এক্সপ্লোর

East Burdwan News: অশান্ত শক্তিগড়ের 'মিষ্টি-পীঠ', গড়াগড়ি খেল ল্যাংচা

Chaos In Shaktigarh: শক্তিগড়ের ল্যাংচা হাবে তীর্থযাত্রীদের বাসে ভাঙচুর ! অভিযোগের তির মিষ্টি ব্যবসায়ী ও স্থানীয়দের একাংশের বিরুদ্ধে। ল্যাংচার দোকানে পাল্টা ভাঙচুর চালানোর অভিযোগ তীর্থযাত্রীদের বিরুদ্ধে।

কমলকৃষ্ণ দে,পূর্ব বর্ধমান: শক্তিগড়ের (shaktigarh) ল্যাংচা হাবে (lyangcha hub) তীর্থযাত্রীদের (pilgrims) বাসে (bus) ভাঙচুর (ransack)! অভিযোগের তির মিষ্টি ব্যবসায়ী ও স্থানীয়দের একাংশের বিরুদ্ধে। ল্যাংচার দোকানে পাল্টা ভাঙচুর চালানোর অভিযোগ তীর্থযাত্রীদের বিরুদ্ধে। সব মিলিয়ে উত্তেজনার পরিবেশ।

কী হয়েছিল?

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, দেওঘর থেকে তীর্থ সেরে টিটাগড় ফিরছিল একটি বাস। শক্তিগড়ে ল্যাংচার দোকানের সামনে দাঁড়ায় সেটি। কিন্তু তীর্থযাত্রীরা কোন দোকানে ঢুকবে তা নিয়েই ঝামেলার সূত্রপাত। অভিযোগ, তার জেরে বাসে ভাঙচুর, বাস লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়। যাত্রীদের মারধরও করা হয় বলে অভিযোগ। অন্য কথা বলছেন ব্যবসায়ীরা। তাঁদের বক্তব্য, ঝামেলা শুরু করেন তীর্থযাত্রীরা। দোকানেও ভাঙচুর চালান তাঁরাই। ল্যাংচার দোকানের কর্মীদের মারধরও করেন বলে অভিযোগ। ঘটনায় দুপক্ষেরই বেশ কয়েকজন জখম। দোকানে ভাঙচুর চালানোর অভিযোগে কিছুক্ষণের জন্য কলকাতামুখী লেন অবরোধ করেন স্থানীয়রা। একাংশের অবশ্য বক্তব্য, ঝামেলার মূল কারণ অন্য। ল্যাংচা হাবের সামনে বাস দাঁড় করানো থেকে অশান্তির শুরু। তার পরই ভাঙচুর চলে।  

অতীতেও বিতর্কের শিরোনামে 'ল্যাংচা হাব' 

বকটুই হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার পথে শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচার দোকানের সামনে বাস থামান বিজেপি বিধায়করা। ভিডিও ফুটেজে দেখা যায় দোকানে দাঁড়িয়ে ল্যাংচা খাচ্ছেন বাঁকুড়ার বিধায়ক নিলাদ্রীশেখর দানা থেকে ,হবিবপুরের জুয়েল মুর্মু  প্রমুখ। সেই ফুটেজ নিয়ে পরে চাঁচাছোলা সমালোচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, 'কিছু দল ল্যাংচা খেতে খেতে ঢুকছে ল্যংচাতে ল্যংচাতে।' ছেড়ে কথা বলেননি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও। পাল্টা ধেয়ে আসে বিজেপির তরফ থেকেও। ভয়ঙ্কর ঘটনার মধ্যেও আলাদা মাত্রা নেয় তরজা-জবাবি তরজা। শিরোনামে উঠে আসে ল্যাংচা হাব।

কয়েক মাসের ব্যবধানে ফের অশান্তির জেরে নতুন করে খবরে শক্তিগড়ের 'মিষ্টি-পীঠ'। 

আরও পড়ুন:অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়, ভর্তি করা হল SSKM-এর ICCU-তে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Sayani Das: তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget