এক্সপ্লোর

Purulia News: মেয়ের হার্টের অসুখ, জোরে সাউন্ড বক্স বাজানোর প্রতিবাদ করায় জরিমানা

West Bengal News : আনন্দের অছিলায় জুলুমবাজির অভিযোগ! শব্দ দৌরাত্ম্যের প্রতিবাদ করার মাসুল ৭ হাজার টাকা জরিমানা!

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: মেয়ের হার্টের অসুখ (Heart Aligment)। জোরে সাউন্ড বক্স বাজানো যাবে না। পুরুলিয়ায় সরস্বতী পুজোর (Saraswati Puja) বিসর্জনে শব্দদানবের প্রতিবাদ করায়, এক মহিলার পরিবারকে হুমকি ও জরিমানার অভিযোগ উঠল গ্রামবাসীদের একাংশের বিরুদ্ধে। অভিযোগের প্রেক্ষিতে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ (Police)। 

আনন্দের অছিলায় জুলুমবাজির অভিযোগ! শব্দ দৌরাত্ম্যের প্রতিবাদ করার মাসুল ৭ হাজার টাকা জরিমানা! চাঞ্চল্যকর অভিযোগ পুরুলিয়ার (Purulia) শ্যামপুর গ্রামে। ঘটনার সূত্রপাত্র গত রবিবার। অভিযোগ, সরস্বতী পুজোর বিসর্জনে তারস্বরে সাউন্ড বক্স বাজানো হচ্ছিল। 

১৫ বছরের মেয়ের হার্টের অসুখের কথা জানিয়ে তাতে আপত্তি জানিয়েছিলেন এক মহিলা। অভিযোগ, ওই দিন রাতেই মহিলার বাড়িতে গিয়ে তাঁকে গালিগালাজ করেন কয়েকজন। জোরে সাউন্ডবক্স বাজানোতে আপত্তি করায় মহিলার পরিবারকে ৭ হাজার টাকা জরিমানা চাওয়া হয়। জরিমানা না দিলে পরিবারকে গ্রাম ছাড়া করার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। 

এর পর, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির পুরুলিয়া জেলা শাখার দ্বারস্থ হন মহিলা। ওই সংগঠনের তরফে পুরুলিয়ার পুলিশ সুপারকে লিখিত ভাবে অভিযোগ জানানো হয়। অভিযোগের প্রেক্ষিতে পুরুলিয়া মফস্বল থানার পুলিশ বুধবার রাতে ৩ জন গ্রামবাসীকে গ্রেফতার করে। পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'আমাদের কাছে অভিযোগ এসেছে, তখন লোকাল থানার আইসি-কে বলি, নির্দিষ্ট করে অভিযোগ এসেছে। তিনজনকে গ্রেফতার (Arrested) করেছে।' শব্দদৈত্যের অত্যাচারের প্রতিবাদ করায় হামলার অভিযোগ, এরাজ্যে আগেও একাধিকবার উঠেছে। সেই ট্র্যাডিশন যে বদলায়নি পুরুলিয়ার ঘটনা তা আরও বুঝিয়ে দিল। 

প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগে বাড়ির সামনে গালাগালি, প্রতিবাদ করায় কেটে নেওয়া হয় গৃহকর্তার কান। জলপাইগুড়ির (Jalpaiguri) রাজগঞ্জে গৃহকর্তার কান কেটে নেওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। গৃহকর্তার ভাইকেও মারধরের অভিযোগ ৩ প্রতিবেশীর বিরুদ্ধে। অভিযোগ, বাড়ির সামনে কিছু প্রতিবেশী যুবক অকথ্য ভাষায় গালাগালাজ করছিল। ঘর থেকে বেরিয়ে প্রতিবাদ করতেই প্রথমে মাটিতে ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। প্রাণনাশের হুমকিও দেয়। অভিযোগ, এরপরই এক যুবক ধারাল অস্ত্র বের করে কানে আঘাত করে। কানের একটা অংশ ঝুলে পড়ে।  রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। অবস্থা বেগতিক বুঝে প্রতিবেশী যুবকরা পালিয়ে যায়।

আরও পড়ুন- 'মাথা কে জানেন,তাহলে নিজেই সাক্ষ্য দিন' বিচারপতি গঙ্গোপাধ্যায়কে আক্রমণ কুণাল ঘোষের

সেরা শিরোনাম

Durga Puja: দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
Durga Puja Saptami : সপ্তমীতে নবপত্রিকা স্নান, ৯ টি গাছ কী কী ? কেন সে কলা-বউ? গণেশের সঙ্গেই বা কী সম্পর্ক?
সপ্তমীতে নবপত্রিকা স্নান, ৯ টি গাছ কী কী ? কেন সে কলা-বউ? গণেশের সঙ্গেই বা কী সম্পর্ক?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget