এক্সপ্লোর

Independence Day 2022: স্বাধীনতা দিবসে ৯৯ জন সাজাপ্রাপ্ত বন্দিকে মুক্তি দিল রাজ্য সরকার

Prisoners Released on Independence Day: দেশের ৭৫ তম স্বাধীনতা দিবসের দিন রাজ্যের কারা বিভাগ সমগ্র রাজ্য জুড়ে ৯৯ জন সাজাপ্রাপ্ত বন্দিকে মুক্তির স্বাদ দিচ্ছে রাজ্য সরকার।

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: দেশের ৭৫ তম স্বাধীনতা দিবসের দিন রাজ্যের কারা বিভাগ সমগ্র রাজ্য জুড়ে ৯৯ জন সাজাপ্রাপ্ত বন্দিকে মুক্তির স্বাদ দিচ্ছে রাজ্য সরকার। রাজ্যের বিভিন্ন সংশোধনাগার থেকে এই সাজাপ্রাপ্ত বন্দিরা সাজা শেষ হওয়ার আগেই আজ স্বাধীনতার ৭৫ বছর বর্ষ পূর্তি উপলক্ষে মুক্তি পেলেন।

এই ৯৯ জন সাজাপ্রাপ্ত বন্দির  মধ্যে মহিলা রয়েছেন ৫জন। এই সাজাপ্রাপ্ত বন্দিরা কোনো না কোনো অপরাধমূলক ঘটনায় দোষী সাব্যস্ত হয়ে সাজা পেয়েছেন। সাজা পাওয়ার পর থেকেই তারা সংশোধনাগারে রয়েছেন। সেখানেই তাদের জীবনকে তারা 'সংশোধন' করেছেন । সেই তথ্য সংশোধনাগার থেকে কারা বিভাগে যাওয়ার পর রাজ্য সরকার খুশি হয়ে ওই  ৯৯ জন সাজা প্রাপ্তকে মুক্তির স্বাদ দিলো।এই ৯৯ জনের মধ্যে  পুরুলিয়ায় রয়েছে ২'জন । তারা পুরুলিয়া জেলা সংশোধনাগারে রয়েছেন। তারা ২ভাই।আবাসিক আনন্দ মর্দনা ও বিনোদ মর্দনা। তাদের বাড়ি কেন্দা  থানার হরিহরপুর গ্রামে।

২০১৭ সালের ৪ জুন গ্রাম্য বিবাদকে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটে। সেই মামলায় পুরুলিয়া জেলা আদালত তাদেরকে ৭ বছর  কারাদণ্ডের  আদেশ দেয় । কিন্তু তারা সংশোধনাগারে নিজেদের জীবনকে 'সংশোধন' করায় ৫ বছর  ২মাস পর্যন্ত কারাবাস পূর্ণ-র পরেই বাকি কারাবাস থেকে মুকুব করে  মূলস্রোতে ফিরিয়ে  দিচ্ছে রাজ্য।এই সাজাপ্রাপ্ত ২ভাইয়ের মুক্তির দিন সেইসঙ্গে স্বাধীনতা দিবস উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে পুরুলিয়া সংশোধনাগার কর্তৃপক্ষ । ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যারানি টুডু।

আরও পড়ুন, 'আমারও তো লাগে ভয়, কে এবার জেলে যাবে, কে বাইরে রয় ?' কবিতায় কটাক্ষ শুভেন্দু-র

পুরুলিয়া জেলা সংশোধনাগারের সুপারিনটেনডেন্ট স্বপনকুমার দাস বলেন, 'ওই ২ সাজাপ্রাপ্ত ভাইয়ের মুক্তি পেলো আজ, স্বাধীনতা দিবসের সকালে।তাদের হাতে আমরা শংসাপত্র তুলে দিয়েছি। একদিকে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান এবং সেই দিনই তাদের মুক্তি। এই দুটি বিষয়কে ঘিরে একটি অনুষ্ঠান হয়।' ওই ২ সাজাপ্রাপ্ত বন্দির মুক্তিতে ভীষণ খুশি। স্বাধীনতা দিবসের  সকালে টুইট করে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি টুইটে লিখেছেন, 'স্বাধীনতার ৭৫ বছর ! আজ আমরা আমাদের পূর্ব পুরুষদের সর্বোচ্চ আত্মত্যাগকে শ্রদ্ধা জানাই, যার দেশের স্বাধীনতা এনেছিলেন। ভারতবাসীকে অবশ্যই গণতান্ত্রিক মূল্যবোধ এবং অধিকারের মর্যাদার খেয়াল রাখতে হবে।'

 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: বিপর্যয়ের ২ দিন পর থমথমে চোরবাগান, চলছে তদন্ত, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৯ জন
বিপর্যয়ের ২ দিন পর থমথমে চোরবাগান, চলছে তদন্ত, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ৯ জন
CPM Book Stall: 'গেরুয়া পরে গুন্ডামি', বামেদের বুকস্টল ভাঙা নিয়ে সরব রাজ্যের অর্থমন্ত্রী, কী বললেন শমীক?
'গেরুয়া পরে গুন্ডামি', বামেদের বুকস্টল ভাঙা নিয়ে সরব রাজ্যের অর্থমন্ত্রী, কী বললেন শমীক?
Durga Puja 2026: অষ্টমী সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে ভিড়, রাস্তায় ঢল মানুষের, আলোর উৎসবে মেতে আট থেকে আশি
অষ্টমী সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে ভিড়, রাস্তায় ঢল মানুষের, আলোর উৎসবে মেতে আট থেকে আশি
CM Suvendu Adhikari: 'আরশোলা, ছারপোকা... যাদের বাপ-ঠাকুরদা চিনে থাকে...', ফের কাদের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী
'আরশোলা, ছারপোকা... যাদের বাপ-ঠাকুরদা চিনে থাকে...', ফের কাদের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Aaj Banglay : পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Aaj Banglay : দিকে দিকে পুজোয় বাম বুক স্টলে হামলা | পুলিশের ভূমিকা নিয়ে কী বলছেন চোরবাগানে মৃত্যুর মুখ থেকে ফেরা আহত?
Durga Puja 2026: ABP Ananda-র 'আনন্দ সর্বজনীন পুরস্কার' পেল Kolkata-র ২০টি পুজো
Durga Puja 2026 : বেহালা আদর্শ পল্লীর পুজো এবার পা দিয়েছে ৬৯ বছরে, এলাকাবাসী মেতেছেন পুজোর আনন্দে
Durga Puja 2026 | বেলুড় মঠ থেকে বাগবাজার সর্বজনীন। ঘরে বসেই দেখুন অষ্টমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget