এক্সপ্লোর

Purulia News: ২৫ বছর পর শোনা গেল বিচারের বাণী, থানায় শবর যুবকের রহস্যমৃত্যুতে জেল প্রাক্তন ওসি-র

Sabar Youth Death: ঘটনার সূত্রপাত ১৯৯৮ সালের ১০ ফেব্রুয়ারি।  পুরুলিয়ার বরাবাজারের অকরবাইদ গ্রামের বাসিবন্দা ছিলেন শবর যুবক বুধন শবর (২৯)।

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: দোষী সাব্যস্ত হয়েছিলেন গতকালই। এক শবর যুবকের অস্বাভাবিক মৃত্যুর মামলায় পুরুলিয়ার বরাবাজার থানার প্রাক্তন ওসি-কে আট বছরের কারাদণ্ড দিল পুরুলিয়া জেলা আদালত (Purulia News)। তবে প্রমাণের অভাবে বেকসুর খালাস পেলেন এএসআই অজয় সেন। বিগত ২৫ বছর ধরে এই মামলা চলছিল (Sabar Youth Death)। 

প্রাক্তন ওসি-কে আট বছরের কারাদণ্ড দিল পুরুলিয়া জেলা আদালত

ঘটনার সূত্রপাত ১৯৯৮ সালের ১০ ফেব্রুয়ারি।  পুরুলিয়ার বরাবাজারের অকরবাইদ গ্রামের বাসিবন্দা ছিলেন শবর যুবক বুধন শবর (২৯)। চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে বুধন ওরফে বুধুকে আটক করে বরাবাজার থানার পুলিশ। অভিযোগ, বুধুর ওপর ব্যাপক অত্যাচার করা হয় থানায়। গ্রেফতার দেখিয়ে দু'দিন পর ধৃতকে পেশ করা হয় আদালতে।

বুধনের পরিবারের দাবি, আদালত জেল হেফাজতে পাঠানোর পর পুরুলিয়া জেলা সংশোধনাগারে অস্বাভাবিক মৃত্যু হয় বুধনের। জেল কর্তৃপক্ষ দাবি করেন, আত্মহত্যা করেছেন ধৃত। যদিও পরিবার ও পশ্চিমবঙ্গ শবর-খেড়িয়া কল্যাণ সমিতি অভিযোগ করে, পুলিশি অত্যাচারেই মৃত্যু হয়েছে যুবকের। পশ্চিমবঙ্গ শবর-খেড়িয়া কল্যাণ সমিতির উপদেষ্টা প্রশান্ত রক্ষিতের কথায়, "১০ তারিখ গ্রেফতার করে। কোর্টে পেশ করে ১২ তারিখ। দু'দিন ধরে দিন মারাত্মক অত্যাচার করে। পরে তা প্রমাণিত হয়।"

আরও পড়ুন: Tapas Mondal Background: প্রতারণার পূর্বপাঠ: বাম আমলে চিটফান্ড ব্য়বসা, যেতে হয়েছিল শ্রীঘরেও, টাকা রোজগারে বরাবরই সিদ্ধহস্ত তাপস!

সেই সময় দ্বিতীয় বার বুধনের মৃতদেহের ময়নাতদন্তের দাবি জানায় পশ্চিমবঙ্গ খেড়িয়া-শবর সমিতি। তাঁদের হয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন পশ্চিমবঙ্গ শবর-খেড়িয়া কল্যাণ সমিতির সভাপতি মহাশ্বেতা দেবী। কলকাতা হাইকোর্টের নির্দেশে দ্বিতীয়বার ময়না তদন্ত হয়। ময়না তদন্তের রিপোর্টে পুলিশের ভূমিকায় প্রশ্ন ওঠে। ঘটনার তদন্তভার যায় সিবিআই-এর হাতে।

এর পর, ২০০১ সালের ১৯ ফেব্রুয়ারি তৎকালীন বরাবাজার থানার ওসি অশোক রায় এবং তৎকালীন এএসআই অজয় সেনের বিরুদ্ধে চার্জশিট দেয় সিবিআই। শুক্রবার সেই মামলায় দোষী সাব্যস্ত হন অশোক। সোমবার তাঁকে কারাদণ্ড শোনায় আদালত। কিন্তু প্রমাণের অভাবে খালাস পেয়ে গিয়েছেন অজয়।

পুলিশের অত্যাচারেই মৃত্যু, অভিযোগ ছিল পরিবারের

দীর্ঘ আড়াই দশক ধরে ন্যায্য বিচারের দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছিলেন বুধনের পরিবারের সদস্যরা। এত বছর পর ওসি-র শাস্তি শুনে চোখে জল এসে যায় তাঁদের। এক জনের বিরুদ্ধে যদিও প্রমাণ মেলেনি। কিন্তু ওসি সাজা পাওয়ায় কিছুটা স্বস্তি তাঁদের। কিন্তু ২৯ বছরের তরতাজা একটি প্রাণ, থানার লকআপে শেষ হয়ে গেল, আর তার বিহিত হতে ২৫ বছর লেগে গেল, এখনও বিষয়টি সহজ হচ্ছে না অনেকের কাছেই। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

এবার রাজ্যে শেষের পথে বর্ষা? স্যাটেলাইট চিত্রে এ কীসের ইঙ্গিত? আসছে বড় পরিবর্তন?
এবার রাজ্যে শেষের পথে বর্ষা? স্যাটেলাইট চিত্রে এ কীসের ইঙ্গিত? আসছে বড় পরিবর্তন?
Suvendu Adhikari: মাসে ১০ হাজার টাকা, নতুন স্কিম চালু , কাদের জন্য এই সুবিধা ঘোষণা শুভেন্দু অধিকারীর?
মাসে ১০ হাজার টাকা, নতুন স্কিম চালু , কাদের জন্য এই সুবিধা ঘোষণা শুভেন্দু অধিকারীর?
CM Suvendu Adhikari: আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget