এক্সপ্লোর

Rahul Gandhi On SSC Case: সুপ্রিম রায়ে ২৬ হাজার চাকরি বাতিল, যোগ্য-অযোগ্য বাছাইয়ে রাষ্ট্রপতির হস্তক্ষেপ দাবি রাহুলের

SSC Case Update: সুপ্রিম কোর্টের রায়ে রাতারাতি চাকরি গেছে প্রায় ২৬ হাজারের। বাতিল হয়ে গিয়েছে ২০১৬ সালের SSC-র পুরো প্যানেল।

কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশে শিক্ষক, শিক্ষাকর্মীদের একটা অংশ চাকরি হারিয়েছেন। জেলায় জেলায় কার্যত ভেঙে পড়েছে শিক্ষা ব্যবস্থা। এই আবহে এবার যোগ্যদের পাশে দাঁড়িয়ে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে দিলেন রাহুল গাঁধী (Rahul Gandhi)। 

 

রাষ্ট্রপতির হস্তক্ষেপ আবেদন: সুপ্রিম কোর্টের রায়ে রাতারাতি চাকরি গেছে প্রায় ২৬ হাজারের। বাতিল হয়ে গিয়েছে ২০১৬ সালের SSC-র পুরো প্যানেল। রাজ্য় সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে চাকরিহারারা। এই পরিস্থিতিতে এবার রাষ্ট্রপতিকে চিঠি লিখলেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। সুপ্রিম কোর্টের রায়ের পর, ৫ জন চাকরিহারার সঙ্গে দেখা করেছিলেন। এবার যোগ্য়দের পাশে দাঁড়িয়ে, রাষ্ট্রপতিকে চিঠি লিখে তাঁর হস্তক্ষেপের আবেদন জানালেন রাহুল গাঁধী। তিনি লেখেন, 'নিয়োগে যেকোনও অপরাধ নিন্দনীয় এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে। তবে, ন্যায্য পদ্ধতিতে নির্বাচিত শিক্ষক ও 'দাগি' শিক্ষকদের সঙ্গে একই আচরণ করা গুরুতর অন্যায়।'  যদিও, কংগ্রেস সাংসদের চিঠিকে 'অপ্রাসঙ্গিক' বলে কটাক্ষ ছুড়ে দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। 

SSC-র ২৬ হাজার চাকরি বাতিল নিয়ে আজও তোলপাড় রাজ্য়। যার জেরে এখন জেলায় জেলায় সরকারি এবং সরকার-পোষিত স্কুলগুলির কঙ্কালসার চেহারা বেরিয়ে পড়েছে। চাকরি বাতিল ইস্যুকে হাতিয়ার করে রাজ্য় সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে সুর চড়াচ্ছে বিরোধীরা। মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে কলকাতায় বিধান ভবন থেকে ফিলিপস মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন যুব কংগ্রেসের নেতা-কর্মীরা।                                 

দিকে দিকে বিক্ষোভ: বিধানসভা ভোটের এক বছর আগে, চাকরিহারাদের ক্ষোভই বিরোধীদের হাতে নতুন অস্ত্র তুলে দিয়েছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে হাওড়ায় কদমতলা মোড় থেকে মিছিল করে SFI. জেলাশাসকের অফিসে পৌঁছনোর আগেই তাদের আটকে দেয় পুলিশ। চলে ধস্তাধস্তি। পাশাপাশি যোগ্যদের অবিলম্বে চাকরিতে বহাল করার দাবিতে এদিন কলেজ স্ট্রিটে মিছিল করে বাম ছাত্র সংগঠন DSO। মেদিনীপুর শহরে জেলাশাসকের অফিসের সামনে পথ অবরোধ করে চাকরিহারাদের একাংশ।

সেরা শিরোনাম

West Bengal News Live: তাঁরাই আসল তৃণমূল, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকের পর ঘোষণা ঋতব্রত-তৃণমূলের
তাঁরাই আসল তৃণমূল, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকের পর ঘোষণা ঋতব্রত-তৃণমূলের
TMC News: আবাসে কাটমানি! ফুঁসছে গ্রামবাসী, তৃণমূল নেতাকে জুতোপেটা-গণধোলাই
আবাসে কাটমানি! ফুঁসছে গ্রামবাসী, তৃণমূল নেতাকে জুতোপেটা-গণধোলাই
'রাজ্যের ১১ কোটি মানুষ ভালোভাবে পুলিশ পরিষেবা পাবেন', আর কী কী ঘোষণা শুভেন্দু অধিকারীর?
'রাজ্যের ১১ কোটি মানুষ ভালোভাবে পুলিশ পরিষেবা পাবেন', আর কী কী ঘোষণা শুভেন্দু অধিকারীর?
RG Kar Case: আর জি করকাণ্ডে ভিসেরা স্যাম্পল বদলের অভিযোগ, ল্যাবরেটরির প্রাক্তন কর্মী জানালেন...
আর জি করকাণ্ডে ভিসেরা স্যাম্পল বদলের অভিযোগ, ল্যাবরেটরির প্রাক্তন কর্মী জানালেন...

ভিডিও

Liver Foundation | ২০ বছর পূর্তি উদযাপন করল লিভার ফাউন্ডেশন ওয়েস্ট বেঙ্গল
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ২ | দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে ঋতব্রত-পন্থী তৃণমূল বিধায়করা
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ১ | অভিষেকের সেবাশ্রয় নিয়ে এবার থানায় অভিযোগ বিজেপি নেতা ববির
Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget