এক্সপ্লোর

Kartik Puja 2021: বারবণিতাদের সন্তান লাভের বাসনা থেকে শুরু, জানেন কাটোয়ার কার্তিকপুজোর ইতিহাস ?

Katwa Kartik Puja : কাটোয়ার কার্তিক পুজোর মূল বৈশিষ্ট্য - থাকা। বাঁশের কঞ্চি দিয়ে থাক থাক করে সাজানো হয় পুতুল। দুপাশে থাকে সখীরা এবং মাঝে পুতুলের মাধ্যমে পৌরাণিক কাহিনি তুলে ধরা হয়

রাণা দাস, কাটোয়া : 'কার্তিক বড় হ্যাংলা, একবার আসেন মায়ের সঙ্গে একবার আসেন একলা।' জগদ্ধাত্রী পুজোর পর এবার কার্তিক পুজোয় মেতে উঠল শহর কাটোয়া ।

বারবণিতাদের হাত ধরেই কাটোয়ায় শুরু হয় কার্তিক পুজো। পরবর্তীতে বারবণিতাদের কাছে আসা বণিক ও বাবুদের আভিজাত্য প্রদর্শনীই হয়ে ওঠে কাটোয়ার কার্তিক লড়াই। বর্তমানে কাটোয়া শহরের বিভিন্ন ক্লাবে আলোকসজ্জা,মন্ডপ, বাজনায় জমে ওঠে সুষ্ঠু লড়াই। যা কাটোয়ার ঐতিহ্যবাহী কার্তিক লড়াই নামে পরিচিত। তবে কার্তিকের শোভাযাত্রা যা লড়াই বলে পরিচিত তা কোভিড বিধির কারণে বন্ধ রেখেছে প্রশাসন। 

কাটোয়া শহরের এক প্রান্ত দিয়ে বয়ে গেছে অজয়-ভাগীরথী। অতীতে রেলপথ ও সড়ক পথ তখনও গড়ে ওঠেনি । যোগাযোগের প্রধান মাধ্যম ছিল নদীপথ। ঠিক এই কারণেই কাটোয়া শহরে নদীর ঘাট হরিসভা পাড়া সহ আরও কয়েকটি নদীঘাটে গড়ে ওঠে প্রধান ব্যবসায়িক স্থান। সেই সময়ই কাটোয়ার হরিসভা পাড়ায় গড়ে ওঠে নিষিদ্ধ পল্লি। বারবণিতাদের সন্তান লাভের বাসনা থেকে কাটোয়ার কার্তিক পুজোর উৎপত্তি। বারবণিতাদের মন রাখতে বাবুরা প্রচুর অর্থ ব্যয় করে শুরু করে কার্তিক পুজো। সেই শুরু, এর পর শহরের বিভিন্ন ক্লাব শুরু করে কার্তিক পুজো। 

আজ যা কাটোয়ার কার্তিক লড়াই হিসেবেই পরিচিত । কাটোয়ার কার্তিক পুজোর মূল বৈশিষ্ট্য - থাকা। বাঁশের কঞ্চি দিয়ে থাক থাক করে সাজানো হয় পুতুল। দুপাশে থাকে সখীরা এবং মাঝে পুতুলের মাধ্যমে পৌরাণিক কাহিনি তুলে ধরা হয় । আর সবার ওপরে থাকে কাত্যায়নী ও কার্তিক । একেই বলা হয় কার্তিকের থাকা।

তবে এখন বেশিরভাগ ক্লাব থিমের পুজো শুরু করেছে । কোথাও ফুটে উঠেছে কেরলের কথাকলি নৃত্য। তবে, এখনও বেশ কিছু ক্লাব কার্তিক পুজোর পুরনো ঐতিহ্য কার্তিকের থাকা ধরে রেখেছে। আলোর রোশনাই ও বাজনার আওয়াজে মেতে উঠেছে কাটোয়া শহর। শুধু কাটোয়া শহরের মানুষ নয়, দূর-দূরান্ত থেকে এই কার্তিক পুজো দেখতে ভিড় জমায় বহু মানুষ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
East Burdwan: আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
আউশগ্রামে ভেঙে পড়ল বাড়ির ছাদ, ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে আহত দুই শিশু সহ ৪ জন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান

ভিডিও

CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda
Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget