এক্সপ্লোর

Ram Mandir Inauguration: রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ, সঙ্গে প্রসাদী চাল! খুশি গঙ্গাসাগরের সাধুরা

Gangasagar Mela 2023: ৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। এই পুণ্যতিথি ঘিরে সারা দেশ থেকে ভক্তরা এসে পৌঁছন এখানে।

গৌতম মণ্ডল, গঙ্গাসাগর: ২২ জানুয়ারি অযোধ্যায় রামলালার (Ram Lalla) প্রতিষ্ঠা ও রাম মন্দিরের (Ram Mandir Inauguration) উদ্বোধন। আর সেই অনুষ্ঠান ঘিরে দেশজুড়ে উন্মাদনা এখন তুঙ্গে। এবার রাম মন্দির উদ্বোধনের নিমন্ত্রণ ও প্রসাদী চাল এসে পৌঁছল এ রাজ্যের অন্যতম পুণ্যভূমি গঙ্গাসাগরের সাধুদের কাছে।

৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela)। এই পুণ্যতিথি ঘিরে সারা দেশ থেকে ভক্তরা এসে পৌঁছন এখানে। এসে পৌঁছন বহু সাধু-সন্ত। ইতিমধ্যেই মেলায় পৌঁছে গিয়েছেন সাধুদের দল। কপিলমুনি মন্দিরের পাশে স্থায়ী আখড়াতে বসে পড়েছেন নাগা সাধুরা। এরই মধ্যে আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হতে চলেছে রামমন্দিরের। রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হবে ওই দিন। দেশ বিদেশের লক্ষ লক্ষ পুণ্যার্থী অযোধ্যায় উপস্থিত থাকবেন। সেই দিনে অযোধ্যায় উপস্থিত থাকার জন্য নিমন্ত্রণ পৌঁছে গেল গঙ্গাসাগর মেলায় আসা নাগাসাধুদের কাছেও। নিমন্ত্রণপত্রের পাশাপাশি পৌঁছেছে অযোধ্যার (Ayodhya Ram Mandir) প্রসাদী চাল। এই নিমন্ত্রণ পেয়ে খুশি সাধু-সন্তদের দল। গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) শেষ হবে ১৭ জানুয়ারি। ওইদিনই অযোধ্যার উদ্দেশ্যে রওনা হবেন তাঁরা।

কামাখ্যা (Kamakhya) থেকে এসেছেন নাগা সন্ন্যাসী অচিন্ত্যপুরী। তিনি সাইকেলে গঙ্গাসাগরে এসেছেন। তাঁর কাছে এসে পৌঁছেছে রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণপত্র এবং প্রসাদী চাল। তিনি সাইকেলেই অযোধ্যা যাবেন বলে জানালেন। বললেন, '১৫-১৬ তারিখ বেরবো, সাইকেল নিয়েই যাব। ২১ তারিখ নাগাদ পৌঁছে যাব। আমরা খুশি।' নিমন্ত্রণপত্র পেয়েছেন সন্ন্যাসী কৃষ্ণানন্দ গিরির কাছেও। তবে এবার যেতে পারবেন না তিনি। বললেন, 'এখন খুব ভিড় হবে তাই যেতে পারব না, তবে পরে নিশ্চয়ই দর্শন করার জন্য যাব।'

২২ জানুয়ারি অযোধ্যায় রামলালার মূর্তির প্রাণপ্রতিষ্ঠা হবে এবং তার সঙ্গেই রাম মন্দিরের উদ্বোধনও হবে। এই উদ্বোধন উপলক্ষে দেশ-বিদেশ থেকে বহু অতিথি এসে পৌঁছবেন অযোধ্যায়। বিভিন্ন ক্ষেত্রে খ্যাতনামা একাধিক ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে। সম্প্রতি আমন্ত্রণ জানানো হয়েছে অভিনেতা রজনীকান্তকে। দক্ষিণী তারকাদের মধ্যে মোহনলাল, ধনুশ, চিরঞ্জীবি আমন্ত্রিত হয়েছেন। অমিতাভ বচ্চন, মাধুরী দীক্ষিত, অনুপম খের, অক্ষয় কুমার, পরিচালক রাজকুমার হীরানি, সঞ্জয়লীলা বনসালি, রোহিত শেট্টিকেও আমন্ত্রণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)-সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বও উপস্থিত থাকবেন সেদিনের অনুষ্ঠানে।

আরও পড়ুন: অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধনে আমন্ত্রণ রাজনীকান্তকে, বিনোদন জগতের আর কারা ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Dilip Ghosh:
"ছাত্রদের আন্দোলনের অধিকার আছে, কিন্তু দিল্লিতে যারা নাটক করল...", ছাত্র আন্দোলন প্রসঙ্গে 'বিদেশি গডফাদারদের' কথা বললেন দিলীপ
RG Kar Case:
"..আগে জানাইনি", RG Kar মামলায় সাংবাদিকদের মুখোমুখি অভয়ার বাবা, এবার কি বড় কোনও তথ্য দিলেন ?
Kolkata News: গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget