এক্সপ্লোর

Rabindra Bharati Chaos: জোড়াসাঁকো ক্যাম্পাসের বাইরে জমায়েত, পুলিশি পাহারায় বিশ্ববিদ্যালয়ে ঢুকলেন উপাচার্য

Rabindra Bharati News: উপাচার্যের অপসারণ চেয়ে সোমবার তৃণমূল ছাত্র পরিষদ ও তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠনের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্যাম্পাস।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: গতকালের পর আজও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্যাম্পাসের (Rabindra Bharati Chaos) )বাইরে তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতির জমায়েত বিক্ষোভ। হাইকোর্টের নির্দেশ মতো বিশ্ববিদ্যালয়ের বাইরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশি পাহারায় বিশ্ববিদ্যালয়ে ঢোকেন রাজ্যপাল নিযুক্ত অস্থায়ী উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়।

উপাচার্যের অপসারণ চেয়ে সোমবার তৃণমূল ছাত্র পরিষদ ও তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠনের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্যাম্পাস। গতকাল বিশ্ববিদ্যালয়ের গেটে বিক্ষোভ দেখায় তৃৃণমূলের শিক্ষাবন্ধু সমিতি। উপাচার্যর ঘরে তালা ঝুলিয়ে দেন TMCP সদস্যরা। বিচারপতি বিশ্বজিৎ বসু গিরিশ পার্ক থানার পুলিশকে নির্দেশ দেন, জোড়াসাঁকো ক্যাম্পাসে যেন বিনা বাধায় ঢুকতে পারেন উপাচার্য। নির্দেশ কার্যকর করে আজকের মধ্যে রাজ্য সরকারকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। অস্থায়ী উপাচার্যর অভিযোগ, উচ্চশিক্ষা দফতরের প্রশ্রয়েই এই ঘটনা ঘটছে।

কর্ণাটক হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়কে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য নিয়োগ করেছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এদিন তাঁর বিরুদ্ধেই বিক্ষোভ দেখায় তৃণমূলের ছাত্র এবং অধ্য়াপক সংগঠন। তারা দাবি করে, সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও বিশ্ববিদ্য়ালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্য়ায় কাজ চালিয়ে যাচ্ছেন। বিভিন্নভাবে বিশ্ববিদ্য়ালয়ের কাজকর্মে শৃঙ্খলা নষ্ট করছেন। সোমবার থেকে স্লোগান-বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্য়াম্পাস চত্বর। ভারপ্রাপ্ত উপাচার্যের বিরুদ্ধে প্ল্য়াকার্ড হাতে, একাধিক অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূলের অধ্য়াপক সংগঠন ওয়েবকুপার সদস্য়রা। 

গতকাল কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, "কোনও ব্যক্তির বিক্ষোভ দেখাতেই পারেন, কিন্তু তিনি উপাচার্য বা অন্য আধিকারিকদের প্রবেশ করতে বা বেরোতে বাধা দিতে পারেন না। নির্দেশ বাস্তবায়িত করে বুধবারের মধ্যে রাজ্যকে রিপোর্ট পেশ করতে হবে।'' একইসঙ্গে তিনি নির্দেশ দেন, জোড়াসাঁকো ক্যাম্পাসে যেন বিনা বাধায় ঢুকতে পারেন উপাচার্য তা নিশ্চিত করতে হবে গিরিশ পার্ক থানাকে। 

এদিকে তৃণমূলের শিক্ষক নেতা শেখ সিরাজুল ইসলামকে বরখাস্তের নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে তাঁর বিরুদ্ধে FIR করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। FIR-এর প্রভাব যাতে চাকরিতে না পড়ে তাই আদালতের দ্বারস্থ হন সিরাজুল। বিচারপতি রাজাশেখর মান্থা জানান, ওই শিক্ষকের নিয়োগ সম্পূর্ণ বেআইনি। এই মামলায় পর্যবেক্ষণে বিচারপতি জানিয়েছেন, 'হাওড়া স্কুলের শিক্ষক নেতা দুর্নীতি করে চাকরি পেয়েছেন। কোনভাবেই চাকরিতে রাখা যায় না।' 

সেরা শিরোনাম

Jadavpur University : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
West Bengal News Live: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget