এক্সপ্লোর

Burdwan: বাড়ি ফাঁকা থাকলেই চুরি, দেড় মাসে সর্বস্বান্ত বর্ধমানবাসী

 East Burdwan: পুলিশ সূত্রে খবর, পুজোর ছুটির সময় থেকে এখনও পর্যন্ত গত দেড় মাসে সাতটি ফ্ল্যাট ও বাড়িতে চুরি হয়েছে।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: দেড় মাসের মধ্যে বর্ধমান (Burdwan) শহরে সাতটি ফ্ল্যাট ও তিনটি বাড়িতে চুরি! সরকারি ও বেসরকারি আবাসনে হানা দিচ্ছে চোর। কেউ না থাকার সুযোগে সর্বস্ব হাতিয়ে চম্পট দিচ্ছে দুষ্কৃতীরা।  এমনই অভিযোগ তুলে নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানালেন বর্ধমান শহরের বাসিন্দাদের একাংশ। পরিকাঠামো বাড়িয়ে অপরাধীদের গ্রেফতারের আশ্বাস দিয়েছে পুলিশ। 

পরপর চুরির অভিযোগ। তা নিয়ে আতঙ্ক আর উদ্বেগ বাড়ছে পূর্ব বর্ধমানের সদর শহর বর্ধমানে।  পুলিশ সূত্রে খবর, পুজোর ছুটির সময় থেকে এখনও পর্যন্ত গত দেড় মাসে সাতটি ফ্ল্যাট ও বাড়িতে চুরি হয়েছে। প্রতি ক্ষেত্রেই দেখা গিয়েছে, তালাবন্ধ ছিল ফ্ল্যাট আর বাড়ি। সেই সুযোগেই হানা দিয়েছে দুষ্কৃতীরা। 

সঞ্জয় বন্দ্যোপাধ্যায় বলেন, শহরে চুরির ঘটনা বেড়ে গেছে। নিরাপত্তাহীনতায় ভুগছি। আতঙ্কে আছি। চুরির পর পুলিশ এলাকায় যাচ্ছে। থানায় অভিযোগ হচ্ছে। কিন্তু চুরির কিনারা হচ্ছে না। সাধনপুরে সরকারি আবাসনে ৫টি ফ্ল্যাটে চুরি। নবাবহাটের বেসরকারি টাউনশিপের ২টি ফ্ল্যাটে চুরি। 

আরও পড়ুন, ইঞ্জিনিয়ারিং পাস করেও চাকরি না মেলার অভিযোগ, দুর্গাপুরে চায়ের দোকান খুললেন দুই ভাই

বাবুরবাগের ইন্দ্রপ্রস্থ ও বাহিরসর্বমঙ্গলা এলাকায় দুটি বাড়ির তালা ভেঙে চুরি। এমন একাধিক অভিযোগ জমা পড়েছে পুলিশের খাতায়। বর্ধমান শহরের বাসিন্দা মৌ প্রধান বলেন, বর্ধমান শহরে পরপর চুরির অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির পূর্ব বর্ধমান জেলা কমিটি সদস্য কল্লোল নন্দন, "শহরের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। বাড়িতে বাড়িতে চুরি হচ্ছে। শহরের নিরাপত্তা কোথায়? সাধারণ মানুষের নিরাপত্তা নেই বর্ধমান শহরে।" অন্যদিকে, পূর্ব বর্ধমানের তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, "অভিযোগ করাই বিজেপির কাজ। পুলিশ নিশ্চয় ব্যবস্থা নেবে। অপরাধীদের ধরবে। 

পূর্ব বর্ধমানের পুলিশ সুপার জানিয়েছেন, চুরি রুখতে বর্ধমান শহরে ১৫০টি অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা লাগানো হবে। বাড়ানো হয়েছে টহলদারি ভ্যান ও বাইকের সংখ্যা। বেশ কয়েকটি চুরির ঘটনায় গ্রেফতার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে একটি অ্যাপ নিয়ে আসা হচ্ছে। ওই অ্যাপের মাধ্যমে বাড়িতে কেউ না থাকলে, পুলিশকে তা জানিয়ে রাখা যাবে। 

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget