এক্সপ্লোর

Suvendu Adhikari: ‘CBI, ED-র গোঁতায় সেই রোয়াব নেই আর, মমতাকে ভোট দিয়ে পস্তাচ্ছেন কলকাতার মানুষ’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু

Nandigram News: রবিবার সকালে নন্দীগ্রামে শহিদ তর্পণে যোগ দেন শুভেন্দু।

নন্দীগ্রাম: শহিদ শ্রদ্ধাঞ্জলি দিবস ঘিরে নন্দীগ্রামে ফের সম্মুখসমরে তৃণমূল এবং বিজেপি। একই ব্যানারে শাসক ও বিরোধীদলের আলাদা আলাদা স্মরণ সভা। ভোরের আলো ফোটামাত্র শহিদ স্মৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করে তৃণমূল। সাত সকালে শহিদদের শ্রদ্ধাঞ্জলি দিতে গিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন বিরোধী আক্রমণ শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari)। তাঁর উদ্যোগেই শহিদ স্মরণের সূচনা, তৃণমূল পাঁচ জন শহিদের নামও বলতে পারবে না বলে দাবি করলেন তিনি। 

রবিবার সকালে নন্দীগ্রামে শহিদ তর্পণে যোগ দেন শুভেন্দু। সেখানে তিনি বলেন, "গড়চক্রবেড়িয়ায় তিনটি দোকান পাঁচ দিন বন্ধ রয়েছে। হিন্দু বলে দোকান বন্ধ রাখবেন! আজ সকালের মধ্যে দোকান যদি না খোলে, কী করতে হয় শুভেন্দু অধিকারী জানে। গড়চক্রবেড়িয়া কি মিনি পাকিস্তান হয়ে গিয়েছে? দোকান যদি না খোলে, আমাদের যেখানে ক্ষমতা আছে, যেখানে হিন্দু বেশি আছে, সেখানে অন্যদের ১০০টা দোকান বন্ধ করে দিতে পারি।" (Nandigram News)

তাঁকে ভোট দেওয়ার জন্য তৃণমূল অত্যাচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন শুভেন্দু। তিনি বলেন, "অশান্তি আমরা চাই না। আমাকে ভোট দেওয়ার জন্য হিন্দু দেবব্রত মাইতিকে খুন রা হয়েছে। আমাকে ভোট দেওয়ায় একসঙ্গে ৪৫টি বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। অন্যত্র পুড়িয়ে দেওয়া হয়েছে ১৭টি হিন্দু বাড়ি। আমাকে ভোট দেওয়ার জন্য, হিন্দু হওয়ার জন্য টাউন ক্লাবে পেট্রোল বোমা মারা হয়েছে। ভেবেছেন এগুলো আমি ছেড়ে দেব? তারিখ, সময় ধরে লিখে রেখেছি। আমার উপর ভরসা করুন। দেখছেন না ২০২১ সালে যে রোয়াব ছিল, এখন আছে? ইডি-সিবিআইয়ের গোঁতায় এখন ধর্মবাপ রক্ষা করো।"

আরও পড়ুন: Sandeshkhali Chaos: খোঁজ নেই তৃণমূল নেতার আত্মীয়দের, বাড়িতে তালা, এখনও থমথমে সন্দেশখালি

তৃণমূলকে কটাক্ষ করে শুভেন্দু বলেন, "দেখছেন না মাতব্বররা কেউ নেই, এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছে। আগে, বিজেপি-তে যোগ দেওয়ার পর গেলেই কালো পতাকা দেখাত। আমি সব লিখে রেখেছি। আমি সোনাচূড়ার কাছে কৃতজ্ঞ। আপনারা আমাকে শেষ রাউন্ডে জিতিয়ে দিয়েছেন। ৩২০০ লিড দিয়ে চোর মমতাকে হারিয়েছেন। আর যাঁরা মমতাকে ভোট দিয়েছিলেন, তাঁরা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন, কলকাতার লোকরা। সোনাচূড়ার, নন্দীগ্রামের মতো করতে পারলে এমন হতো না বলে মনে করছেন ওঁরা। পঞ্চায়েত নির্বাচনের পর সব ঠান্ডা হয়েছে তো! আরও ঠান্ডা হবে। কাশ্মীরের থেকেও বেশি ঠান্ডা করে দেব। চিন্তার কোনও কারণ নেই।"

গতকাল ভাঙাবেড়া ব্রিজের কাছে তৃণমূলের অনুষ্ঠান মঞ্চের পাশেই ‘কুণাল ঘোষ গো ব্যাক’ লেখা পোস্টার লেখা দেখা যায়। শহিদ দিবসের অনুষ্ঠানমঞ্চ থেকে শুভেন্দুকে নিশানা করেন কুণাল ঘোষ। বিজেপি ভয় পেয়েছে বলে কটাক্ষ করেন কুণাল। তৃণমূলের সেই অনুষ্ঠানস্থল থেকে মাত্র ১০০ মিটার দূরে নন্দীগ্রাম দিবস কর্মসূচি পালন করছে বিজেপি। ভাঙাবেড়া শহিদ মিনারে এদিন মালা দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন বিরোধী দলনেতা। 

২০০৭-এর ৭ জানুয়ারি নন্দীগ্রামে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় বিশ্বজিৎ মাইতি, শেখ সেলিম ও ভরত মণ্ডলের। সেই থেকে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি এই দিনটিকে শহিদ শ্রদ্ধাঞ্জলি দিবস হিসেবে পালন করে আসছে। শুভেন্দু বিজেপি-তে যোগ দেওয়ার পর, তৃণমূল ও গেরুয়া শিবিরের তরফে পৃথক ভাবে এই দিনটি পালন করা হয়।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Anant Maharaj On Netaji:“ওকে দল থেকে বার করে দেওয়া উচিত”, নেতাজি সম্পর্কে অনন্ত মহারাজের মন্তব্যে কড়া পদক্ষেপের দাবি তথাগত রায়ের
“ওকে দল থেকে বার করে দেওয়া উচিত”, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে অনন্ত মহারাজের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তথাগত রায়ের
Weather Update: উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
Abhishek Banerjee: শমীক ভট্টাচার্যের ওপর 'হামলা', অভিষেকের নামে দায়ের অভিযোগ, কী ঘটেছিল ২০২০-র ৬ অক্টোবর ?
শমীক ভট্টাচার্যের ওপর 'হামলা', অভিষেকের নামে দায়ের অভিযোগ, কী ঘটেছিল ২০২০-র ৬ অক্টোবর ?

ভিডিও

Indranil Khan on Har Ghar Tiranga | জাতীয় পতাকা হাতে বেহালার বুকে ইন্দ্রনীলের নেতৃত্বে তিরঙ্গা যাত্রা
Dilip Ghosh: 'আপনারা সবাই জানেন সমস্ত পাপের মূলে উনি ছিলেন', নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে দিলীপ ঘোষ
Aniket Mahato on Nirmal Ghosh: 'সিবিআই ২ বছর ধরে এরকম অপদার্থতার পরিচয় দিল কেন?' নির্মল ঘোষের গ্রেফতারির পর অনিকেত
Samik Bhattacharya:
Nirmal Ghosh News: ‘সত্যি বলতে আমরা কেউ জানতাম না উনি কোথায় ছিলেন', বললেন নির্মল ঘোষের মেয়ে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget