এক্সপ্লোর

Jhalda Municipality: তৃণমূলের কি হাতছাড়া ঝালদা ? কাউন্সিলরের 'দল ছাড়া' নিয়ে জল্পনা তুঙ্গে

Jhalda Municipality: পুরুলিয়ার ঝালদা পুরসভা কি এবার শাসকদলের হাতছাড়া হতে চলেছে ? নির্দল থেকে যোগ দেওয়া কাউন্সিলর দল ছাড়তেই ঘুরপাক খাচ্ছে এই প্রশ্ন।

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: পুরুলিয়ার ঝালদা পুরসভা (Jhalda Municipality) কি এবার শাসকদলের (TMC) হাতছাড়া হতে চলেছে ? নির্দল থেকে যোগ দেওয়া কাউন্সিলর দল ছাড়তেই ঘুরপাক খাচ্ছে এই প্রশ্ন। যদিও দলত্যাগের কথা স্বীকার করেনি তৃণমূল।

তৃণমূলের কি হাতছাড়া হতে চলেছে ঝালদা ?  

পুরুলিয়ার ঝালদা পুরসভায় ফের ডামাডোল। যে নির্দল কাউন্সিলরের সমর্থন নিয়ে বোর্ড গড়েছিল তৃণমূল, এবার দল ছাড়লেন সেই কাউন্সিলরই। তাহলে কি তৃণমূলের হাতছাড়া হতে চলেছে ঝালদা পুরসভা? ১২ আসনের ঝালদা পুরসভার ভোটে ৫টি করে আসন ছিল কংগ্রেস ও তৃণমূলের। ২টি আসন দখল করে নির্দল। বোর্ড গঠন নিয়ে তৃণমূল-কংগ্রেস দ্বৈরথের মধ্যে গত ১৩ মার্চ খুন হন কংগ্রেসের জয়ী প্রার্থী তপন কান্দু। তা নিয়ে চরমে ওঠে দু’দলের দ্বন্দ্ব। তার মধ্যেই নির্দল প্রার্থী, শীলা চট্টোপাধ্যায়ের সমর্থন নিয়ে বোর্ড গঠন করে তৃণমূল। পরে উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী হিসেবে কাকা তপন কান্দুর আসনে জয়ী হন ভাইপো মিঠুন কান্দু।ওই আসন ধরে রাখলেও বোর্ড গড়তে পারেনি কংগ্রেস। বৃহস্পতিবার নির্দল থেকে তৃণমূলে যোগ দেওয়া শীলা চট্টোপাধ্যায় দল ছাড়েন। যদিও তৃণমূল নেতৃত্ব তা স্বীকার করেনি। তার মধ্যেই বোর্ড দখলের আশা করছে কংগ্রেস।

আরও পড়ুন, ৫৯২ দিনে পড়ল ধর্না, পথেই ভাইফোঁটা, চোখ ভিজল চাকরিপ্রার্থীদের

'কিছু ব্যক্তিগত কারণে পদত্যাগ করলাম'

ঝালদা পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায় বলেন,  'কিছু ব্যক্তিগত কারণে তৃণমূল দল ও ঝালদা শহর তৃণমূল কংগ্রেসের সভানেত্রীর পদ থেকে পদত্যাগ করলাম । বিষয়টি লিখিত ভাবে জেলা নেতৃত্বকেও জানানো হয়েছে।' ঝালদা  তৃণমূল কংগ্রেস  শহর সভাপতি চিরঞ্জীব চন্দ্র বলেন,'দল ছাড়ার খবর পাইনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আগে কিছু বলুক, আমি কিছু জানি না দল ছাড়ার ব্যাপারে।' পুরুলিয়ার কংগ্রেস  জেলা সভাপতি নেপাল মাহাতো বলেন,' এখন শীলা চ্যাটার্জী নির্দল কাউন্সিলার । আগামী দিনে সমর্থন পেয়ে ঝালদা পৌর বোর্ড দখল করবে কংগ্রেস।' অঙ্কের হিসেবে ঝালদা পুরসভায় এখন তৃণমূলের কাউন্সিলর ৫জন, কংগ্রেসেরও ৫। আর নির্দল ২। দিন কয়েক আগে এক নির্দল কাউন্সিলরকে সঙ্গে নিয়ে তৃণমূল পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনে কংগ্রেস। এই পরিস্থিতিতে একজন নির্দল কাউন্সিলরের সমর্থন পেলেই ঝালদা পুরসভা দখল করতে পারবে কংগ্রেস।   

 

সেরা শিরোনাম

Chhath Puja 2026: ছটপুজোয় শুরু সূর্যদেবের আরাধনা, প্রস্তুত গঙ্গার বিভিন্ন ঘাটগুলি, নিষেধাজ্ঞা জারি কলকাতার এই সরোবরে
ছটপুজোয় শুরু সূর্যদেবের আরাধনা, প্রস্তুত গঙ্গার বিভিন্ন ঘাটগুলি, নিষেধাজ্ঞা জারি কলকাতার এই সরোবরে
West Bengal News LIVE: ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেফতার বীরভূমের তৃণমূল নেতা
ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেফতার বীরভূমের তৃণমূল নেতা
Samik Bhattacharya: 'কিছু পুলিশ মনে করছেন আমরা মণ্ডল সভাপতি, কিছু মণ্ডল সভাপতি ভাবছেন তিনি শুভেন্দু অধিকারী', কাদের সতর্ক করলেন শমীক ভট্টাচার্য ?
'কিছু পুলিশ মনে করছেন আমরা মণ্ডল সভাপতি, কিছু মণ্ডল সভাপতি ভাবছেন তিনি শুভেন্দু অধিকারী', কাদের সতর্ক করলেন শমীক ভট্টাচার্য ?
Abhishek Banerjee : আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget