এক্সপ্লোর

Purba Medinipur: ফের নবজোয়ারে বিশৃঙ্খলা! ভেস্তে গেল প্রার্থী বাছাইয়ের ভোট

TMC:ভোটাভুটির আগের দিনই চণ্ডীপুর ব্লকের ওসমানপুর অঞ্চলের ৮টি বুথের সভাপতি এবং অঞ্চল সভাপতিকে বদল করা হয়।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: ফের নবজোয়ারে বিশৃঙ্খলা। এবার পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে। ঝামেলার জেরে ভেস্তে গেল পঞ্চায়েত ভোটের প্রার্থী বাছাইয়ের জন্য ভোটগ্রহণ। আপাতত স্থগিত রয়েছে সেই ভোটগ্রহণ। সূত্রের খবর, প্রার্থী বাছাই নিয়ে ভোটাভুটির আগের দিনই চণ্ডীপুর ব্লকের ওসমানপুর অঞ্চলের ৮টি বুথের সভাপতি এবং অঞ্চল সভাপতিকে বদল করা হয়। এর প্রতিবাদে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের সভা চলাকালীনই সরব হন তৃণমূল নেতাদের একাংশ। ভোটগ্রহণ স্থগিত রাখা নিয়েও ক্ষোভ উগরে দেন তাঁরা। সেই অভিযোগ পাওয়ার পরেই অভিষেক ঘোষণা করে জানান, যা যা অভিযোগ রয়েছে তা লিখিত আকারে দিতে হবে। লোক পাঠিয়ে ফের ভোট করানো হবে বলে জানান তিনি। সেই ঘটনার পরেই তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। 

ব্লক ও অঞ্চল কমিটি নিয়ে অসন্তোষের জের,তৃণমুলের নবজোয়ার কর্মসূচিতে ভোটাভুটিতে অংশই নিতে পারলেন না চন্ডীপুর ব্লকের দশটি অঞ্চলের তৃণমূল নেতারা। গতবছর ৩ ডিসেম্বর কাঁথিতে জনসভা করতে যাওয়ার পথে মারিশদা গ্রাম পঞ্চায়েতে গিয়ে বাসিন্দাদের অভিযোগ পেয়ে পঞ্চায়েত প্রধানকে পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এবার তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পূর্ব মেদিনীপুর জেলা সফরের মাঝেই পঞ্চায়েতের প্রার্থী বাছাই নিয়ে ভোটাভুটির আগেই রাতারাতি চণ্ডীপুর ব্লকের আটজন তৃণমূল বুথ সভাপতিকে সরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। যার জেরে চণ্ডীপুর ব্লকের ১০টি অঞ্চলের ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে বলে অভিযোগ। বুধবার চণ্ডীপুর ফুটবল ময়দানে তৃণমূলের এই কর্মসূচিতে কাঁথি সাংগঠনিক জেলার মধ্যে থাকা বিভিন্ন ব্লকের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলাপরিষদের প্রার্থী বাছাই করার জন্য তৃণমূলের স্থানীয় নেতাদের মতামত নেওয়ার জন্য ভোট গ্রহণ করা হয়েছিল। কাঁথি ও এগরা মহকুমার বিভিন্ন ব্লকের পাশাপাশি চণ্ডীপুর ব্লকের মোট ১৪টি ব্লকের নেতা-কর্মীদের ভোটদানের ব্যাবস্থা করা হয় চন্ডীপুরে। এরই মধ্যে চণ্ডীপুর ব্লকের ওসমানপুর অঞ্চলের  এলাকার তৃণমূলের আটজন বুথ সভাপতি ও অঞ্চল সভাপতি বদল নিয়ে ক্ষোভ দেখা দেয় দলের অন্দরে। আর এই পরিস্থিতির জেরে তুমুল ক্ষোভ শুরু হলে ভোটগ্রহণ পর্ব বন্ধ রাখা হয়। আর এই ভোটগ্রহণ পর্ব বন্ধ থাকায় স্বাভাবিক ভাবেই ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূলের অন্য নেতারা। যদি জেলা নেতৃত্ব এই সমস্যাকে খুব বেশি গুরুত্ব দিতে নারাজ। তাদের দাবি, ছোটখাট সমস্যা হয়েছে। দ্রুত এই সমস্যা মিটে যাবে। 

বিজেপির কটাক্ষ:
এই ঘটনায় রীতিমতো কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। যে দলে গণতন্ত্র নেই, তারাই গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে পথে নেমেছে, তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দলে চণ্ডীপুরে প্রার্থী বাছাইয়ের ভোট স্থগিত হওয়া নিয়ে খোঁচা বিজেপির। 

আরও পড়ুন: Appetite: খাবার দেখলেই অনীহা? একেবারেই নেই খিদে? প্রতিদিন সহজ কিছু নিয়ম মেনে চললে সমাধান হবে সমস্যার

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |
Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget