এক্সপ্লোর

Durga Puja Special: রাজবাড়ির ভেঙে পড়া সিংহদুয়ারের পাশেই উমার পদধ্বনি, মহিষাদলে এবার অন্যরকম পুজো

হলই বা প্রাসাদ জীর্ণ। না হয় ভেঙেই পড়েছে সিংহদুয়ার। তাই বলে কি ঘরের মেয়ে ঘরে আসবে না!

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর : আগমনীর সুরে উমার পদধ্বনি অনেক যন্ত্রণাই ভুলিয়ে দেয়। যেমন এই মুহূর্তে ভুলিয়ে দিয়েছে পূর্ব মেদিনীপুরের মহিষাদল পুরনো রাজবাড়ির শতাব্দী প্রাচীন সিংহদুয়ার ভেঙে পড়ার ক্ষতকে। হলই বা প্রাসাদ জীর্ণ। না হয় ভেঙেই পড়েছে সিংহদুয়ার। তাই বলে কি ঘরের মেয়ে ঘরে আসবে না! পূর্ব মেদিনীপুরের মহিষাদলে পুরনো রাজবাড়ির ভেঙে পড়া সিংহদুয়ারের পাশেই আজ থেকে শুরু হল দুর্গাপুজো। ধ্বংসস্তূপের পাশে উমার আগমন তৈরি করেছে অন্য রকম আবহ। ভাঙা প্রাসাদেই এবার এসেছেন উমা। মহিষাদলের রঙ্গিবসান রাজবাড়ির পুজোমণ্ডপে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তাঁর আরাধনা।  

পুরনো রাজবাড়ির দুর্গাপুজো এবার ২৪২ বছরে পড়ল। পারিবারিক রীতি মেনে রাজপরিবারের সদস্যদের উপস্থিতিতে সকালে দেবীর ঘট প্রতিষ্ঠা করা হয়। মহিষাদল রাজপরিবারের সদস্য হরপ্রসাদ গর্গ বলেছেন, '১৭৮০-তে এই পুজোর সূচনা করেন রানি জানকী। আমাদের পুজোর ঐতিহ্য মহালায়রা পরের দিন থেকেই ঘট ওঠে। আগে হরিদ্বার বেনারস থেকে জল আসত। এখন গোপালজি বাবার পুকুরের পেছন থেকে জল তোলা হয়। আগে নীলপদ্ম আসতে বাইরে থেকে। এখন সম্ভব হয় না। লোকাল পদ্ম দিয়েই পুজো হয়।'

গত ১৭ সেপ্টেম্বর বৃষ্টির মধ্যে রঙ্গিবসান রাজবাড়ির সিংহদুয়ারের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। প্রায় ৬ বছর আগে মহিষাদলের এই পুরনো রাজবাড়িকে হেরিটেজ ঘোষণা করা হয়েছিল। বছর চারেক আগে সংস্কারের কাজ শুরু হয়েও, তা বন্ধ হয়ে যায়। এখন সিংহদুয়ারের সেই ধ্বংসস্তূপের পাশে মণ্ডপ আলো করে রয়েছেন রাজপরিবারের কুলদেবী। কালের যাত্রায়, পরিবর্তনের স্রোতে অনেক কিছুই ভেসে যায়। কিন্তু ঐতিহ্যের পুজো ও তার আবেদন অমলিন। রাজবাড়ি ভেঙে পড়ায় একদিকে যেমন মন খারাপ মহিষাদলবাসীর, তেমনই ধ্বংসস্তূপের মাঝেও উমার আরাধনায় তাঁদের মনে অন্য এক প্রশস্তি।

আরও পড়ুন- ভেঙে পড়ল 'হেরিটেজ' তকমা পাওয়া মহিষাদল রাজবাড়ির একাংশ

আরও পড়ুন- বিলুপ্ত বনেদিয়ানা, গ্রামবাসীদের উদ্যোগে স্বমহিমায় ফিরল এই রাজবাড়ির পুজো

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Municipal Recruitment Scam : পুর নিয়োগ দুর্নীতি মামলায় হাজিরা দিলেন মদন মিত্রর স্ত্রী, ঠিক কী অভিযোগ ?
Municipal Recruitment Scam : পুর নিয়োগ দুর্নীতি মামলায় হাজিরা দিলেন মদন মিত্রর স্ত্রী, ঠিক কী অভিযোগ ?
Abhishek Banerjee: 'বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব', অভিষেকের মন্তব্যে FIR সাইবার ক্রাইমে!
'বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব', অভিষেকের মন্তব্যে FIR সাইবার ক্রাইমে!
Live News Update : ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
Weather Updates: আগামী ৪৮ ঘণ্টা আরও ঝেঁপে বৃষ্টি, ঝোড়ো হাওয়ায় হবে তোলপাড়, একাধিক জেলায় হলুদ সতর্কতা, আবহাওয়ার বড় আপডেট!
আগামী ৪৮ ঘণ্টা আরও ঝেঁপে বৃষ্টি, ঝোড়ো হাওয়ায় হবে তোলপাড়, একাধিক জেলায় হলুদ সতর্কতা, আবহাওয়ার বড় আপডেট!

ভিডিও

Kunal Ghosh: ফের উত্তপ্ত বিধানসভা, সাসপেনশনের পর ফের নিজের সিট ছেড়ে উঠে গেলেন কুণাল ঘোষ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৩.০৭.২৬)।'আগে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই,' অবস্থানে অনড় বিক্ষোভকারী পড়ুয়ারা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৩.০৭.২০২৬)।তৃণমূল আমলে SIR-র সময় জন্ম-মৃত্যু শংসাপত্র নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ
CJP Protest: কলকাতা, বেঙ্গালুরু থেকে মুম্বই, পাটনা, গোটা দেশে ছড়াচ্ছে ছাত্র আন্দোলনের ঢেউ
Fake Certificates: বেআইনি পদ্ধতিতে বার্থ সার্টিফিকেট ইস্য়ু করার ভয়ঙ্কর অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্যে!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget