এক্সপ্লোর

Mamata On Rampurhat : 'রামপুরহাটকাণ্ড বিজেপির বড় ষড়যন্ত্র' , প্রশ্ন তুলে তোপ মমতার

Mamata On Rampurhat Violence : দাবি করলেন, ‘রামপুরহাটকাণ্ডের তদন্তে পূর্ণ সহযোগিতা করা হচ্ছে রাজ্যের তরফে। ’

দার্জিলিং : সোম-মঙ্গলের পর বুধবারও পাহাড়ে (Darjeeling) জনসংযোগে জোর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee) ।  মহাকাল মন্দিরে (Mahakal Temple)  পুজো দিলেন মুখ্যমন্ত্রী। এর মাঝেই পথ চলতি মানুষের সঙ্গে জনসংযোগ সেরে নেন মুখ্যমন্ত্রী। কথা বলেন ভিন রাজ্যের পর্যটকদের সঙ্গে। শৈলশহরে বুধবারও মুখ্যমন্ত্রীর মুখে শোনা গেল রামপুরহাট প্রসঙ্গ। এই বিষয়ে বিজেপিকে কড়া আক্রমন করলেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করলেন, ‘রামপুরহাটকাণ্ডের তদন্তে পূর্ণ সহযোগিতা করা হচ্ছে রাজ্যের তরফে। ’

রামপুরহাট তদন্ত নিয়ে মমতা 
বুধবার রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে জে পি নাড্ডার ( J P Nadda) কাছে রিপোর্ট পেশ করেছে বিজেপির ৫ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধিদল। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্টে উল্লেখ, সাধারণ মানুষের বেঁচে থাকা ও স্বাধীনতার মৌলিক অধিকার রক্ষায় ব্যর্থ তৃণমূল সরকার। বালি, পাথর, কয়লা এবং অন্যান্য মাফিয়াদের টাকা তৃণমূলের সর্বস্তরের নেতাদের কাছে যায়। বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিদলের রিপোর্টে এমনটাই উল্লেখ করা হয়েছে। এই রিপোর্টের কড়া নিন্দা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 
‘বিজেপির রিপোর্ট সিবিআই তদন্তকে দুর্বল করবে, প্রভাবিত করবে। নাড্ডাকে বিজেপির পেশ করা রিপোর্ট নিন্দনীয়। এই ধরনের রিপোর্ট তদন্তকে ভুল পথে চালিত করবে। বিজেপি ও কেন্দ্রীয় সরকারের এই মনোভাবের নিন্দা করি’

আরও পড়ুন :

মনোজ টিগ্গার হাড় ভেঙেছে কি ? 'হেয়ার লাইন ফ্র্যাকচার' বললেন সুভাষ, 'মিথ্যের বেসাতি' পাল্টা শান্তনু সেন

‘রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে এই ধরনের রিপোর্ট’
মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন,  ‘রিপোর্টে তৃণমূলের জেলা সভাপতির নাম উল্লেখ করা হয়েছে। বিজেপি চায় তৃণমূলের জেলা সভাপতিকে গ্রেফতার করা হোক, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে এই ধরনের রিপোর্ট’। মুখ্যমন্ত্রীর দাবি,  ‘রামপুরহাটকাণ্ড বিজেপির বড় ষড়যন্ত্র, ‘তদন্তের আগেই কীভাবে বিজেপি রিপোর্ট পেশ করল?’

প্রেক্ষাপট
বগটুইকাণ্ডের পর পাঁচ সদস্যের কমিটি গঠন করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। প্রতিনিধি দলে ছিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজি ও রাজ্যসভার সাংসদ ব্রিজলাল, মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার ও সাংসদ সত্যপাল সিং, প্রাক্তন আইপিএস অফিসার ও রাজ্যসভার সাংসদ কে সি রামমূর্তি, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও প্রাক্তন আইপিএস অফিসার এবং বিজেপির জাতীয় মুখপাত্র ভারতী ঘোষ। বগটুই গ্রামে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন বিজেপির প্রতিনিধিরা। ওই ঘটনায় আজ রিপোর্ট পেশ করেন তাঁরা।

 

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget