এক্সপ্লোর

Aditya L1 : মিশন সূর্য ! চন্দ্রযান ৩ এর পর আদিত্য L1 এর প্রযুক্তি টিমেও রানিগঞ্জের সানি

Aditya L1 Team : মুন মিশনের পর এবার ইসরো-র সান মিশনে রানিগঞ্জের সানি মিত্র

কৌশিক গাঁতাইত, রানিগঞ্জ:  সানি মিত্র। ঘরের ছেলে এখন ইসরোর বিজ্ঞানী। কিছুদিন আগেই চাঁদ-মিশনের সাফল্যে আনন্দে ভেসেছিল পশ্চিম বর্ধমানের রানিগঞ্জ। এবার ইসরোর এই বিজ্ঞানী রয়েছেন  আদিত্য L-1 মিশনেও। 

 ইসরোর চন্দ্রযান-৩ অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন প্রযুক্তিবিদ সানি। সারা দেশ যে মিশনগুলির দিকে তাকিয়ে, তার শরিক এখন ঘরের ছেলে। তাঁর এমন কৃতিত্বে উদ্বেল রানিগঞ্জ। মুন মিশনের পর এবার ইসরো-র সান মিশনের টিমেও সামিল রানিগঞ্জের সানি মিত্র। চন্দ্রযান ৩-এর মতো আদিত্য L-1 অভিযানেও জুড়ে রয়েছেন ইসরো-র এই ইঞ্জিনিয়ার।

কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে।  শনিবার সকাল ১১টা বেজে ৫০ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে রওনা দেবে ভারতের সৌরযান Aditya-L1। ইসরো জানিয়েছে, ল্যাগ্রেঞ্জ পয়েন্ট L1-এ (Lagrange point 1 ) অবস্থান করবে ভারতের সৌরযান। পৃথিবী থেকে প্রায় ১.৫ মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থান করবে এই যান। আগেই ISROর চেয়ারম্যান এস সোমানাথ জানান, মিশনটি সঠিক ব্যাসার্ধে পৌঁছতে ১২৫ দিন সময় নেবে। এই অভিযান সফল হলে সৌরমণ্ডলের মধ্যমণি সম্পর্কে বহু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে।  সূর্যের বায়ুমণ্ডলের বাইরের যে আবরণ, আপাতত সেটির উপরই নজরদারি চালবে।

আরও পড়ুন :

সূর্যের ঘরে উঁকি দিতে রওনা সৌরযান Aditya-L1 র, কাউন্টডাউন শুরু, জানাল ইসরো

রানিগঞ্জের সানি রয়েছেন সান মিশনের 'বিকাশ ইঞ্জিন' বিভাগে। চন্দ্রযান -৩ অভিযানে গুরুত্বপূর্ণ অংশ ‘বিকাশ ইঞ্জিন’ তৈরির সিস্টেম ডিজ়াইন দলের সদস্য ছিলেন এই সানি। সানির পড়াশোনা দুর্গাপুরের ইংরেজি মাধ্যমের বেসরকারি একটি স্কুলে। সেখান থেকে থেকে দশম শ্রেণি ও অন্য একটি ইংরেজি মাধ্যম স্কুল থেকে ক্লাস টুয়েলভ পাশ করেন। তার পরে আইআইটি খড়গপুর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর। তারপর ২০১৮-য় ইসরোয় যোগ দেন বাংলার এই কৃতি ছাত্র। 

গত ২৩ অগাস্ট চাঁদের বুকে সফট ল্যান্ড করেছে বিক্রম। এখন চাঁদের বুকে দিব্য কাজ করছে রোভার প্রজ্ঞান। এরই মধ্যে ইসরোর জানিয়েছে ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান পরীক্ষা-নিরীক্ষা চালানোর মধ্যে কেঁপে ওঠে চাঁদের মাটি। এক্স হ্যান্ডলে ছবি ও গ্রাফ প্রকাশ করে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। গত ২৬ অগাস্ট চাঁদের মাটিতে একটি কম্পনের আভাস মিলেছে। ল্যান্ডারের ভূমিকম্প শনাক্তকারী পেলোড ইন্সট্রুমেন্টস ফর লুনার সিসমিক অ্যাক্টিভিটি বা ইলসা এই কম্পন শনাক্ত করেছে।  

এখন Aditya-L1 সূর্যের উপর নজর রেখে কী তথ্য দেয় ইসরোকে অপেক্ষা থাকবে তারই।  

 

 

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget