এক্সপ্লোর

Rabindra Sarobar Dol Controversy: বসন্ত উৎসব পালন ঘিরে বিতর্ক, রবীন্দ্র সরোবরে দফায় দফায় উত্তেজনা

Kolkata News: কলকাতার ফুসফুস বলে পরিচিত এবং জাতীয় সরোবরের তকমা পাওয়া রবীন্দ্র সরোবরের দেখাশোনার দায়িত্বে রয়েছে KMDA।

কলকাতা: দোলের দিন রবীন্দ্র সরোবরে (Rabindra Sarobar Dol Controversy) দফায় দফায় উত্তেজনা। লেকের ভিতরে স্থানীয় ক্লাবের ব্যবস্থাপনায় বসন্ত উৎসব পালন ঘিরে তৈরি হল বিতর্ক। পরিবেশপ্রেমী ও প্রাতর্ভ্রমণকারীদের একাংশের অভিযোগ, দোল ও হোলি উপলক্ষে শুক্র ও শনিবার সাধারণের জন্য বন্ধ থাকলেও, নিয়ম ভেঙে ইন্ডিয়ান লাইফ সেভিং সোসাইটি নামে একটি ক্লাব রবীন্দ্র সরোবরের ভিতরে অনুষ্ঠানের আয়োজন করেছে। এই নিয়ে লেকের গেটের মুখে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। অনুমতি নিয়েই সরোবরের ভিতরে বসন্ত উৎসব করা হয়েছে বলে দাবি করে আয়োজক সংস্থা ILLS ।

বসন্ত উৎসব পালন ঘিরে বিতর্ক: নিয়মবিধি লঙ্ঘন নিয়ে দোলের দিন তা নিয়ে দফায় দফায় ছড়াল উত্তেজনা। কলকাতার ফুসফুস বলে পরিচিত এবং জাতীয় সরোবরের তকমা পাওয়া রবীন্দ্র সরোবরের দেখাশোনার দায়িত্বে রয়েছে KMDA। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশিকা অনুসারে প্রতি বছরই দোল ও হোলির দিন সর্বসাধারণের জন্য রবীন্দ্র সরোবরের গেট বন্ধ থাকে। এবারও KMDA-র তরফে রবীন্দ্র সরোবরের গেটে যে নোটিস দেওয়া হয়েছে, তাতে স্পষ্ট লেখা রয়েছে, শুক্রবার সারাদিন ও শনিবার বিকেল ৫টা পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে।

পরিবেশপ্রেমী ও প্রাতর্ভ্রমণকারীদের একাংশের অভিযোগ, সাধারণের জন্য বন্ধ রাখা হলেও, নিয়ম ভেঙে ইন্ডিয়ান লাইফ সেভিং সোসাইটি নামে একটি ক্লাব রবীন্দ্র সরোবরের ভিতরে অনুষ্ঠানের আয়োজন করেছে। তা নিয়ে লেকের গেটের মুখে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। এদিন লেকের সামনে প্রতিবাদে সামিল হন প্রদেশ কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়ও। অনুমতি নিয়েই সরোবরের ভিতরে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। বিতর্কের মুখে এমনই দাবি করেছে আয়োজক সংস্থা ইন্ডিয়ান লাইফ সেভিং সোসাইটি।

দোলের দিন রবীন্দ্র সরোবরে সুইমিং ক্লাবগুলি সদস্য ও অতিথিদের জন্য খোলা রাখতে পারে এই আশঙ্কা আগেই ছিল। এ নিয়ে কলকাতার পুলিশ কমিশনারের মঙ্গলবার লেকের ১২ নম্বর গেটের সামনে প্রতিবাদ দেখায় লেক লাভার্স ফোরাম অ্যান্ড মর্নিং ওয়াকার্স। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে ইমেল করেন লেক লাভার্স ফোরামের সদস্য সৌমেন্দ্রমোহন ঘোষ। তিনি বলেন, সূত্র মারফৎ জানা যাচ্ছে যে, ১৪/১৫ মার্চ সরোবরের ভিতরে থাকা কিছু সুইমিং ক্লাব তাদের বার খোলা রাখার পরিকল্পনা করেছে। সকাল ১০টা থেকে রাত পর্যন্ত ক্লাবের সদস্য ও অতিথিদের জন্য খোলা রাখতে চাইছে সুইমিং ক্লাবগুলি। 

আরও পড়ুন: Belgharia Shoot Out: বেলঘরিয়া শ্যুটআউট কাণ্ডের প্রধান অভিযুক্ত ইন্দল যাদব গ্রেফতার

সেরা শিরোনাম

EC On Mamamta: 'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
West Bengal Live Blog: জোড়াফুল কার? ২ তৃণমূলের সঙ্গে বৈঠক কমিশনের, উপনির্বাচনের আগে ফয়সালার সম্ভাবনা কম
জোড়াফুল কার? ২ তৃণমূলের সঙ্গে বৈঠক কমিশনের, উপনির্বাচনের আগে ফয়সালার সম্ভাবনা কম
CM Suvendu Adhikari: পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
TMC Logo Tussle: ঋতব্রত তৃণমূল শিবিরে পর্যাপ্ত বিধায়ক থাকলেও, নেই কোনও সাংসদ! জোড়াফুল প্রতীকের লড়াইয়ে কী ভূমিকা হতে পারে NCPI-র?
ঋতব্রত তৃণমূল শিবিরে পর্যাপ্ত বিধায়ক থাকলেও, নেই কোনও সাংসদ! জোড়াফুল প্রতীকের লড়াইয়ে কী ভূমিকা হতে পারে NCPI-র?

ভিডিও

WEBCUTA Protest: বিশ্ববিদ্যালয় সংশোধনী বিলের বিরোধিতায় প্রতিবাদে নামল অধ্যাপক-গবেষকরা
Surendranath Law College: পড়ুয়াদের চাপের মুখে সুরেন্দ্রনাথ ল'কলেজের ভাইস প্রিন্সিপালের ইস্তফা
Sumit Roy: শালবনি জমি জালিয়াতি মামলায় জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার সুমিত রায়ের
BJP on CPM: পুজোর আগে বামেদের পুজোর বইয়ের স্টল নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা
BRICS Summit 2026:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LG Spying Allegations: গোপনে কথা শুনছে স্মার্ট টিভি, হাতিয়ে নিচ্ছে ডেটা? মারাত্মক অভিযোগ, মুখ খুলল LG
গোপনে কথা শুনছে স্মার্ট টিভি, হাতিয়ে নিচ্ছে ডেটা? মারাত্মক অভিযোগ, মুখ খুলল LG
Medical Science: পুরুষের শরীরে জরায়ু, ফ্যালোপিয়ান টিউব পাওয়া গেল, চিকিৎসা চলছিল ইনফার্টিলিটির, কিছুতেই সন্তান আসছিল না
পুরুষের শরীরে জরায়ু, ফ্যালোপিয়ান টিউব পাওয়া গেল, চিকিৎসা চলছিল ইনফার্টিলিটির, কিছুতেই সন্তান আসছিল না
Civic Volunteer Arrested: ১ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার
১ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার
Astrology : কেরামতি শুরু শুক্রের, আর্থিক ভোল বদলাতে চলেছে একাধিক রাশিতে; সুসংবাদ পেতে পারেন
কেরামতি শুরু শুক্রের, আর্থিক ভোল বদলাতে চলেছে একাধিক রাশিতে; সুসংবাদ পেতে পারেন
Viral Video: রিল বানানোর নেশায় ভয়ঙ্কর কাণ্ড! নদীতে SUV নিয়ে ঢুকলেন যুবকরা, মাঝজলে আটকে গাড়ি
রিল বানানোর নেশায় ভয়ঙ্কর কাণ্ড! নদীতে SUV নিয়ে ঢুকলেন যুবকরা, মাঝজলে আটকে গাড়ি
Viral Video: স্টেক রান্না করা নিয়ে অশান্তি, ভাড়াটেকে হেনস্থা, হাতাহাতি, কানাডায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত মহিলা
স্টেক রান্না করা নিয়ে অশান্তি, ভাড়াটেকে হেনস্থা, হাতাহাতি, কানাডায় গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত মহিলা
IND vs AFG: আফগানিস্তান সিরিজ়পূর্বে অনুশীলনে চোট, ভারতের উদ্বেগ বাড়িয়ে নেট ছাড়লেন ইনফর্ম ঈশান কিষাণ
আফগানিস্তান সিরিজ়পূর্বে অনুশীলনে চোট, ভারতের উদ্বেগ বাড়িয়ে নেট ছাড়লেন ইনফর্ম ঈশান কিষাণ
Surya Gochar: আর কয়েক ঘণ্টা অপেক্ষার পর রাশিচক্রে বাড়বে সুখ্যাতি, ৪ রাশিতে ভাগ্য সুপ্রসন্ন, চাকরিতে লক্ষ্মীলাভ
আর কয়েক ঘণ্টা অপেক্ষার পর রাশিচক্রে বাড়বে সুখ্যাতি, ৪ রাশিতে ভাগ্য সুপ্রসন্ন, চাকরিতে লক্ষ্মীলাভ
Embed widget