এক্সপ্লোর

Purulia Leopard Fear: পুরুলিয়ার জঙ্গলে ক্যামেরায় ধরা পড়ল চিতাবাঘের ছবি, আতঙ্কে গ্রামবাসীরা

Purulia News: গ্রাম থেকে উধাও হয়ে যাচ্ছে গবাদি পশু। তারপর কখনও পাওয়া যাচ্ছে আধখাওয়া দেহ। পুরুলিয়ার সিমনিবিটের জঙ্গল লাগোয়া গ্রামগুলি থেকে বারবার বনদফতরের কানে আসছিল এই অভিযোগ।

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: পুরুলিয়ার (Purulia) সিমনি বিটের জঙ্গলে বন দফতরের (Forest Department) ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল পূর্ণবয়স্ক চিতাবাঘের (Leopard) ছবি। আতঙ্কে জঙ্গল লাগোয়া গ্রামের বাসিন্দারা। বনদফতর (Forest Department) সূত্রে খবর, চিতাবাঘটির (Leopard) অবস্থান নিশ্চিত করতে জঙ্গলের বিভিন্ন প্রান্তে লাগানো হচ্ছে আরও ট্র্যাপ ক্যামেরা (Trap Camera)।

গ্রাম থেকে উধাও হয়ে যাচ্ছে গবাদি পশু। তারপর কখনও পাওয়া যাচ্ছে আধখাওয়া দেহ। পুরুলিয়ার সিমনিবিটের জঙ্গল লাগোয়া গ্রামগুলি থেকে বারবার বনদফতরের কানে আসছিল এই অভিযোগ। এবার জঙ্গলে লাগোয়া ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল চিতাবাঘের ছবি। ছবিতে দেখা গেছে, গ্রাম লাগোয়া জঙ্গলে বসে, পরম নিশ্চিন্তে গরু শিকার করে খাচ্ছে চিতাবাঘটি। 

বনদফতর সূত্রে খবর, ২২ ফেব্রুয়ারি ট্র্যাপ ক্যামেরায় একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘের ছবি ধরা পড়ে। ২০ এপ্রিল বনদফতরের ট্র্যাপ ক্যামেরায় ফের পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘের ছবি ধরা পড়ে। এই দু’টো চিতাবাঘ কি আলাদা? নাকি একই? তা খতিয়ে দেখছে বনদফতর। জঙ্গলের বিভিন্ন প্রান্তে লাগানো হচ্ছে ট্র্যাপ ক্যামেরা। পুরুলিয়ার বন আধিকারিক দেবাশিস শর্মা বলেন, “২২ ফেব্রুয়ারি ট্র্যাপ ক্যামেরায় চিতাবাঘের ছবি ধরা পড়েছে। ২০ এপ্রিল আবার চিতাবাঘের ছবি ধরা পড়েছে। পূর্ণবয়স্ক পুরুষ চিতা। এলাকায় মাইকে সতর্ক করার ব্যবস্থা হচ্ছে।’’ আতঙ্কে কাঁটা হয়ে জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দারা। বনদফতর সূত্রে খবর, আশেপাশের মানুষদের সতর্ক করতে খুব তাড়াতাড়ি মাইকে ঘোষণা শুরু হবে।

গত মাসে জলপাইগুড়ির মালবাজারে জ্যোত্স্না রায় নামে এক মহিলার বাড়িতে ঢোকে চিতাবাঘ। আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির সদস্যরা। খবর পেয়ে বন দফতরের কর্মীরা গিয়ে চিতাবাঘটিকে উদ্ধার করে। পরে সেটিকে গরুমারা অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হয়। এরপর চলতি মাসে ফের মালবাজারে চিতাবাঘের আতঙ্ক তৈরি হয়। বাড়ির মধ্যে ঢুকে পড়ে চিতাবাঘ। গতকাল রাত সাড়ে ১০টা নাগাদ ক্রান্তি ব্লকের উত্তর খাল পাড়ায় তৈরি হয় আতঙ্ক। স্থানীয় বাসিন্দারাই বন দফতরে খবর দেন। বন দফতরের কর্মীরা এসে চিতাবাঘটিকে উদ্ধার করে লাটাগুড়ির গরুমারা অভয়ারণ্যে নিয়ে যান। 

আরও পড়ুন: Siliguri News: নেশার ঘোরে খুন? শিলিগুড়িতে মৃত্যু নিরাপত্তা রক্ষীর

সেরা শিরোনাম

Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget