এক্সপ্লোর

Weather Update: বিকেল থেকেই মেঘ জমবে আকাশে, সন্ধ্যায় ফের ঝড়-বৃষ্টিতে ভাসবে জেলা থেকে শহর কলকাতা?

Weather News Kolkata: রবিবার রাজ্যের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎসহ দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা

কলকাতা: আজ রবিবার। সকাল থেকে শহর কলকাতা জুড়ে ঝলমলে আবহাওয়া, তবে ততটা দাবদাহ নেই। দিন কয়েক জুড়েই বেশ মনোরম পরিবেশ। কিন্তু সন্ধের দিকে কি রয়েছে ঝড়বৃষ্টির সম্ভাবনা? কেমন আবহাওয়া থাকবে রাজ্যের অন্যান্য় জেলাগুলিতে? এক নজরে দেখে নেওয়া যাক আজকের ওয়েদার আপডেট। রবিবার রাজ্যের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎসহ দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। শিলা বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও থাকবে। মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে রাজ্যে।

দক্ষিণ-পশ্চিম রাজস্থান এবং উত্তর পূর্ব রাজস্থানে ঘূর্ণাবর্ত। উত্তর বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত । গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরভাগে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। উত্তর আসাম এবং মারাঠাওয়াড়া তে ঘূর্নাবর্ত। উত্তরপ্রদেশেও রয়েছে ঘূর্ণাবর্ত। নিম্নচাপ অক্ষরেখার দাপট। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে বিদর্ভ পর্যন্ত অক্ষরেখা যেটি ওড়িশা ও ছত্রিশগড় এর উপর দিয়ে গিয়েছে। আরও একটি উত্তর দক্ষিণ অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে তামিলনাডু পর্যন্ত। এটি মারাঠা ওয়ারা ও কর্ণাটক এর ওপর দিয়ে বিস্তৃত।

দক্ষিণবঙ্গে আজ রবিবারেও ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই। তবে পশ্চিমের বেশ কিছু জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। দক্ষিণবঙ্গের আট জেলায় রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। এই পরিস্থিতি থাকবে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া জেলাতে। সোমবার ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের সব জেলায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি তার সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বুধবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে দু এক জায়গায়। তাপমাত্রা ক্রমশ উর্ধ্বমুখী হবে।

উত্তরবঙ্গে মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং সহ উপরের জেলাতে।  আগামী চার পাঁচ দিনে তাপমাত্রার খুব একটা বড়সড় পরিবর্তন নেই। রবিবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দার্জিলিং থেকে মালদা সব জেলাতে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো থাকবে। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বিভিন্ন জেলাতে দমকা ঝড়ো বাতাসের সম্ভাবনা। সোমবার ও মঙ্গলবারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং সহ উপরের পাঁচ জেলাতে। দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বুধবারের পর ঝড়ের সম্ভাবনা কমলেও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং সহ ওপরের তিন জেলাতে। বুধবারের পর সামান্য তাপমাত্রা বাড়তে পারে।

কলকাতায় সকালে পরিষ্কার আকাশ বেলায় আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। আজ বিকেল বেলায় বা রাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকবে। মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছিই থাকবে আগামী কয়েক দিন; খুব বড়সড় পরিবর্তন নেই। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি । গতকাল  দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৯ থেকে ৯৪ শতাংশ। 

অন্যদিকে, ভারী বৃষ্টির সতর্কতা, শিলা বৃষ্টি ওড়িশাতে। ৬০ কিলোমিটার গতিবেগে তীব্র ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ও বৃষ্টি পূর্বাভাস সর্তকতা থাকবে মধ্যপ্রদেশ হরিয়ানা চন্ডিগড় দিল্লী পাঞ্জাব ওড়িশা গুজরাট কর্ণাটক উত্তরাখন রাজস্থান ও উত্তরপ্রদেশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Samik Bhattacharya : '২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
'২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
রাজ্যে আরও এক নতুন কারাখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, কোন জেলায়?
রাজ্যে আরও এক নতুন কারাখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, কোন জেলায়?

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget