এক্সপ্লোর

Purba Medinipur: ব্যর্থ 'নন্দকুমার মডেল', মহিষাদলে হার বাম-বিজেপি জোটের

Left-BJP Alliance: ৭৬টি আসনের মধ্যে মাত্র ৮টি আসনে জয় বাম-বিজেপির।


বিটন চক্রবর্তী, দীপক ঘোষ, অমিত জানা, কলকাতা: মহিষাদলে ফেল নন্দকুমার মডেল। কেশবপুরজালপাই রাধাকৃষ্ণ সমবায় পরিচালন সমিতির ভোটে নিরঙ্কুশ জয় পেল তৃণমূলের। ৭৬টি আসনের মধ্যে ৬৮টিতে জয় তৃণমূলের। বাম-বিজেপি 'জোট' পেল ৮টি আসন।

পঞ্চায়েত ভোটের আগে কাজে এল না নতুন কৌশল। কাজে লাগল না নন্দকুমার মডেল। মহিষাদলের কেশবপুর জালপাই রাধাকৃষ্ণ সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে দাগই কাটতে পারল না বাম-বিজেপি ঐক্যমঞ্চ। বিপুল ভোটে জয়ী হল তৃণমূল। কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ধাক্কা খেল বাম-বিজেপি সমর্থিত ঐক্যমঞ্চ।

দুই সপ্তাহ আগে নন্দকুমারেই সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়ী হয়, বাম ও বিজেপি সমর্থিত ঐক্যমঞ্চ। সেখানে ৬৩ আসনের একটিতেও জিততে পারেনি তৃণমূল সমর্থিত প্রার্থীরা। কিন্তু, এবার সেই কৌশল কাজে এল না মহিষাদলের কেশবপুর জালপাই রাধাকৃষ্ণ সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে।

ভোটের ফলাফল:
সমবায় কৃষি উন্নয়ন সমিতির মোট আসন ৭৬টি। তৃণমূল জয়ী হয়েছে ৬৭টি আসনে। বাম ও বিজেপি সমর্থিত ঐক্যমঞ্চের ঝুলিতে গেছে মাত্র ৮টি আসন। আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় একটি আসনে জয়ী হন তৃণমূল সমর্থিত প্রার্থী। সবমিলিয়ে সমবায়ের ৬৮টি আসনই গেল তৃণমূলের দখলে।

অভিযোগ এবং নাকচ:
বিজেপি নেতা ও আহ্বায়ক এবং সংযুক্ত কিষাণ মোর্চার নেতা রামকৃষ্ণ দাস বলেন, 'কালকে বিধায়কের নেতৃত্বে বাইক বাহিনীর দাপ। তাতে মানুষ ভয় পেয়েছেন।' অন্যদিকে তৃণমূল নেতা তরুণকান্তি মণ্ডল এই অভিযোগ মানতে চাননি। 

'জোট' অস্বীকার:
বামেদের সঙ্গে জোট হয়নি বলে দাবি করলেন দিলীপ ঘোষ। বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ বলেন, 'আমাদের সঙ্গে বামেদের কোনওদিন কোনও জোট হয়নি। হতেই পারে না।' 

তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, 'এটা তো খুব স্বাভাবিক ব্যাপার ক্রমশ মানুষের সামনে চলে আসবে রামবাম এসব তো জোট হবে তাতে প্রমাণ হয়ে যায় বিরোধীরা দেউলিয়া। একা পারছে না তাই তুমি এসো, তুমি এসো। কোন জায়গায় বিচ্ছিন্নভাবে তারা সাফল্য পাচ্ছে, আবার অধিকাংশ জায়গায় ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে মানুষ সচেতন হয়ে যাচ্ছে।'

রাজ্য প্রশাসন সূত্রে খবর, ফেব্রুয়ারি বা এপ্রিলে হতে পারে পঞ্চায়েত ভোট। তার নির্ঘণ্ট এখনও প্রকাশ না হলেও, মহিষাদলের সমবায় সমিতির নির্বাচন ঘিরে ছিল ভোটের চেনা ছবিটাই। 

আরও পড়ুন: আগামী সপ্তাহে ফের নামবে পারদ! জ্বর-সর্দি নিয়ে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ইডি দফতরে তলব, সেখান থেকে বেরোতেই গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ
ইডি দফতরে তলব, সেখান থেকে বেরোতেই গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ
Kalipuja 2026: কালীপুজোয় বাজি ফাটানো যাবে রাত ৮টা থেকে ১০টার মধ্যে, আর কী কী নির্দেশিকা, ছট পুজোতেও বিশেষ নিয়ম
কালীপুজোয় বাজি ফাটানো যাবে রাত ৮টা থেকে ১০টার মধ্যে, আর কী কী নির্দেশিকা, ছট পুজোতেও বিশেষ নিয়ম
Kolkata Police: কলকাতা পুলিশে বড়সড় নিয়োগের সিদ্ধান্ত রাজ্য সরকারের, কোথায় কত শূন্যপদ ? রইল বিস্তারিত
কলকাতা পুলিশে বড়সড় নিয়োগের সিদ্ধান্ত রাজ্য সরকারের, কোথায় কত শূন্যপদ ? রইল বিস্তারিত
West Bengal Weather Update: শক্তি কমিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় 'অর্ণব', শুক্র-শনিতে কোন কোন জেলায় ঝড়বৃষ্টি হবে
শক্তি কমিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় 'অর্ণব', শুক্র-শনিতে কোন কোন জেলায় ঝড়বৃষ্টি হবে

ভিডিও

WB Assembly News: দুই BJP প্রার্থীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত মমতা শিবিরের বলে পরিচিত দুই MLA
Indranil Sen Arrested: ED দফতর থেকে বেরোতেই গ্রেফতার Mamata Banerjee-ঘনিষ্ঠ ইন্দ্রনীল সেন | TMC
Indranil Sen: Durga Puja-কে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে গ্রেফতার ইন্দ্রনীল সেন
CM Suvendu Adhikari:
TMC News: বিধানসভার লবিতে কাজল শেখকে মিষ্টি খাওয়ালেন মমতা তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়, ফের জল্পনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget