এক্সপ্লোর

Purba Medinipur: পূর্ব মেদিনীপুরে তৃণমূলে 'ভাঙন', দাবি কংগ্রেসের

TMC: শুধু পূর্ব মেদিনীপুর নয়, রাজ্যের একাধিক জেলায় তৃণমূল ছেড়ে কংগ্রেস বা বিজেপিতে যোগদান করেছেন অনেকে। দাবি বিরোধী দুই দলের।

ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরে ভাঙন ঘাসফুল শিবিরে। তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিল একাধিক ব্যক্তি। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের কসবাগোলা গ্রামে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য আব্দুল ইয়াসিন মল্লিক, শেখ মৈজ্জুদিন ও শেখ আলফাজুদ্দিন- সহ কয়েকশো মানুষ তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেন। বৃহস্পতিবার বিকেলে কসবাগোলাতে তাঁদের দলীয় পতাকা তুলে দেন পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের সভাপতি মানস করমহাপাত্র। তিনি বলেন, 'অন্য দল থেকে শতাধিক কর্মী স্বেচ্ছায় জাতীয় কংগ্রেসে যোগদান করেছে। যতই পঞ্চায়েত ভোট এগিয়ে আসবে শয়ে শয়ে মানুষ তৃণমূল ও বিজেপি ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান করবেন।' 

কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি ও এগরার বিধায়কের গড়ে তৃণমূলে এমন ভাঙনের ঘটনায় আলোচনা শুরু হয়েছে জেলায়। এ দিনই এগরা ১ ব্লকের জুমকি গ্রাম পঞ্চায়েতের বহলিয়াতে শতাধিক তৃণমূল কর্মী দল ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান করেন বলে দাবি কংগ্রেস নেতৃত্বের। 

বারবার ভাঙন?
কোচবিহার থেকে নবজোয়ার কর্মসূচি শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। সেখানেও ১১ দিনে ৪ দফায় তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন প্রায় ৭০০ তৃণমূল কর্মী। এমনটাই দাবি করেছে গেরুয়া শিবির। কোচবিহারের ভেটাগুড়িতে কেন্দ্রীয় মন্ত্রীর হাত ধরে তৃণমূল থেকে বিজেপিতে বেশ কয়েকজন কর্মী যোগ দিয়েছেন বলে গেরুয়া শিবিরের দাবি। শুধু কোচবিহারই নয়, তৃণমূলে ভাঙনের ছবি দেখা গিয়েছে বীরভূমেও। 

সম্প্রতি বীরভূমে নবজোয়ার কর্মসূচিতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেও তৃণমূলে ভাঙনের ছবি সামনে এসেছে। অনুব্রতহীন বীরভূমে অভিষেকের সফর চলাকালীন দল ছাড়লেন ৩ তৃণমূল নেতা। দলে গুরুত্ব পাচ্ছেন না, এই অভিযোগ তুলে তৃণমূল ছাড়লেন পাকুড়িয়া গ্রামের ৫ নম্বর সংসদের বুথ সভাপতি, বড়শাল অঞ্চল কমিটির সদস্য ও রামপুরহাটের বড়শাল গ্রাম পঞ্চায়েতের এক সদস্য। তিন তৃণমূল নেতা ছাড়াও রামপুরহাটের ২০-২৫টি পরিবার এদিন দলীয় নেতৃত্বের কাছে পদত্যাগপত্র পাঠান বলে খবর সূত্রের। দলত্যাগী পঞ্চায়েত সদস্য ফিরোজা বিবি বলেন, 'দল আমাদের কে কোন গুরুত্ব দিচ্ছে না। বারবার জানিও কোন লাভ হয়নি। তাই এই সিদ্ধান্ত।' অন্যদিকে, জঙ্গলমহলের বাঁকুড়া, যেখানে গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে দারুণ ফল করেছিল বিজেপি, সেখানেও ২০টি আদিবাসী পরিবার তৃণমূল ছেড়েছেন বলে পদ্ম শিবিরের দাবি।

আরও পড়ুন: খাওয়ার আগে ভিজিয়ে রাখেন? কোন কোন খাবারে এমন করতেই হবে?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anubrata Mandal: ‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
Samik Bhattacharya: ‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
Anubrata Mandal: ‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget