এক্সপ্লোর

Purulia : তৃণমূলে যোগদান জয়ী নির্দল প্রার্থীর, পুরুলিয়ার পঞ্চায়েতে ম্যাজিক ফিগারে শাসক দল

Panchayat Poll Result : এই পঞ্চায়েতের ১৫টি আসনের মধ্যে ৭টিতে জয়ী হয়েছে তৃণমূল ও ৭টি দখল করেছে বিজেপি। ১টি আসন ছিল নির্দলের হাতে

পুরুলিয়া : ভোটে জিতে দলবদলের ধারা অব্যাহত। ভোটে জিতে ফের তৃণমূলে যোগদানের ঘটনা দেখা গেল। আর তার জেরে পুরুলিয়ার চাকলতোড় গ্রাম পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা পেল রাজ্যের শাসক দল।

এই পঞ্চায়েতের ১৫টি আসনের মধ্যে ৭টিতে জয়ী হয়েছে তৃণমূল ও ৭টি দখল করেছে বিজেপি। ১টি আসন ছিল নির্দলের হাতে। সেই নির্দল প্রার্থী তৃণমূলে যোগ দেওয়ায় ম্যাজিক ফিগারে পৌঁছে গেল শাসক দল। তৃণমূলে যোগ দেওয়া নির্দল প্রার্থী সুভাষ রজকের দাবি, তিনি তৃণমূলেরই কর্মী। টিকিট না পাওয়ায় তিনি নির্দল হিসেবে ভোটে দাঁড়িয়েছিলেন।

দিনকয়েক আগে একই ধরনের ছবি দেখা যায় পুরুলিয়ার রঘুনাথপুর। সিপিএমের জয়ী প্রার্থী যোগ দেন তৃণমূলে। রঘুনাথপুর ১ নম্বর ব্লকের চোরপাহাড়ি গ্রাম পঞ্চায়েতে ১৩টি আসন। তার মধ্যে ১২টিতেই জয়ী হয় তৃণমূল। একটি আসনে জিতেছিলেন সিপিএম প্রার্থী ছায়া বাউড়ি। তিনিও শাসক দলের পতাকা ধরায় বিরোধীশূন্য হয়ে যায় রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েত।

পঞ্চায়েত ভোটপর্ব মিটতেই বিরোধী শিবির থেকে তৃণমূলে যোগদানের খবর সামনে এসেছে। সেই তালিকায় দেখা গেছে বিজেপি প্রার্থীদেরও। সম্প্রতি গ্রাম পঞ্চায়েতের আসনে জিতে মানস ভুঁইঞার হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের ঘটনা দেখা যায়। পশ্চিম মেদিনীপুরের সবং ৩ নং অঞ্চলের কানাইশোল বুথে বিজেপির জয়ী প্রার্থী গঙ্গারানি সিং বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট বুথের ৬২টি বিজেপি পরিবারের প্রায় ২৫০ জন গেরুয়া শিবিরে নাম লেখান।

এবারের কানাইশোল বুথের তৃণমূল প্রার্থী পার্বতী মুর্মু হাঁসদাকে ১০৭টি ভোটে হারিয়ে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী গঙ্গারানি সিং। 
তৃণমূলে যোগদানকারী গঙ্গারানি বলেন, 'মমতা ব্যানার্জির কাজ ভাল লেগেছে । তাই আমি বিজেপিতে থাকতে পারলাম না, তৃণমূলের যোগ দিলাম। টিএমসি গ্রামের উন্নয়ন করবে। তাই আমি যোগদান করেছি, পঞ্চায়েত প্রার্থী হিসেবে।'

মানস ভুঁইঞা বলেন, 'তিনি মনে করেছেন তৃণমূল কংগ্রেস ছাড়া উন্নয়ন সম্ভব নয়। সাময়িক উত্তেজনায়, আবেগেরবশে বিজেপিতে দাঁড়িয়েছিলেন। তিনি স্বেচ্ছায় আমাদের ব্লক সভাপতির কাছে এসে দরখাস্ত করে যোগদান করেছেন। তাঁকে কেউ চাপ দেননি। তিন নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত জয়ী প্রার্থী আছেন, আমাদের প্রধান করতে কোনও অসুবিধা নেই। কাউকে চাপ দিয়ে যোগদান করানো হয়নি।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Agnimitra Paul: ”..এটা হবে না
”..এটা হবে না", নিয়ম লঙ্ঘনে "ফাইন", জরুরি ঘোষণা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, "আগামী ১ তারিখ থেকে..”
Terrorist Hamim Mondal: হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
Terrorist Hamim Mondal: হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
Taslima Nasrin:তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ,
তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ, "যারা বড় বড় কথা বলত.."

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget