এক্সপ্লোর

R G Kar Protest: আর জি কর কাণ্ডের বিচারের দাবি, শহরজুড়ে প্রতিবাদের ঢেউ

R G Kar News: চিকিৎসক ধর্ষণ-খুনের এক মাসের মাথায় সোমবার সুপ্রিম কোর্টে শুনানি।

কলকাতা: কাল চিকিৎসক ধর্ষণ-খুনের এক মাস, আজ ফের 'রাত দখল'। সোমবার সুপ্রিম কোর্টে (Supreme Court) ফের আর জি কর-কাণ্ডের শুনানির আগে আজ ফের রাত জাগবে বাংলা। আগামীকাল শিলিগুড়িতে ভোর দখলের ডাক। এদিন পথে নেমেছেন চিকিৎসকরা। বিচারের দাবিতে পথে মৃৎশিল্পীরা।

শহরজুড়ে প্রতিবাদের ঢেউ : আর জি কর কাণ্ডের বিচার চেয়ে ফের পথে চিকিৎসকরা। এনআরএস থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল তাঁদের। মৌলালিতে কালো বেলুন উড়িয়ে প্রতিবাদ জানান চিকিৎসকরা। চিকিৎসক ধর্ষণ-খুনের বিচার চেয়ে এবার ক্যানভাসে প্রতিবাদ করছেন শিল্পীরা। আর জি করকাণ্ডের প্রতিবাদে কুমোরটুলি থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করেন মৃৎশিল্পীরা। ‘কুমোরটুলি দিচ্ছে হাঁক, আমার দুর্গা বিচার পাক’ স্লোগানে বিচারের দাবি জানান তাঁরা। আর জি করকাণ্ডের প্রতিবাদে ৫২টি স্কুলের প্রাক্তনীরা গড়িয়াহাট থেকে মিছিল। 

দিকে দিকে প্রতিবাদ: আরজি কর কাণ্ডের প্রতিবাদে এদিন পথে নামেন রিকশ চালকরা। বিকেল ৪টেয় হেদুয়া থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিল করবেন তাঁরা।  বিকেল ৪টেয় সল্টলেকের বহু স্কুল ও প্রাক্তনীদের ডাকে মিছিলের ডাক দেওয়া হয়। এদিন টালিগঞ্জ পাড়ার শিল্পী-কলাকুশলীদের ডাকে টালিগঞ্জ ট্রামডিপো থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল রয়েছে। পাশাপাশি সন্ধে ৬টায় উত্তর কলকাতার বিভিন্ন স্কুল-কলেজের প্রাক্তনী, বিজ্ঞানকর্মী ও বিভিন্ন ক্লাবের ডাকে মিছিলের আয়োজন করা হয়েছে। স্বামী বিবেকানন্দর বাড়ির সামনে থেকে শ্যামবাজার পাঁচমাথার মোড় পর্যন্ত যাবে এই মিছিল। রাত ৮টায় সোদপুর থেকে শ্যামবাজার পর্যন্ত মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে।                  

এদিকে সাধারণ মানুষের মতামত জানতে পথেই আদালত বসালেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। কর্মসূচির নাম, ‘জনতার মতামত, রাজপথে আদালত‘। এদিন জেলায় জেলায় সকাল ১০টা থেকে অস্থায়ী স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এই ক্লিনিক সংলগ্ন এলাকাতেই আদালত বসান জুনিয়র চিকিৎসকরা। ‘রাজপথের আদালত‘ খোলা ছিল সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত। সেখানে জনতার দরবারে কয়েকটি প্রশ্ন রাখা হয়। সেই সব প্রশ্নের জবাব পেতেই নিজেদের আদালত খুলেছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট।
 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: R G Kar Doctor Death:'তিনজন ছেলে FIR দেখতে চায়...অতিসক্রিয়তা ছিল' জানালেন আরজি কর কাণ্ডে নির্যাতিতার বিশেষ বন্ধু

 

সেরা শিরোনাম

News Live: তারাতলায় বিপর্যয়ের পর কড়া রাজ্য, কলকাতা ও বিভিন্ন পুরসভায় ৩১ জুলাই পর্যন্ত বেসরকারি বাণিজ্যিক নির্মাণ বন্ধ
তারাতলায় বিপর্যয়ের পর কড়া রাজ্য, কলকাতা ও বিভিন্ন পুরসভায় ৩১ জুলাই পর্যন্ত বেসরকারি বাণিজ্যিক নির্মাণ বন্ধ
Taratala Accident: 'ফোন ধরে বলেছিল.. বড় দুর্ঘটনা, তারপরে আর...', তারাতলায় কাজ করতে এসেছিলেন এই প্রথম, ফেরা হল না শ্যামনগরের শ্রমিকের!
'ফোন ধরে বলেছিল.. বড় দুর্ঘটনা, তারপরে আর...', তারাতলায় কাজ করতে এসেছিলেন এই প্রথম, ফেরা হল না শ্যামনগরের শ্রমিকের!
Beijing Plane Crash: বেজিংয়ে বহুতলে ধাক্কা মেরে টুকরো টুকরো হয়ে নীচে পড়ল বিমান, ক্ষয়ক্ষতি নিশ্চিত নয় এখনও
বেজিংয়ে বহুতলে ধাক্কা মেরে টুকরো টুকরো হয়ে নীচে পড়ল বিমান, ক্ষয়ক্ষতি নিশ্চিত নয় এখনও
Taratala Building Collapse: তারাতলার গোডাউন-বিপর্যয়ে আরও মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে এবার ১৬
তারাতলার গোডাউন-বিপর্যয়ে আরও মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে এবার ১৬

ভিডিও

Suvendu Adhikari News: 'প্ল্যান পাশ করাতে যেখানে ঘুষ দিতে হয়েছে সেখানে FIR করুন', বললেন মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: NDRF আশাবাদী আবহাওয়া ঠিক থাকলে আজ রাতের মধ্যে উদ্ধারকাজ শেষ করতে পারবে : মুখ্যমন্ত্রী
Taratala News:
Taratala Building Collapsed : পেরিয়ে গিয়েছে অনেকটা সময়! এখন কী পরিস্থিতি তারাতলায়?
Taratala Building Collapsed :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
'এটা ইসলামাবাদের শহরতলি নয়...' দেশজুড়ে আজানের শব্দে নিষেধাজ্ঞা জারির ভাবনা ডেনমার্কে
আজানের শব্দ আর নয় ! দেশজুড়ে নিষেধাজ্ঞার ভাবনা ! কড়া অবস্থান নেওয়ার হুঁশিয়ারি ডেনমার্কের
Budh Asta: ৩০ জুন থেকে সবচেয়ে কঠিন সময় শুরু ৫ রাশির, বুধ অস্তে বড় প্ল্যান ভেস্তে যেতে পারে, চাকরি যাওয়ার আশঙ্কা!
৩০ জুন থেকে সবচেয়ে কঠিন সময় শুরু ৫ রাশির, বুধ অস্তে বড় প্ল্যান ভেস্তে যেতে পারে, চাকরি যাওয়ার আশঙ্কা!
FIFA World Cup 2026: বিদায়বেলায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তুর্কির দুরন্ত জয়, দ্বিতীয় এএফসি দল হিসাবে নক আউটে অস্ট্রেলিয়া
বিদায়বেলায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তুর্কির দুরন্ত জয়, দ্বিতীয় এএফসি দল হিসাবে নক আউটে অস্ট্রেলিয়া
E20 পেট্রোল ব্যবহারে ট্যাঙ্কে জমছে ছত্রাক ! বিকল হচ্ছে ইঞ্জিন ? কী জানাচ্ছে কেন্দ্র সরকার ?
E20 পেট্রোল ব্যবহারে ট্যাঙ্কে জমছে ছত্রাক ! বিকল হচ্ছে ইঞ্জিন ? কী জানাচ্ছে কেন্দ্র সরকার ?
RG Kar Case: RG Kar মামলায় তীব্র ভর্ৎসনার মুখে CBI,
RG Kar মামলায় তীব্র ভর্ৎসনার মুখে CBI, "কলিগকে বাঁচাবার জন্যই কি..", প্রশ্ন অভয়ার পরিবারের আইনজীবীর, কী বললেন বিচারপতি ?
Commercial LPG Supply : পশ্চিম এশিয়ায় পরিস্থিতির উন্নতি, বাণিজ্যিক LPG সরবরাহের ওপর বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের
পশ্চিম এশিয়ায় পরিস্থিতির উন্নতি, বাণিজ্যিক LPG সরবরাহের ওপর বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের
India vs Bangladesh: বিজয়রথ ছুটছে ভারতের, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেটে জয় হরমনপ্রীতদের
বিজয়রথ ছুটছে ভারতের, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেটে জয় হরমনপ্রীতদের
Tamanna Khatun: তামান্না খুনে পুলিশের জালে আরও ১, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গ্রেফতারির সংখ্যা বেড়ে ৬
তামান্না খুনে পুলিশের জালে আরও ১, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গ্রেফতারির সংখ্যা বেড়ে ৬
Embed widget