাকে খুন করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ তদন্তকারীদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Samik Bhattacharya : 'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
Tulu Mondal Property : ২১ টি প্রপার্টি, ৩০০ বিঘার জমি ! কোন আমলে টুলুর উত্থান ? মোট কত সম্পত্তি ? ভয়ঙ্কর তথ্য মুখ্যমন্ত্রীর
২১ টি প্রপার্টি, ৩০০ বিঘার জমি ! কোন আমলে টুলুর উত্থান ? মোট কত সম্পত্তি ? ভয়ঙ্কর তথ্য মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Census:
Bardhaman News: বর্ধমানে জালে জঙ্গি, ঝাড়খণ্ডে গ্রেফতার হামিমের বান্ধবী | ABP Ananda
Shikkha Samman 2026: ব্ল্যাকবোর্ড-স্মার্ট ক্লাস-AI, শিক্ষার পদ্ধতিতে বদল যেভাবে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget