এক্সপ্লোর

CBI Raid : শিক্ষা দুর্নীতি মামলায় ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে সিবিআই হানা

Recruitment Scam : শুধু মুর্শিদাবাদই নয়, উত্তর থেকে দক্ষিণবঙ্গ, কলকাতা থেকে জেলা, বিভিন্ন জায়গায় একসঙ্গে হানা দিয়েছে সিবিআই।

রাজীব চৌধুরী ও প্রকাশ সিনহা, মুর্শিদাবাদ ও কলকাতা : শিক্ষা দুর্নীতি মামলার (Recruitment Scam) তদন্তে ফের সক্রিয় সিবিআই। সাতসকালেই মুর্শিদাবাদের ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলামের (Jafikul Islam) বাড়িতে হানা দিয়েছে সিবিআই (CBI)। শুধু শাসকদলের বিধায়কের বাড়িতেই নয়, জানা যাচ্ছে শুধু মুর্শিদাবাদ জেলাতেই বেশ কয়েকটি জায়গায় একসঙ্গে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় মুর্শিদাবাদের ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে সকাল ৮ টা নাগাদ পৌঁছে যান সিবিআই আধিকারিকরা। জাফিকুল প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার জাফিকুল ডোমকল পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও বর্তমানে পুরসভার প্রশাসক পদে রয়েছেন। জাফিকুলের ডিএলএড ও বিএড কলেজেও সিবিআই হানা দিয়েছে। 

পাশাপাশি মুর্শিদাবাদের বড়ঞার কুলিতে কুন্তল ঘোষ ঘনিষ্ঠের বাড়িতে এবার সিবিআই হানা দিয়েছে। আনারুল আনসারি ওরফে ঝান্টু শেখ ও তাঁর ছেলে সুজল আনসারির একাধিক বিএড, ডিএলএড কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বলে সিবিআই সূত্রে দাবি। শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। প্রেসিডেন্সি জেলে বন্দি কুন্তল ঘোষও। 

শুধু মুর্শিদাবাদই নয়, উত্তর থেকে দক্ষিণবঙ্গ, কলকাতা থেকে জেলা, বিভিন্ন জায়গায় একসঙ্গে হানা দিয়েছে সিবিআই। ডোমকলের বিধায়কের পাশাপাশি তৃণমূলের দুই কাউন্সিলরের বাড়িতেও সাতসকালেই কড়া নাড়িয়েছে কেন্দ্রীয় সংস্থা। 

এদিকে, শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় কোচবিহারে সিবিআই অভিযানে নাম-বিভ্রাট। নামের মিলে বিভ্রান্ত হয়ে এদিন প্রথমে কোচবিহার ২ নম্বর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি সজল সরকারের বাড়িতে ঢুকে যান সিবিআই অফিসাররা। পরে জানা যায়, কেন্দ্রীয় এজেন্সি খোঁজ করছে বিএড ও ডিএলএড কলেজের কর্ণধার শ্যামল কর ও তাঁর ভাই সজল করের। ভুল বুঝতে পেরে, তৃণমূল নেতার বাড়ি থেকে বেরিয়ে যান সিবিআই আধিকারিকরা। পরে তাঁরা পাশেই খাগড়াবাড়িতে বিএড ও ডিএলএড কলেজের কর্ণধার শ্যামল ও সজল করের বাড়িতে হানা দেন। তাঁদের বিএড ও ডিএলএড কলেজেও চলছে তল্লাশি।                        

 

আরও পড়ুন- শাহি-আক্রমণে ঠিক কতটা বদল ? ন'বছর আগে নিশানায় ছিল ঠিক কী কী ?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
News Live Update : আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
Oppositions Rally :
"যে যে রাজ্যে BJP হেরেছে, সেখানেও কারচুপি হয়েছে..", ? জ্ঞানেশ কাণ্ডের পর এবার বড় দাবি বিজেপি নেতার

ভিডিও

CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP
Congress Protest: ললিত গ্রেট ইস্টার্ন থেকে লোকভবন পর্যন্ত কংগ্রেসের প্রতিবাদ মিছিল |
Abhishek Banerjee: বুধবার সকাল ১০টায় ফের হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পুলিশের
Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget