এক্সপ্লোর

Howrah News:বাইকের সঙ্গে বাসের সংঘর্ষ, উলুবেড়িয়ার মর্মান্তিক মৃত্যু রেলকর্মীর

Rail Worker Dies:বাইকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন এক রেলকর্মী। শনিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে শ্যামপুরের বনমালীপুর গ্রামে উলুবেড়িয়া শ্যামপুর রোডে।

সুনীত হালদার, হাওড়া: বাইকের সঙ্গে বাসের (Motorbike And Bus Clash) মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন এক রেলকর্মী (rail worker clash)। শনিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে শ্যামপুরের বনমালীপুর গ্রামের উলুবেড়িয়া শ্যামপুর রোডে (uluberia accident)। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম কল্যান বালিয়াল। বয়স ৫৭ বছর।

কী ঘটেছিল?
কল্যাণ শ্যামপুরের মণ্ডলপাড়ার বাসিন্দা। প্রতিদিনের মতো এদিনও বাইকে চেপে বাড়ি ফিরছিলেন ওই রেলকর্মী। সেই সময় কমলপুর বারাসাত রুটের একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ছিটকে পাড়েন ওই বাইক চালক। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। শ্যামপুর থানার পুলিশ বাসটিকে আটক করলেও চালক পলাতক। প্রাথমিক তদন্তে উঠে আসে, জনস্বাস্থ্য কারিগরি দফতরের তরফে ওই এলাকায় মাটি খুঁড়ে জলের লাইন বসানোর কাজ চলছে। এর ফলে রাস্তা খোড়া হয়েছিল। সেখান থেকেই কি দুর্ঘটনা? খতিয়ে দেখছে পুলিশ। যদিও স্থানীয়রা জানাচ্ছেন, এই ধরনের মর্মান্তিক ঘটনা উলুবেড়িয়ায় প্রথম বার ঘটেনি।

নভেম্বরেও দুর্ঘটনা...
গত নভেম্বরেই সড়ক দুর্ঘটনায় তিন যুবকের প্রাণ গিয়েছিল উলুবেড়িয়ায়। সন্ধ্যার দিকে ১৬ নং জাতীয় সড়কের উপর দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে আসার পর আর এক জন মারা যান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার দিন সন্ধ্যায় উলুবেড়িয়ার দিক থেকে একটি বাইকে করে তিনজন যুবক পাঁচলার দিকে যাচ্ছিল। সেই সময় একটি গাড়ি তাঁদের বাইকে ধাক্কা মারে। ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার জোড়াকলতলায়। পুলিশের দাবি, বাইক আরোহীদের কারও মাথায় কোনও হেলমেট ছিল না। সূত্রের খবর, নিহতদের নাম শেখ মমতাজুল, শেখ বাবর আলী এবং সেখ শরিফুল। তিন জনেরই বয়স তিরিশের মধ্যে। উলুবেড়িয়ার নিমদিঘির বাসিন্দা ওই তিন যুবকের মর্মান্তিক পরিণতিতে এলাকায় শোকের ছায়া। যদিও রেকর্ড বলছে, উলুবেড়িয়ায় সড়ক দুর্ঘটনা একেবারেই অপরিচিত নয়। কিন্তু তা হলে সেটি নিয়ে কেন সচেতন হচ্ছে না প্রশাসন? আরোহীদেরই বা কেন টনক নড়ছে না? তার আগে, গত অক্টোবরে উলুবেড়িয়ার জগৎপুরে বেপরোয়া অ্যাম্বুল্যান্সের ধাক্কায় মৃত্যু হয়েছিল মা-মেয়ের। সকাল পৌনে ৭টা নাগাদ ১৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। সে বার মৃতদেহ আটকে রেখে, টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। জ্বালিয়ে দেওয়া হয় অ্যাম্বুল্যান্সটি। বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ জাতীয় সড়কে যান চলাচল বন্ধ থাকে। স্থানীয়দের অভিযোগ ছিল, এলাকাটি দুর্ঘটনাপ্রবণ। তাই দ্রুত আন্ডারপাস করে দিতে হবে। 

 

আরও পড়ুন:বিজেপির জেলা সভাপতিকে জুতোপেটা মহিলা কর্মীর, মথুরাপুর সাংগঠনিক জেলার বৈঠকে ধুন্ধুমার

সেরা শিরোনাম

Weather Update: ৩ ডিগ্রি নামল তাপমাত্রা, কলকাতায় আরও পারদ পতনের সম্ভাবনা আগামী কয়েকদিনে
৩ ডিগ্রি নামল তাপমাত্রা, কলকাতায় আরও পারদ পতনের সম্ভাবনা আগামী কয়েকদিনে
Baranagar Woman Death: পাবজি খেলা নিয়ে বচসা, সেই থেকেই খুনের পরিকল্পনা! বরানগরের তরুণী হত্যা মামলায় বিস্ফোরক তথ্য
পাবজি খেলা নিয়ে বচসা, সেই থেকেই খুনের পরিকল্পনা! বরানগরের তরুণী হত্যা মামলায় বিস্ফোরক তথ্য
West Bengal News LIVE: বিচারব্যবস্থাকে আক্রমণ, অভিষেকের ভূূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট, 'কোন কোন বিচারক বিজেপির, আর কে কে তৃণমূলের?'
বিচারব্যবস্থাকে আক্রমণ, অভিষেকের ভূূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট, 'কোন কোন বিচারক বিজেপির, আর কে কে তৃণমূলের?'
Weather Today: বঙ্গোপসাগরে আজই তৈরি হবে নিম্নচাপ! ১৫ নভেম্বর শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ, কোন কোন জেলায় কী প্রভাব?
বঙ্গোপসাগরে আজই তৈরি হবে নিম্নচাপ! ১৫ নভেম্বর শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ, কোন কোন জেলায় কী প্রভাব?

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget