এক্সপ্লোর

Rail Blockade : ব্যারাকপুরে রেল অবরোধ, চূড়ান্ত ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা

Barrackpore Rail Block : স্টেশনের ফুট ওভারব্রিজ সম্প্রসারণের দাবিতে চলছে অবরোধ। চূড়ান্ত ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। 

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : সপ্তাহের প্রথম কাজের দিনে ব্যারাকপুরে রেল অবরোধ (Barrackpore Rail Blockage)। অফিস টাইমে শিয়ালদা-কৃষ্ণনগর মেইন লাইনে বন্ধ ট্রেন। স্টেশনের ফুট ওভারব্রিজ (Footbridge) সম্প্রসারণের দাবিতে চলছে অবরোধ। চূড়ান্ত ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। 

নাকাল নিত্যযাত্রীরা

জানা যাচ্ছে,  ব্যারাকপুর নাগরিক প্রতিরোধ মঞ্চ তরফ থেকে এই অবোরোধ শুরু হয় সকাল ৯ টা নাগাদ। এই সময়টায় অফিসযাত্রীদের ভিড় থাকে তুঙ্গে। শিয়ালদা - কৃষ্ণনগর শাখায় যাঁরা যাতায়াত করেন, তাঁরা পড়েন রীতিমতো সমস্যায়। সপ্তাহে প্রথম কাজের দিনে অনেকেই ভেবে পাচ্ছেন না, অফিসে দেরি হওয়া এড়াবেন কীভাবে। আদৌ অফিস পৌঁছতে পারবেন কি না। 

আয়লায় ভাঙা ব্রিজ এখনও সারানো হয়নি                            

আয়লা ঝড়ের পর ব্যারাকপুর ষ্টেশনে (Barrackpore station) একটি ওভার ব্রিজ ভেঙে যায় । নিত্য যাত্রী থেকে এলাকার বাসিন্দারা এই ওভার ব্রিজের উপর খুবই নির্ভর করতেন। তাই তা সারাবার জন্য বারবার অনুরোধ করা হয়।  কিন্ত এত বছর পার হয়ে গেলেও তা সারানো হয় নি। তাই এক প্রকার বাধ্য হয়েই রেল অবরোধের পথ বেছে নিয়েছেন তাঁরা, বললেন অবরোধকারীরা। 

অবরোধকারীদের তরফে জানা গিয়েছে, প্ল্যাটফর্মের উপর ফুটব্রিজটি সম্প্রসারিতও করার প্রয়োজন । দিনে দিনো  প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বেড়ে গেলেও ওভার ব্রিজটির আর সম্প্রসারণ করা হয়নি। দুটি প্ল্যাটফর্মে রেলব্রিজ ব্যবহার করে পৌঁছানো গেলেও,  ১ নং প্ল্যাটফর্ম পর্যন্ত ব্রিজটির সম্প্রসারণ হয়নি।   ব্যস্ত সময়ে যাত্রীদের বারবার ব্রিজ বদল করে যাতায়াত করতে হয়। কখনও ট্রেন মিসও হয়ে যায় । সেই কারণেই টানা রেলব্রিজের দাবি তুলেছিলেন নিত্যযাত্রীরা। 

 সপ্তাহের প্রথম দিন হওয়ার ফলে রীতিমতো বিপাকে পড়েছেন নিত্য যাত্রীরা।                                         

আরও পড়ুন :                                                   

বিজেপি প্রার্থীর আত্মীয়কে ধারাল অস্ত্রের কোপ অশোকনগরে, সন্দেহ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial             

 

সেরা শিরোনাম

Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
West Bengal Latest News Update: মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গেটের উচ্চতা বৃদ্ধি করা হল, প্রায় দ্বিগুণ হল উচ্চতা
মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গেটের উচ্চতা বৃদ্ধি করা হল, প্রায় দ্বিগুণ হল উচ্চতা
Cyclone Alert: রাজ্যে কি প্রভাব ফেলবে ঘূর্ণিঝড় 'মুরাসু' ? আগামী কয়েকদিন বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা
রাজ্যে কি প্রভাব ফেলবে ঘূর্ণিঝড় 'মুরাসু' ? আগামী কয়েকদিন বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা
News Live: জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে INDI জোটের সমাবেশ
জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে INDI জোটের সমাবেশ

ভিডিও

Delhi Protest: রামলীলা ময়দানে হাজার হাজার মানুষের ঢল, কেন্দ্রকে তীব্র আক্রমণে জন ব্রিট্টাস
Suvendu Adhikari:
J P Nadda: রামলীলা ময়দানে বিরোধীদের মেগা সমাবেশ, INDI-জোটকে তীব্র নিশানা জে পি নাড্ডার। Congress
INDI Alliance।জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে হাজির রাহুল গান্ধী। Rahul Gandhi।Congress
Sujan Chakraborty:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget