এক্সপ্লোর

Laxman Seth : সাড়া দেয়নি তৃণমূল, এবার AAP-এ যোগ দিতে চান লক্ষ্মণ শেঠ

Laxman Seth wants to join AAP : সিপিএম থেকে বহিষ্কারের পর প্রথমে ভারত নির্মাণ মঞ্চ তৈরি করেছিলেন। তারপর বিজেপিতে যোগদান

বিটন চক্রবর্তী, তমলুক : সাড়া দেয়নি তৃণমূল (TMC)। এবার আম আদমি পার্টিতে যোগ দিতে চান প্রাক্তন সিপিএম সাংসদ লক্ষ্মণ শেঠ (Laxman Seth)। একাধিক দল ঘুরে এবার আপে যাওয়ার মনস্থির করায় লক্ষ্মণ শেঠকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল-বিজেপি (BJP)। যদিও আপ জানিয়েছে, লক্ষ্ণণ শেঠ তাদের সঙ্গে যোগাযোগ করেননি।

সিপিএম থেকে বহিষ্কারের পর প্রথমে ভারত নির্মাণ মঞ্চ তৈরি করেছিলেন। তারপর বিজেপিতে যোগদান। এরপর বিজেপি ছেড়ে কংগ্রেসের হাত ধরা, আর এবার কি আম আদমি পার্টিতে যোগ দেবেন লক্ষ্মণ শেঠ ? পঞ্চায়েত ভোটের আগে ফের জল্পনায় হলদিয়ার একদা দাপুটে নেতার রাজনৈতিক অবস্থান।

আরও পড়ুন ; ২১ জুলাইয়ের সভায় বাস ভর্তি লোক আনতে না পারলেই কাজ বন্ধ! হুমকি তৃণমূলের ব্লক সভাপতির

লক্ষ্মণের রাজনৈতিক কেরিয়ার-

বাম জমানায় সিপিএমের তরফে ভোটে লড়ে ৩ বার বিধায়ক, ৩ বার সাংসদ হন লক্ষ্মণ শেষ। ২০১৪ সালে সিপিএম থেকে বহিষ্কৃত হওয়ার পর, নিজের দল ভারত নির্মাণ মঞ্চ গড়েন। ২ বছর পর যোগ দেন বিজেপিতে। ২০১৯-এ লোকসভা ভোটের আগে, শিবির বদলে যোগ দেন কংগ্রেসে। তমলুকে লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী হয়ে জামানত বাজেয়াপ্ত হয়। বছরখানেক আগে তৃণমূলে যোগ দেওয়ার জন্য লিখিতভাবে আবেদনও জানান লক্ষ্মণ শেঠ। কিন্তু, শাসক দল থেকে কোনও সাড়া না মেলায়, এবার অরবিন্দ কেজরিওয়ালের দলে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন লক্ষ্মণ।

তমলুকের প্রাক্তন সাংসদ বলেন, রাজনীতি এখনও করব সুযোগ পেলে। তৃণমূলে যাওয়ার জন্য ভেবে রেখেছি। তৃণমূল কোনও ফিডব্যাক দেয়নি। সেই জন্য জয়েন করতে পারিনি।

তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি তুষার মণ্ডল বলেন, "ওঁর রাজনৈতিক অবস্থান ঠিক নেই। নতুন দল, তারপর বিজেপি, কংগ্রেসের হয়ে লড়লেন। এখন বলছেন তৃণমূলে আসবেন। এরপর বলছেন আপে যোগ দেবেন। ওঁর রাজনৈতিক আদর্শ নেই।"

তমলুক সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বলেন, "কখনও বলছেন মুখ্যমন্ত্রী রাজি হলে তৃণমূলে যেতে চান। আবার বলছেন, আপে যেতে চান। লক্ষ্মণ শেঠ কোথায় যাবেন তাতে কোনও প্রভাব পড়বে না।"

যদিও আম আদমি পার্টি জানিয়েছে, তাদের সঙ্গে এখনও যোগাযোগ করেননি লক্ষ্মণ শেঠ। আম আদমি পার্টির রাজ্য মুখপাত্র সৌরভ ঘোষ বলেন, আমাদের কাছে কোনও অফিসিয়াল তথ্য নেই যে উনি যোগাযোগ করেছেন। শীর্ষ নেতৃত্ব বিবেচনা করবেন। উনি যদি সিরিয়াসলি বিষয়টি দেখেন তাহলে আলাদা কথা।

বারবার দলবদল করা লক্ষ্ণণ শেঠ বলছেন, তিনি রাজনীতিতে থাকতে চান। সেই প্ল্যাটফর্ম কি এবার হতে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের দল ? 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Bardhaman Terrorist Arrest: পিলখানার সাধারণ জীবনযাপন থেকে সটান বর্ধমানের অভিজাত এলাকায় বসবাস, কীভাবে এত টাকা এল হামিমের হাতে ? নেপথ্যে কি বিদেশি ফান্ডিং ?
পিলখানার সাধারণ জীবনযাপন থেকে সটান বর্ধমানের অভিজাত এলাকায় বসবাস, কীভাবে এত টাকা এল হামিমের হাতে ? নেপথ্যে কি বিদেশি ফান্ডিং ?
Suvendu Adhikari : 'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...
'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...
Birbhum Tulu Mondal: টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট

ভিডিও

Kulgam Shootout News: কুলগামে পরিযায়ী শ্রমিকদের উপর হামলা, একজনের মৃত্যু, একজন আহত
Birbhum Tulu Mondal News: ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ, কী কী মিলল? ABP Ananda LIVE
Suvendu Adhikari: আজ থেকেই কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন
Baranagar News | সাতসকালে বরানগরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত্যু হল ২ স্কুল পড়ুয়ার
Militant Arrest: হানিট্র্যাপ করে অপহরণের অ্যাসাইনমেন্ট পেয়েছিল হামিম, অর্পিতা, দাবি STF-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget