এক্সপ্লোর

East Burdwan News: দামাল হাওয়া দামোদরে, নৌকাডুবিতে নিখোঁজ ২

Boat Capsized: ফের নৌকাডুবি দামোদরে। এখনও নিখোঁজ ২। জামালপুরের জোৎসীরামপুর গ্রাম পঞ্চায়েতের জোতচাঁদ এলাকার ঘটনা। দুজনের হদিস পেতে তৎপর জেলা বিপর্যয় মোকাবিলা দফতর।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: ফের নৌকাডুবি (boat capsizes) দামোদরে (Damodar)। এখনও নিখোঁজ (missing) ২। জামালপুরের জোৎসীরামপুর গ্রাম পঞ্চায়েতের জোতচাঁদ এলাকার ঘটনা। দুজনের হদিস পেতে তৎপর জেলা বিপর্যয় মোকাবিলা দফতর (district disaster management department) ও পুলিশের বিশেষ দল।

কী ঘটেছিল?
গত কাল সন্ধেয় একটি পানসি নিয়ে দামোদরের বুকে নৌবিহারে বেরোন ৪ বন্ধু। পানসি যখন মাঝ নদীতে, ঠিক তখনই হঠাৎ দামাল হাওয়া শুরু হয়। এলোপাথারি স্রোতে টলোমলো করতে শুরু করে  নৌকা। খামখেয়ালি নদের সঙ্গে বেশিক্ষণ যুঝে উঠতে পারেনি সেটি, ডুবে যায় অল্প পরেই। পুলিশ সূত্রে খবর, ৪ জনের মধ্যে ২ জন কোনও ক্রমে সাঁতার কেটে পাড়ে ফিরতে সক্ষম হলেও বাকি দুজনের খোঁজ মেলেনি। আশঙ্কা, তাঁরা সম্ভবত তলিয়ে গিয়েছেন। নিখোঁজদের নাম সৈকত মান্না ও সৌগত বেরা। জোৎসীরামপুর এলাকাতেই বাড়ি তাঁদের। সৈকত ও সৌগতর খোঁজে নেমেছে জেলা বিপর্যয় মোকাবিলা দফতর। উদ্ধারকাজে হাত লাগিয়েছে জেলা পুলিশের বিশেষ দল।  

আগেও দুর্ঘটনা দামোদরে...
কখনও নৌবিহারে কখনও আবার স্নান করতে নেমে আগেও একাধিক বার দুর্ঘটনা ঘটেছে দামোদরে। যেমন বছর দুয়েক আগে বাঁকুড়ার মেজিয়ায় ওই নদেই স্নান করতে গিয়ে তলিয়ে যায় ১৭ বছরের তিন কিশোর। দু'জনের মৃতদেহ উদ্ধার হলেও তৃতীয় জনের দেহ খুঁজতে তল্লাশি চলে। তিনজনই পশ্চিম বর্ধমানের রানিগঞ্জের বাসিন্দা বলে জানায় পুলিশ। পরিবার সূত্রে উঠে আসে, টিউশনের নাম করে বাড়ি থেকে বেরিয়ে দামোদরে স্নান করতে গিয়েছিল তারা। ওই বছরেরই জুলাই মাসে জল নিতে গিয়ে তলিয়ে যান আরও চার তরুণ। এই ঘটনাটি পশ্চিম বর্ধমানের অন্ডালের শ্রীরামপুর এলাকার। স্থানীয় বাসিন্দারা ছুটে এলেও বর্ষায় ভরা দামোদরে উদ্ধারের চেষ্টা ব্যর্থ হয়। উদ্ধারকাজে নামতে হয় অন্ডাল থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। তবে বছর পাঁচেক আগেকার একটি ঘটনার স্মৃতি এখনও তাড়া করে বেড়ায় নদের পাড়ের বাসিন্দাদের। এপ্রিল, ২০১৭। সে বার দুর্গাপুরের অন্ডালে দামোদরে ডুবে যাওয়া এক বন্ধুকে বাচাঁতে গিয়ে মৃত্যু হয়েছিল রামস্বরূপ মিনা নামে এক রেলকর্মীর। সহকর্মী জানকী মিনাকে নিয়ে দামোদরে স্নান করতে যান রামস্বরূপ। কিন্তু হঠাতই জানকীকে তলিয়ে যেতে দেখে জলে ঝাঁপ দেন। জানকী জল থেকে উঠে এলেও তলিয়ে যান রামস্বরূপ। পরে তাঁর দেহ উদ্ধার হয়।
মর্মান্তিক সব ঘটনার তালিকায় নতুন সংযোজন শনিবার সন্ধের নৌকাডুবি।

আরও পড়ুন:এবার বিদেশে ব্যোমকেশ, অরিন্দমের 'হত্যামঞ্চ' মুক্তি পাচ্ছে আন্তর্জাতিক স্তরে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
হালিশহরে জনরোষের তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী, মমতার গাড়িতে হামলা নিয়ে পাল্টা আক্রমণ অভিষেকের
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
BJP Leader Extortion Allegation: ৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় ৫ বিজেপি নেতা, কাটোয়ায় চাঞ্চল্যকর ঘটনা
৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় ৫ বিজেপি নেতা, কাটোয়ায় চাঞ্চল্যকর ঘটনা
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget