এক্সপ্লোর

Purba Medinipur News: অভিষেকের মুখে শ্রমিক কল্যাণ, নয়া কমিটিতে কথার খেলাপ! অভিযোগ বিরোধীদের

WB Department Of Labour: ২৮ মে হলদিয়ায় INTTUC’র একটি সভায় যোগ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেদিনই এই ধরনের একটি কমিটি গড়ার কথা বলেন তিনি।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: শ্রমিক নিয়োগ থেকে ছাঁটাই, শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া বা চার্টার অফ ডিমান্ডস তৈরির ক্ষেত্রে এ বার বিশেষ কমিটি গড়ে দিল (West Bengal Labour Commissionerate) রাজ্যের শ্রম দফতর। পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) হলদিয়া ও কোলাঘাট শিল্পাঞ্চল এবং পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শিল্পাঞ্চলের ক্ষেত্রে পৃথক দুটি কমিটি গড়া হয়েছে।

শ্রমিকদের দাবিদাওয়া দেখতে নতুন কমিটি

কিন্তু হলদিয়ায় এই কমিটি নিয়েই শুরু হয়েছে বিতর্ক। ২৮ মে হলদিয়ায় INTTUC’র একটি সভায় যোগ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেদিনই এই ধরনের একটি কমিটি গড়ার কথা বলেন তিনি। তবে তাঁর দাবি ছিল, সেই কমিটিতে ২০ শতাংশ প্রতিনিধিত্ব থাকবে শ্রমিকদের।  

ওই দিন বক্তৃতা করার সময় অভিষেক বলেন, "আপনারা যখন COD (চার্টার অফ ডিমান্ডস) নিয়ে আলোচনা করবেন, একটা আলাদা কমিটি দরকার হলে, সেই কমিটি জেলাশাসকের নেতৃত্বে তৈরি হতে পারে, বা DLC’র নেতৃত্বে তৈরি হতে পারে, সেখানে ইউনিয়নের একজন প্রতিনিধি থাকতে পারে, আর শ্রমিক ভাইয়েদের মধ্যে থেকে লটারি করে ২০% লোককে র‍্যান্ডম সিলেক্ট করতে হবে, তাঁরা নিজেদের দাবি দাওয়া নিয়ে যখন COD বে, তখন নিজেরা সরব হবে।

আরও পড়ুন: Gorkhaland Issue: GTA নির্বাচন মিটতেই পৃথক গোর্খাল্যান্ডের দাবি অনীতের, কেন্দ্রকে প্রস্তাব পাঠানোর প্রস্তুতি, সমর্থনে বিজেপি সাংসদ

কিন্তু ২৭ জুন রাজ্যের শ্রম দফতরের তরফে জারি করা নির্দেশিকায় দেখা যাচ্ছে, কমিটির মাথায় (চেয়ারম্যান) রয়েছেন জেলাশাসক। সম্পাদক করা হয়েছে ডেপুটি লেবার কমিশনারকে।  কমিটিতে সদস্য হিসেবে হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান। হলদিয়ার মহকুমাশাসক-সহ একাধিক অফিসার রয়েছেন।  সংশ্লিষ্ট সংস্থার দু’জন প্রতিনিধিকে রাখার কথা বলা হয়েছে নির্দেশিকায়। 

পরিষ্কার বলে দেওয়া হয়েছে, প্রত্যেকটি শিল্পক্ষেত্রে চুক্তিভিত্তিক ও স্থায়ী কর্মী নিয়োগের ক্ষেত্রে সিদ্ধান্ত নেবে এই কমিটি। কমিটিকে না জানিয়ে কোনও নিয়োগ হবে না। শিল্পক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে, চার্টার অফ ডিমান্ডস তৈরিতেও সিদ্ধান্ত নেবে এই কমিটি।  

কিন্তু তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ঘোষণা মতো, কমিটিতে শ্রমিকদের ২০ শতাংশ প্রতিনিধিত্ব না রাখার অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। যদিও নতুন এই নির্দেশিকাকে স্বাগত জানিয়েছে তৃণমূল। এ দিন হলদিয়ায় ধন্যবাদজ্ঞাপন মিছিলও করে তারা।  

২০ শতাংশ শ্রমিক প্রতিনিধিত্বের কথা বলেছিলেন অভিষেক

চলতি বছরের গোড়ায়, এক্সাইডকাণ্ডে INTTUC’র দুই জেলা স্তরের নেতাকে গ্রেফতার করেছিল পুলিশ। এরপর থেকে হলদিয়া শিল্পাঞ্চলে ভাবমূর্তি ফেরাতে তত্‍পর শাসকদল। এর আগে, শ্রমিকদের জন্য থানায় হেল্প ডেস্ক চালু করেছে পুলিশ। এবার শ্রম দফতরের নতুন এই নির্দেশিকা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sashi Panja : কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
West Bengal LIVE News Updates: দিল্লিতে তৃণমূলত্যাগী বিদ্রোহী সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, কারা কারা আছেন? কারা নেই?
দিল্লিতে তৃণমূলত্যাগী বিদ্রোহী সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, কারা কারা আছেন? কারা নেই?
DY Patil Passes Away : প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget