এক্সপ্লোর

Weather Update Durga Puja: পঞ্চমীতে প্রবল বৃষ্টি, তবে ষষ্ঠী থেকে আবহাওয়া নিয়ে আশার খবর? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?

Weather Update Kolkata: আবহাওয়া দফরত জানাচ্ছে, পুজোয় এই বছর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে

কলকাতা: পুজো প্রায় চলেই এল বললেই হয়। তবে কলকাতায় পুজো কার্যত শুরু হয়ে গিয়েছে বললেই হয়। ইতিমধ্যেই মণ্ডপে মণ্ডপে ভিড় জমাতে শুরু করেছেন দর্শকেরা। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছিল। তবে তার মধ্যেই ঠাকুর দেখতে রাস্তায় নেমে পড়েছিলেন সাধারণ মানুষ। এমন ছবিও ধরা পড়েছে যে ছাতা ও রেনকোট পরে মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়াচ্ছেন সাধারণ মানুষ। তবে সবাই কার্যত আতঙ্কে রয়েছেন যে, পুজোর সময় আবহাওয়া কেমন থাকবে? বৃষ্টিতে ভাসবে শহর নাকি কিছুটা উন্নতি হবে আবহাওয়ার? আজ কী জানাল আবহাওয়া দফতর? নজর রাখা যাক।

আবহাওয়া দফরত জানাচ্ছে, পুজোয় এই বছর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজও কলকাতার বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হয়েছে। এর আগে শোনা গিয়েছিল, পঞ্চমী থেকে বাড়বে বৃষ্টি, গোটা পুজোতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে আবহাওয়া দফতর সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। রাজ্য জুড়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া দফরত সূত্রে জানানো হচ্ছে, বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ ওড়িশা উপকূলের দিকে যাবে। তার জেরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ জুড়ে। নিম্নচাপের জেরে উপকূল এলাকায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। উপকূল এলাকায় আগাম সতর্কতা জারি করা হয়েছে। ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। অন্যদিকে ১ অক্টোবর ফের নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর আরও জানাচ্ছে, পঞ্চমীতে বৃষ্টি হলেও, ষষ্ঠী থেকে বৃষ্টি চললেও তার পরিমান কিছুটা কমবে। যখন বৃষ্টি হবে তখন মাঝারি থেকে সামান্য ভারী। বৃষ্টি কমলেই ফের মিলতে পারে রোদের দেখা। ষষ্টী, সপ্তমী, অষ্টমী.. আকাশে মেঘ থাকলেও, দুর্যোগের সম্ভাবনা নেই। খুব ভারি বৃষ্টিপাত হবে না। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন জায়গায়। তবে বৃষ্টি থামলেই দেখা মিলবে রোদের। তবে নবমীর আগে ফের একটা নিম্নচাপ। ফলে নবমী দশমী ভারী বৃষ্টি। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাত। উপকূলের এলাকায় ঝোড়ো হওয়ায় পুজো মণ্ডপ ক্ষতিগ্রস্থ হওয়ার আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গে পঞ্চমী এবং দশমীতে পার্বত্য এলাকায় ভারী থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। মাঝের দিনগুলিতে উত্তরবঙ্গে খুব উল্লেখযোগ্য বৃষ্টি নেই। 

 

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget