এক্সপ্লোর

Purulia: বদলির কারণে শিক্ষক-শিক্ষিকার অভাব, স্কুল বন্ধের প্রভাবে ১২ ঘণ্টার বনধ পালন কংগ্রেসের

Purulia News: সোমবার পুরুলিয়ার বাঘমুণ্ডিতে ১২ ঘণ্টার বনধ পালন করল কংগ্রেস। সকাল থেকে রাস্তাঘাটে খুব একটা গাড়ি চলতে দেখা যায়নি।

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: বদলির কারণে শিক্ষক-শিক্ষিকার অভাব দেখা দিয়েছে একাধিক স্কুলে। এই অভিযোগে, সোমবার পুরুলিয়ার বাঘমুণ্ডিতে ১২ ঘণ্টার বনধ পালন করল কংগ্রেস। সকাল থেকে রাস্তাঘাটে খুব একটা গাড়ি চলতে দেখা যায়নি। বন্ধ ছিল অনেক দোকানপাটও। যদিও খোলা ছিল স্কুল। 

প্রশাসন সূত্রে খবর, যে শিক্ষকরা এক জেলায় ৫ বছরের বেশি রয়েছেন বা যাঁদের বাড়ির দূরত্ব কর্মস্থল থেকে অনেকটা বেশি, তাঁরা উত্‍সশ্রী প্রকল্পের মাধ্যমে বদলি হতে পারবেন। পুরুলিয়া জেলা প্রশাসন সূত্রে খবর, বাঘমুণ্ডি ব্লকের একাধিক স্কুলের বহু শিক্ষক-শিক্ষিকা এই প্রকল্পে বদলি নিয়ে নিজের জেলায় চলে গেছেন। ফলে বিভিন্ন স্কুলে শিক্ষকের সঙ্কট দেখা দিয়েছে বলে অভিযোগ।

এই পরিস্থিতিতে রবিবার বাঘমুণ্ডির বিধায়ক ও বিডিওর সঙ্গে বৈঠকের পর, জেলাশাসক জানান, প্রথম পর্যায়ে বাঘমুণ্ডির ৬টি স্কুলে ১০ জন শিক্ষক পাঠানো হচ্ছে। 

পুরুলিয়ার কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো বলেন, "আমাদের বনধ সফল, শুনেছি এখানে নাকি ঘাটতি পূরণ করতে মাত্র ১০ টিচার দেওয়া হয়েছে, কোথা থেকে নিয়োগ হল আগামী দিনে দেখব। প্রয়োজনে কোর্টে যাব। এখন আমরা বাঘমুন্ডির তথ্য পেয়েছি, আগামী দিনে গোটা জেলার তথ্য সংগ্রহ করে বৃহত্তর আন্দোলনে নামব।" 

আরও পড়ুন, বিজেপি'র জন্য অক্সিজেনের খোঁজ, ফের মাঠে নামছেন মহাগুরু মিঠুন

তৃণমূলের ব্লক সভাপতি কাশীনাথ মাজি বলেন, "ভিত্তিহীন বনধ, আমারে ব্লকের বিধায়ক সুশান্ত মাহাতো ইতিমধ্যেই শিক্ষামন্ত্রীর সঙ্গে এবিষয়ে কথা বলেছেন, গতকাল জেলাশাসকও এসেছিলেন, এবং প্রাইমারি স্কুলে ১০ জন নিয়োগ হয়েছে।" 

বাঘমুণ্ডি গার্লস হাইস্কুলে ১১০০ ছাত্রী। মাত্র ৩ জন শিক্ষিকা। টিচার ইনচার্জ রূপা রায় বলেন, "আমার স্কুলে এত ছাত্রী, মাত্র তিন শিক্ষিকা, গতকাল ব্লক অফিসে ডিএম গেছিলেন, আমাদের স্কুলে দুজন নিয়োগ, আজ জয়েন করেছন। ১৫-১৬জন টিচার হলে ভাল হত।" বাঘমুন্ডি বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অমর বন্দ্যোপাধ্যায় বলেন, "কংগ্রেসের বনধকে সমর্থন করছি, কারণ অনেক স্কুলে শিক্ষক নেই। তাই সকাল থেকে বাস বের করিনি।" 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Assembly Election 2026: ভোট ঘোষণা হতেই কোচবিহারে আক্রান্ত তৃণমূল নেতা, ধারাল অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
ভোট ঘোষণা হতেই কোচবিহারে আক্রান্ত তৃণমূল নেতা, ধারাল অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Election Commission of India: 'ভোটের সময় রাজনৈতিক হিংসা বরদাস্ত নয়, প্রয়োজনে কঠোর ব্যবস্থা', কড়া বার্তা নির্বাচন কমিশনের
'ভোটের সময় রাজনৈতিক হিংসা বরদাস্ত নয়, প্রয়োজনে কঠোর ব্যবস্থা', কড়া বার্তা নির্বাচন কমিশনের
West Bengal Assembly Election 2026: ভোটের দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে সরাল নির্বাচন কমিশন
ভোটের দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে সরাল নির্বাচন কমিশন
West Bengal Assembly Election 2026: ভোট ঘোষণারও ১৫ দিন আগে রাজ্যে হাজির কেন্দ্রীয় বাহিনী, ২ দফায় এসেছে মোট ৪৮০ কোম্পানি
ভোট ঘোষণারও ১৫ দিন আগে রাজ্যে হাজির কেন্দ্রীয় বাহিনী, ২ দফায় এসেছে মোট ৪৮০ কোম্পানি

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
ECI-Net App : নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
Assembly Election 2026 : হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
India Us Trade Deal : ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
Gold Price Crash : সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
Train Cancel in Howrah: রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Embed widget