এক্সপ্লোর

Purulia News: শিক্ষিকা নেই, ছাত্রী ভর্তিতে মুচলেকা ঘিরে শুরু বিতর্ক

Purulia Update: উচ্চমাধ্যমিক স্তরে মেয়েদের জন্য ঝালদা শহরে একমাত্র স্কুল, ঝালদা উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়। সেখানে পর্যাপ্ত শিক্ষিকা না থাকায় সমস্যায় পড়েছে পড়ুয়ারা।

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: শিক্ষিকা কম থাকায় রোজ ক্লাস করানো সম্ভব নয়। একাদশে ভর্তির সময় এই মর্মে অভিভাবকদের থেকে মুচলেকা নিতে চাইছে ঝালদা (Jhalda) উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষ, অভিযোগ এমনই। আর এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

কী অভিযোগ:
স্কুলে পর্যাপ্ত শিক্ষিকা নেই। তাই সবদিন ক্লাস (Class) করানো সম্ভব নয়। এই নিয়ে অভিভাবকদের থেকে মুচলেকা নিতে চায় স্কুল কর্তৃপক্ষ। একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে, এমনই ভাবনা । পুরুলিয়ার ঝালদা উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষের। ঝালদা উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি অমর চট্টোপাধ্যায় বলেন, 'ভর্তি নেব আর অভিভাবকদের সঙ্গে সমঝোতা করে মুচলেকা নিয়ে যে যখন যে ক্লাস হবে, তাদের নেব, বাকিরা বাড়িতে থাকবে। ভর্তি করে রোজ আনা-চলে যাওয়া সম্ভব নয়।' অভিযোগ, একাদশ ভর্তির জন্য ফর্মটুকুও নেই। সাদা কাগজে করতে হচ্ছে আবেদন।

এক অভিভাবক সুখেন্দু গোস্বামী বলেন, 'সাদা কাগজে বিনা ফর্মে জমা দিলাম। প্রধান শিক্ষিকা বলেন শিক্ষিকার অভাব, অনেক শিক্ষিকা না থাকায় পঠনপাঠনের সমস্যা হচ্ছে। শিক্ষিকা নিয়োগ না হলে সমস্যা হবে।'

কেন এমন ঘটনা?
কিন্তু এমন পরিস্থিতির কারণ কী? বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানিয়েছেন, বছর দুয়েক আগেও ৩৮ জন শিক্ষিকা ছিলেন স্কুলে। কিন্তু, বদলি-অবসরের কারণে এই মুহূর্তে শিক্ষিকার সংখ্যা ১৩-তে এসে ঠেকেছে। অবস্থা এমনই যে ইতিহাস, দর্শনের শিক্ষকই নেই। ঝালদা উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শুক্লা বন্দ্যোপাধ্যায় বলেন, 'যেহেতু টিচার নেই, তাই ভর্তির সমস্যা হচ্ছে। ১৫০-র বেশি আবেদন জমা পড়েছে। ডিআইকে জানিয়েছি। শিক্ষিকা দেওয়ার কথা থাকলেও বাস্তবে কিছুই হয়নি।' ঝালদা উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রায় ২ হাজার ৮০০ পড়ুয়া। আর্টস ও সায়েন্স মিলিয়ে একাদশ শ্রেণিতে আসন সংখ্যা প্রায় ২৫০। আর সেখানে শিক্ষিকার সংখ্যা মাত্র ১৩। উচ্চমাধ্যমিক স্তরে মেয়েদের জন্য ঝালদা শহরে একমাত্র স্কুল, ঝালদা উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়। সেখানে পর্যাপ্ত শিক্ষিকা না থাকায় সমস্যায় পড়েছে পড়ুয়ারা। জেলা শিক্ষা দফতর সূত্র জানা গিয়েছে, ওই স্কুলে দ্রুত শিক্ষিকা নিয়োগ করা হবে। কিন্তু, কবে? কতদিনে সমস্যার সমাধান হবে? সেই উত্তর নেই কারও কাছে।

আরও পড়ুন: সরকারি জমি দখলের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল নেতা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: বার্থ-ডেথ সার্টিফিকেট রেজিস্ট্রেশন পেতে এই কাজ করতে হবে, নতুন নিয়ম জানালেন মুখ্যমন্ত্রী
বার্থ-ডেথ সার্টিফিকেট রেজিস্ট্রেশন পেতে এই কাজ করতে হবে, নতুন নিয়ম জানালেন মুখ্যমন্ত্রী
Live News Update : NEET প্রশ্নফাঁস নিয়ে শেষ সরকার - CJP'র বৈঠক, কী আপডেট ?
NEET প্রশ্নফাঁস নিয়ে শেষ সরকার - CJP'র বৈঠক, কী আপডেট ?
NEET-UG পরীক্ষায় প্রশ্নফাঁস , কড়া পর্যবেক্ষণ সুপ্রিমকোর্টের, কেন্দ্রকে কী জানালেন বিচারপতিরা?
NEET-UG পরীক্ষায় প্রশ্নফাঁস , কড়া পর্যবেক্ষণ সুপ্রিমকোর্টের, কেন্দ্রকে কী জানালেন বিচারপতিরা?
NEET Protest : প্রশ্নফাঁস বিতর্কে উত্তাল রাজধানী, প্রভাব পড়বে এ রাজ্যেও? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন ...
প্রশ্নফাঁস বিতর্কে উত্তাল রাজধানী, প্রভাব পড়বে এ রাজ্যেও? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন ...

ভিডিও

Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট
Shivmandir Rath Yatra 2026: দক্ষিণ কলকাতার শিবমন্দিরের উদ্য়োগে শুরু হল 'রথের মেলা ২০২৬', চলবে চারদিন
CJP Protest: আন্দোলনের ঝাঁঝ যেমন বাড়ছে, আন্দোলনকারী ছাত্রদের পাশে দাঁড়াচ্ছেন একের পর এক তারকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget