এক্সপ্লোর

Purba Bardhdman: ১০-৫টা পুরসভায় উপপ্রধান, তিনিই আবার প্রধান শিক্ষক! হাজিরা সই কীভাবে?

Attendance Controversy: প্রাথমিক তদন্তে গরমিল ধরা পড়েছে বলেই জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান।

রানা দাস, পূর্ব বর্ধমান: একদিকে উপপুরপ্রধানের চেয়ারে রয়েছেন। অন্যদিকে একটি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক। সেই ব্যক্তি নাকি দীর্ঘদিন ধরে স্কুলে আসছেন না। বাড়িতে বসেই সই করছেন হাজিরা খাতায়। তুলছেন বেতনও। জেলা স্কুল শিক্ষা দফতরে এমনটাই নালিশ করেছেন গ্রামবাসী ও অভিভাবকরা। প্রধান শিক্ষক অভিযোগ অস্বীকার করলেও, প্রাথমিক তদন্তে গরমিল ধরা পড়েছে বলেই জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান। 

RTI-এর তথ্য বলছে, উপপুরপ্রধান নিয়মিত ১০টা থেকে ৫টা পর্যন্ত পুরসভায় থাকেন। এদিকে তিনি দাবি করছেন, তিনি নিয়মিত স্কুলে যান। অবশ্য মাঝে মাঝে বাইরেও যেতে হয় বলে তাঁর দাবি। যাঁকে নিয়ে এই অভিযোগ উঠেছে তাঁর নাম তপন পোড়েল।পূর্ব বর্ধমানের কালনার উপপুরপ্রধান, এবং কালনা পূর্বচক্রের খাঁপুর প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক। 

এক ব্যক্তি কী করে দু'জায়গায় কাজ করছেন? এই প্রশ্ন তুলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ২ বছর ধরে স্কুলে না আসার অভিযোগে জেলা প্রাথমিক শিক্ষা সংসদে নালিশ করেছেন গ্রামবাসী ও অভিভাবকেরা। 

স্থানীয় এক বাসিন্দার দাবি, কালনা পুরসভায় আরটিআই করে তিনি জানতে চান, তপন পোড়েল উপ পুরপ্রধান হিসাবে কতক্ষণ পুরসভায় কাটান। পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত সকাল দশটা থেকে বিকে ৫ টা পর্যন্ত পুরসভায় থাকেন তপন পোড়েল। অভিভাবকদের একাংশের অভিযোগ, স্কুলে না এসেও, বাড়িতে বসে হাজিরা খাতায় সই করছেন প্রধানশিক্ষক। 

জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য বলেন, 'অভিযোগ জমা পড়েছে। প্রাথমিক তদন্ত হয়েছে। হিয়ারিং-এ ডাকা হবে। অ্যাাটেন্ডেন্টস নেই অনেকগুলি। সেগুলি না হলেই ভাল হত।' তিনি আরও বলেন, 'তপন পোড়েলের অ্যাটেনডেন্স নিয়ে কিছু ত্রুটি ধরা পড়েছে। সব রিপোর্ট পেলে তিন পক্ষকে নিয়ে শুনানি করার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।'

যদিও ২ বছর ধরে স্কুলে না যাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন, প্রধান শিক্ষক। খাঁপুর প্রাথমিক স্কুলের প্রধানশিক্ষক পদে বসা তপন পোড়েল বলেন, 'স্কুলে আসি। প্রচুর কাজ হয়েছে। মাঝে মাঝে বাইরে যেতে হয়। এটা রাজনৈতিক চক্রান্ত।'

রাজনীতিতে উত্থান:
স্থানীয় সূত্রে খবর, ২০০০ সালে প্রাথমিক স্কুলে চাকরি পান তপন পোড়েল। ২০১৬ সালে খাঁপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হন।  ২০২১ -এ কালনা শহর তৃণমূলের সভাপতি।  অভিযোগ, এর পর থেকেই স্কুলে আসা কমিয়ে দেন তপন। 

বিজেপির কটাক্ষ:
বিজেপির জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায় বলেন, 'তপন পোড়েল পার্টি করতেই পারে। কিন্তু স্কুলে না গিয়ে অ্যাটেনডেন্সে সই করা সেটা অপরাধ। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত।'

আরও পড়ুন: আয়ার ছদ্মবেশে সদ্যোজাতকে চুরির অভিযোগ, প্রশ্নের মুখে উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: 'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Nirmal Ghosh Arrested: 'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়
'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget