এক্সপ্লোর

Rath Yatra 2025: মিলছে না পুরীর রথের দড়ি তৈরির বরাত, মন খারাপ বাংলার শ্রমিকদের

Howrah News: রথযাত্রার সপ্তাহ তিনেক আগে এজেন্সি মারফত ওই দড়ি তৈরির অর্ডার আসত কারখানায়। এই কারখানার দক্ষ শ্রমিকরা বিশেষ মেশিনে দু-তিন দিনের মধ্যেই দড়ি তৈরির কাজ শেষ করে ফেলতেন।

সুনীত হালদার, হাওড়া: করোনা পরবর্তী সময়ে বদলেছে জীবনযাত্রা। একসময় যে কারখানা থেকে রথের দড়ি তৈরি হত, সেই কারখানা থেকে এখন দড়ি যাওয়া বন্ধ। তাই রথের (Rath Yatra 2025) আগের সেই ব্যস্ততা আর দেখা যায় না হাওড়ার সাঁকরাইলের কারখানায়। 

মন খারাপ বাংলার শ্রমিকদের: ফি বছর পুরীর রথযাত্রায় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার রথ টানতে লক্ষ লক্ষ মানুষের ভিড় করেন। রথের দড়িতে একবার স্পর্শ করার জন্য ভক্তদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়। আর সেই দড়িই তৈরি হত সাঁকরাইলের আলমপুরের একটি বেসরকারি কারখানায়। যদিও করোনার পর এই কারখানা থেকে পুরীতে দড়ি যাওয়া বন্ধ রয়েছে। 

পুরীর রথের জন্য লাগত ২২০ মিটার পাটের দড়ি। সেই দড়ি সাঁকরাইলের আলমপুরের একটি কারখানায় তৈরি হত। রথযাত্রার সপ্তাহ তিনেক আগে এজেন্সি মারফত ওই দড়ি তৈরির অর্ডার আসত কারখানায়। এই কারখানার দক্ষ শ্রমিকরা বিশেষ মেশিনে দু-তিন দিনের মধ্যেই দড়ি তৈরির কাজ শেষ করে ফেলতেন। তারপর লরিতে করে সেই দড়ি পৌঁছে যেত পুরীর জগন্নাথ ধামে। কাজ চলাকালীন রথের দড়ির জন্য আলাদা গুরুত্ব দেওয়া হত। গোটা কারখানায় হৈ হৈ লেগে থাকত। এমনকী স্থানীয় বাসিন্দারাও কারখানায় উঁকি মেরে রথের দড়ি দেখে যেতেন। এখানকার কর্মচারীরা জানিয়েছেন শুধু পুরী নয় এখান থেকেই দড়ি যেত তিরুপতি মন্দির এবং রাজ্যের বড় বড় রথ যাত্রায়। কারখানার ম্যানেজার আব্দুল হালিম জানিয়েছেন, "পুরীর রথে ২২০ মিটার মোটা দড়ি লাগত। অর্ডার পাওয়ার দু তিন দিনের মধ্যেই কাজ শেষ করে ফেলতাম। তারপর লরিতে করে পাঠিয়ে দেওয়া হত পুরীতে।'' তিনি আরও বলেন একটা সময় এই বড় কারখানায় প্রায় ৫০০ লোক কাজ করতেন। রাতদিন ব্যস্ত থাকতেন শ্রমিকরা। কিন্তু করোনার পর থেকে দড়ির চাহিদা কমে যাওয়ায় অধিকাংশ মেশিন বসে গেছে। আর কাজ হয় না। বর্তমানে কারখানায় মাত্র ৫০ জন কর্মী আছেন। অর্ডার অনুযায়ী উৎপাদন হয়।

করোনা পরিস্থিতির অনেকটাই স্বাভাবিক হয়েছে। পুরনো ছন্দে ফিরেছে জনজীবনও। মহসমারোহে আয়োজিত হচ্ছে পুরীর রথও। রথের দড়িতে টানা নিয়ে ভক্তদের মধ্যে এক ধর্মীয় আবেগ থাকে। সেই কারণেই ভক্তরা দড়িকে একবার স্পর্শ করতে চায় অথবা ধরতে চায়। যুগ যুগ ধরে চলে আসছে এই প্রথা। তাই আলমপুরের কারখানায় পুরীর রথের দড়ি তৈরীর কাজ বন্ধে মন খারাপ শ্রমিকদের।

সেরা শিরোনাম

Suvendu Adhikari:
"ওড়িশার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বিপুল জয়", অভিনন্দন পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CPIM Bookstall: কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Durga Puja: দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget