এক্সপ্লোর

East Burdwan News: হঠাৎ গোখরো, আতঙ্কে পূর্ব বর্ধমানের প্রাথমিক স্কুলের পড়ুয়ারা

Snake In East Burdwans School: স্কুলের গুদামঘরে বিষধর গোখরো। শনিবার সকালে প্রার্থনার পর হইচই পড়ে গেল পূর্ব বর্ধমানের নতুনগ্রামের একটি প্রাথমিক স্কুলে। পরে বনকর্মীরা এসে সেটি উদ্ধার করে নিয়ে যায়।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: থাকার কথা ছিল পড়ুয়াদের (students)। কিন্তু একী! স্কুলে (school) কিনা ঢুকে পড়ল গোখরো (snake)? পূর্ব বর্ধমানের (east burdwan) নতুনগ্রামের একটি প্রাথমিক স্কুলের ঘটনা।

কী হয়েছিল?

শনিবার সকালের ঘটনায় স্বাভাবিক ভাবেই আতঙ্ক পড়ুয়াদের মধ্যে ছড়িয়ে পড়ে। প্রার্থনা তখন সবে শেষ হয়েছে। হঠাতই দেখা যায়, গুদামঘরে একটি বিষধর গোখরো ঢুকে পড়েছে।  প্রধানশিক্ষক অজিত কুমার দাস জানান, গুদামঘর লাগোয়া কলের পাশের নালার সঙ্গে একটি ডোবার সংযোগ আছে। সেই পথ ধরেই সাপটি গুদাম ঘরে চলে আসে। গোখরোর খোঁজ পেয়ে বন দফতরকে জানান প্রধানশিক্ষক। পরে সাপটি ধরে নিয়ে যান বন দফতরের কর্মীরা। তাঁদের ধারণা, গুদামঘর লাগোয়া জায়গাটি অত্যন্ত অপরিচ্ছন্ন ও সঙ্কীর্ণ ছিল। সব মিলিয়ে সহজে চলে আসে  সাপটি। 
এখনও দক্ষিণবঙ্গে পুরোপুরি বর্ষা শুরু হয়নি। তার আগেই স্কুলের গুদামঘরে সাপের দর্শনে স্বাভাবিক ভাবেই ভয়ের আবহ পড়ুয়াদের মধ্যে। উদ্বিগ্ন অভিভাবকরাও। স্কুল কর্তৃপক্ষের কি আগে থেকে আরও একটু সতর্ক হওয়া উচিত ছিল না? প্রশ্ন উঠছে এর মধ্যেই। বিশেষত রাজ্যের নানা প্রান্তের স্কুলেই যখন সর্পদর্শনের অভিজ্ঞতা বিরল নয়।

অতীতেও ক্লাসঘরে সাপ 

প্রসঙ্গত, এদিনের ঘটনায় বছর পাঁচেক আগেকার একটি স্মৃতি ফের টাটকা হয়ে উঠেছে। ২০১৭ সালের এপ্রিলের প্রায় একই ভাবে ধূপগুড়ির ঝাড় শালবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে সাপ দেখতে পাওয়া যায়। চমে ওঠে পড়ুয়ারা, ভিড় জমে গ্রামবাসীদের। জানা যায়, স্কুল শুরুর আগেই চতুর্থ শ্রেণির পড়ুয়ারা ক্লাসে ঢুকতে গিয়ে দেখে এক বিশাল সাপ ঘোরাফেরা করছে। খবর পেয়ে দ্রুত চলে এসেছিলেন প্রধান শিক্ষক। ক্লাসঘর বন্ধ করে মাঠে বসিয়েছিলেন পড়ুয়াদের। পাশাপাশি খবর দেন এক সর্প বিশারদকে। 
তিনি দ্রুত সাপটি ধরে ফেলায় স্বস্তি ফেরে। পরে বন দফতরের হাতে সেটি তুলে দেওয়া হয়। লম্বায় ৬ ফুট ট্রিনকেট প্রজাতির ওই সাপ অবশ্য অল্প বিষধর, জানিয়েছিলেন প্রধান শিক্ষক। কিন্তু আজ যে বিষধর গোখরোর খোঁজ মিলেছিল সেটি কামড়ালে কী হতে পারত ভেবে স্বস্তির শ্বাস ফেলতে পারছে না নতুনপাড়ার ওই প্রাথমিক স্কুলের পড়ুয়ারা।  

আরও পড়ুন:জমির উপর দিয়ে বিদ্যুতের হাইটেশন তার, ধুন্ধুমার ফরাক্কায়, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ, আহত অনেকে

 

সেরা শিরোনাম

East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো

ভিডিও

Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে
Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget