এক্সপ্লোর

West Bengal Flood Situation: পটাশপুরে জল নামা শুরু হতেই ছড়াচ্ছে সর্দি, কাশি, পেটের রোগ

স্বাস্থ্য দফতরের তরফে মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হচ্ছে। যে সমস্ত এলাকা এখনও জলমগ্ন, সেখানে নৌকা করে পৌঁছে দেওয়া হচ্ছে প্রয়োজনীয় ওষুধ।

ঋত্বিক প্রধান, পটাশপুর: পূর্ব মেদিনীপুরের পটাশপুরে জল নামা শুরু হতেই ছড়াচ্ছে সর্দি, কাশি, পেটের রোগ। একইসঙ্গে বাড়ছে সাপে কামড়ানো রোগীর সংখ্যা। স্বাস্থ্য দফতরের তরফে মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হচ্ছে। জল নামার পর সেইসব এলাকায় ছড়ানো হচ্ছে ব্লিচিং পাউডার। যে সমস্ত এলাকা এখনও জলমগ্ন, সেখানে নৌকা করে পৌঁছে দেওয়া হচ্ছে প্রয়োজনীয় ওষুধ। ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ওষুধের পাশাপাশি অক্সিজেন সিলিন্ডারও মজুত করা হয়েছে বলে স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে। 

নতুন করে আর বৃষ্টি হয়নি। বানভাসি এলাকা থেকেও ধীরে ধীরে জল নামতে শুরু করেছে। কিন্তু এরইমধ্যে দেখা দিয়েছে রোগের প্রাদুর্ভাব। পেটের অসুখ, সঙ্গে, জ্বর, সর্দি-কাশি। পূর্ব মেদিনীপুরের পটাশপুরের একাধিক গ্রামে এখন ঘরে ঘরে দেখা দিয়েছে এমনই উপসর্গ। অনেককেই ভর্তি করতে হচ্ছে হাসপাতালে। গ্রামে গ্রামে বসেছে মেডিক্যাল ক্যাম্প। এছাড়া জলমগ্ন এলাকায় নৌকা করে গিয়ে ওষুধ পৌঁছে দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা।

শুধু যে পেটের অসুখের সমস্যা, তা-ই নয়। সেই সঙ্গে হাসপাতালে বাড়ছে সাপে কামড়ানো রোগীর সংখ্যাও। দুর্যোগের জেরে একাধিক জায়গায় ভেঙে পড়েছে মাটির বাড়ি। সেই সব বাড়ির ধ্বংসাবশেষ তুলতেই, বেরিয়ে আসছে সাপ, বিষাক্ত পোকা। এলাকায় প্রশাসনের তরফে ব্লিচিং পাউডার ছড়ানো হচ্ছে। 

পটাশপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি পীযুষ পান্ডা জানিয়েছেন, ‘বেশ কিছু এলাকা এখনও জলের তলায়। স্বাস্থ্য দফতর খুব তৎপর। জল নামলে অসুস্থতা বাড়তে পারে।’ 

পটাশপুর ১ নম্বর ব্লকের স্বাস্থ্য আধিকারিক গৌরাঙ্গ শীল জানিয়েছেন, ‘ওষুধ রেডি। আশাকর্মীরা ভাল কাজ করছে। সাপে কাটা রোগী বাড়ছে।’ 

সামনেই উৎসবের মরসুম। তার আগে দুর্যোগে বিধ্বস্ত একের পর এক গ্রাম। এর মধ্যে যদি রোগের প্রাদুর্ভাব দেখা দেয়, কীভাবে সামলে উঠবেন? উদ্বেগ-আতঙ্ক তাড়া করে বেরাচ্ছে এই মানুষগুলোকে। 

অন্যদিকে, কিছুটা স্বস্তি দিয়ে জল ছাড়ার পরিমাণ অনেকটাই কমাল দুর্গাপুর ব্যারাজ। সেচ দফতর সূত্রে খবর, আজ সকালে ১ লক্ষ ১২ হাজার ১০০ কিউসেক জল ছাড়া হচ্ছে। নতুন করে প্লাবিত হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে সেচ দফতর। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arms Recovered: ফের পুকুর থেকে উদ্ধার অস্ত্র, বিপাকে তৃণমূল নেতা, আগেই গ্রেফতার হয়েছিলেন তিনি, জুড়ল নয়া মামলা
ফের পুকুর থেকে উদ্ধার অস্ত্র, বিপাকে তৃণমূল নেতা, আগেই গ্রেফতার হয়েছিলেন তিনি, জুড়ল নয়া মামলা
Kolkata Metro: ভোর ৬টা থেকে চালু হল মেট্রো, শেষ ট্রেন ক'টায়? কখন বন্ধ হবে টিকিট কাউন্টার
ভোর ৬টা থেকে চালু হল মেট্রো, শেষ ট্রেন ক'টায়? কখন বন্ধ হবে টিকিট কাউন্টার
CM Suvendu Adhikari: ৫ পুলিশ অফিসার সাসপেন্ড, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী কী অভিযোগ ওই পুলিশকর্মীদের বিরুদ্ধে
৫ পুলিশ অফিসার সাসপেন্ড, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী কী অভিযোগ ওই পুলিশকর্মীদের বিরুদ্ধে
Swasthya Sathi: স্বাস্থ্যসাথীতেও বিরাট দুর্নীতি? তথ্য ফাঁস, CAG রিপোর্টে উঠে এল এই সব বিষয়...
Swasthya Sathi: স্বাস্থ্যসাথীতেও বিরাট দুর্নীতি? তথ্য ফাঁস, CAG রিপোর্টে উঠে এল এই সব বিষয়...

ভিডিও

Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন
SIP Academy: মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজনে 'সিপ একাডেমি'
Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget