এক্সপ্লোর

Ration Scam Case: রেশন দুর্নীতি নিয়ে হাইকোর্টে রিপোর্ট জমা দিল রাজ্য, ৬টি মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল

Calcutta High Court: আগামী ২৪ জুন পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল আদালত। 

কলকাতা: রেশন দুর্নীতি মামলায় হাইকোর্টে রিপোর্ট জমা দিল রাজ্য। কলকাতা হাইকোর্টে তারা জানাল, এখনও পর্যন্ত ৮৭টি অভিযোগ দায়ের হয়েছে। চার্জশিট দেওয়া হয়েছে ৬৫টিতে। রাজ্য জানিয়েছে, ২০টি মামলার তদন্ত চলছে, যার মধ্যে দু'টি মামলা ত্রুটিপূর্ণ। আগামী ১৭ জুন এ নিয়ে হাইকোর্টে নিজেদের বক্তব্য তুলে ধরবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আপাতত রেশন দুর্নীতির ছয়টি মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল। আগামী ২৪ জুন পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল আদালত। (Ration Scam Case)

রেশন দুর্নীতি মামলার তদন্তভার নিজেদের হাতে চেয়ে আদালতে আবেদন জানায় ED. সেই কারণে রাজ্যের কোন কোন থানায়, মোট কয়টি এফআইআর দায়ের হয়েছে, তার একটি তালিকা আদালেত জমা দেওয়া হোক বলেও জানায় তারা। ওই তালিকা অনুযায়ী পরবর্তী বিচারপর্ব এগোতে পারে বলে জানায় আদালতকে। ED-র সেই দাবির ভিত্তিতেই সোমবার আদালেত রিপোর্ট পেশ করেছে রাজ্য়। (Calcutta High Court)

এদিন আদালতে রেশন দুর্নীতির রিপোর্ট দিয়ে রাজ্য জানায়, সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যের বিভিন্ন থানায় ৮৭টি এফআইআর দায়ের হয়েছে। রাজ্য সরকারও সমস্ত বিষয়টি খতিয়ে দেখছে। ৬৫টি মামলায় তারা চার্জশিট দিয়েছে ইতিমধ্যেই। তদন্ত চলছে ২০টি মামলা নিয়ে, বাকি দু'টি মামলা ত্রুটিপূর্ণ বলে জানিয়েছে রাজ্য। রাজ্যের এই রিপোর্ট খতিয়ে দেখে ED নিজের অবস্থান জানাবে। 

আরও পড়ুন: Abhijit Ganguly: মহিলাদের সম্মানহানি, খুনের চেষ্টার ধারায় FIR, হাইকোর্টের দ্বারস্থ অভিজিৎ

এর আগে, রেশন দুর্নীতির ছয়টি মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল আদালত। জানানো হয়েছিল, ওই ছয়টি মামলার তদন্ত করতে পারবে না রাজ্যের পুলিশ।  সেই অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদও বৃদ্ধি করা হয়েছে। আপাতত রাজ্যের রিপোর্ট খতিয়ে দেখবে ED, তার পর রেশন দুর্নীতি মামলায় পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানা গিয়েছে।

রেশন দুর্নীতি মামলায় গত বছর ২৭ অক্টোবর গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এবছর ফেব্রুয়ারি মাসে মন্ত্রীর পদ থেকে অপসারণ করা হয় তাঁকে। ED-র দাবি, খাদ্যমন্ত্রী থাকাকালীন রেশন বণ্টনে দুর্নীতির কথা জানতেন জ্য়োতিপ্রিয়। এফআইআর দায়ের থেকে সিআইডি তদন্ত, চালকল-গমকল মালিকদের বিরুদ্ধে ওঠা অভিযোগ, সবই গোচরে ছিল তাঁর। কোনও ব্যবস্থা নেওয়ার পরিবর্তে বিষয়টি ধামাচাপা দেওয়া হয়েছে।

শুধু তাই নয়, ধান কেনাবেচায় জ্যোতিপ্রিয় নিজেই কমিশন নিতেন বলেও উঠে এসেছে ED-র রিপোর্টে। তাদের দাবি, সমস্ত রাইস মিল মালিকদের এই কমিশন দিতে হতো। প্রতি কুইন্টালে ২০ টাকা কমিশন নিতেন জ্যোতিপ্রিয়। কৃষি সমবায় সমিতির মাধ্যমে মন্ত্রীর কাছে পৌঁছে যেত কমিশন। 

সেরা শিরোনাম

West Bengal Live Blog: পুরভোটে জোটে যাবে বিজেপি? জল্পনার মধ্যেই NCPI সাংসদের বাড়িতে মুখ্যমন্ত্রী
পুরভোটে জোটে যাবে বিজেপি? জল্পনার মধ্যেই NCPI সাংসদের বাড়িতে মুখ্যমন্ত্রী
Cyclone Arnab Alert : হাতে আর মাত্র ১ দিন, কোথায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'অর্ণব'? কোথায় কোথায় বন্ধ থাকবে স্কুল ?
হাতে আর মাত্র ১ দিন, কোথায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'অর্ণব'? কোথায় কোথায় বন্ধ থাকবে স্কুল ?
Cyclone Arnab: আজ থেকেই শক্তিশালী নিম্নচাপ তৈরি, ৪৮ ঘণ্টায় আছড়ে পড়বে 'অতি তীব্র' ঘূর্ণিঝড়? কোন কোন জেলায় প্রভাব?
আজ থেকেই শক্তিশালী নিম্নচাপ তৈরি, ৪৮ ঘণ্টায় আছড়ে পড়বে 'অতি তীব্র' ঘূর্ণিঝড়? কোন কোন জেলায় প্রভাব?
NRS Medical College: ইন্টার্নশিপ চলাকালীন ডিউটি বিক্রি! NRS মেডিক্যাল কলেজে ভয়ঙ্কর অভিযোগ
ইন্টার্নশিপ চলাকালীন ডিউটি বিক্রি! NRS মেডিক্যাল কলেজে ভয়ঙ্কর অভিযোগ

ভিডিও

WB Dengue Update: দুশ্চিন্তা বাড়িয়েছে ডেঙ্গি, আজ স্বাস্থ্য ভবনে উচ্চপর্যায়ের বৈঠক | ABP Ananda
BJP News: রবিবার Delhi-তে বিজেপির স্ট্র্যাটেজি-বৈঠক, উপস্থিত Amit Shah, নিতিন নবীনেরা| Gyanesh Kumar
INDI Alliance: ভোটচুরির অভিযোগে পয়লা নভেম্বর Delhi-র রামলীলা ময়দানে জনসভার ডাক দিয়েছে ইন্ডি জোট
CM Suvendu Adhikari:
Mangalkote Chaos: গ্রাম দখল করা নিয়ে মঙ্গলকোটে দুই গোষ্ঠীর সংঘর্ষ, এলাকায় তুমুল উত্তেজনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Amit Shah: 'কখনও চা-ওয়ালা বলে, কখনও তাঁর মাকে অপমান করেছে কংগ্রেস', খাড়গের মন্তব্যে নিন্দা জানিয়ে কী বার্তা অমিত শাহের ?
'কখনও চা-ওয়ালা বলে, কখনও তাঁর মাকে অপমান করেছে কংগ্রেস', খাড়গের মন্তব্যে নিন্দা জানিয়ে কী বার্তা অমিত শাহের ?
Chorbagan Stampede: চোরবাগান কাণ্ডে চিকিৎসকদের 'ডিউটি' নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্নে পাল্টা দেবাশীষ হালদার, “আগে দেখুন RG Kar এর রাতে কারা ডিউটিতে ছিল ?..”
চোরবাগান কাণ্ডে চিকিৎসকদের 'ডিউটি' নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্নে পাল্টা দেবাশীষ হালদার, “আগে দেখুন RG Kar এর রাতে কারা ডিউটিতে ছিল ?..”
Earthquake Hits Afghanistan : কেঁপে উঠল ঘর বাড়ি, ফের ভূমিকম্পের আতঙ্ক গ্রাস করল এই এলাকা
কেঁপে উঠল ঘর বাড়ি, ফের ভূমিকম্পের আতঙ্ক গ্রাস করল এই এলাকা
Rohit Sharma: নিজের অবসর নিয়ে ফের একবার মুখ খুললেন রোহিত শর্মা, দিলেন স্পষ্ট বার্তা
নিজের অবসর নিয়ে ফের একবার মুখ খুললেন রোহিত শর্মা, দিলেন স্পষ্ট বার্তা
Mallikarjun Kharge: 'মোদির বাবাও যাবেন', প্রধানমন্ত্রীকে নিয়ে খাড়গের বিতর্কিত মন্তব্যে তোলপাড়, কেন এই ধরণের বার্তা ?
'মোদির বাবাও যাবেন', প্রধানমন্ত্রীকে নিয়ে খাড়গের বিতর্কিত মন্তব্যে তোলপাড়, কেন এই ধরণের বার্তা ?
Diwali Car Discounts : দীপাবলি উপলক্ষ্য়ে বড় ছাড়, টাটা, মারুতি, হুন্ডাই দিচ্ছে দারুণ অফার, এবার পাবেন সস্তায় গাড়ি
দীপাবলি উপলক্ষ্য়ে বড় ছাড়, টাটা, মারুতি, হুন্ডাই দিচ্ছে দারুণ অফার, এবার পাবেন সস্তায় গাড়ি
Weather Update: আশঙ্কাই সত্য়ি হচ্ছে ? ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়, ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিমি পর্যন্ত গতিবেগ নিতে পারে বলে আশঙ্কা, প্রবল বর্ষণের পূর্বাভাস, বড় আপডেট IMD-র
আশঙ্কাই সত্য়ি হচ্ছে ? ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়, ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিমি পর্যন্ত গতিবেগ নিতে পারে বলে আশঙ্কা, প্রবল বর্ষণের পূর্বাভাস, বড় আপডেট IMD-র
Gitanjali Express: ট্রেনে মৃত্যু ক্যান্সার রোগীর, ১২ ঘণ্টা লাগল দেহ সরাতে? শবদেহের পাশে বসেই আসতে হয়েছে বলে অভিযোগ যাত্রীদের
ট্রেনে মৃত্যু ক্যান্সার রোগীর, ১২ ঘণ্টা লাগল দেহ সরাতে? শবদেহের পাশে বসেই আসতে হয়েছে বলে অভিযোগ যাত্রীদের
Embed widget