এক্সপ্লোর

Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলায় ED-র বিশেষ অধিকর্তার রিপোর্ট তলব

Justice On Partha Bail: 'অনির্দিষ্টকালের জন্য কাউকে হেফাজতে রাখা যায় না..', পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলায় ইডিকে কী প্রশ্ন বিচারপতির ?

কলকাতা: পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জামিন মামলায় ইডির বিশেষ অধিকর্তার রিপোর্ট তলব। '১ বছর ৭ মাস জেলে আছেন পার্থ চট্টোপাধ্যায়। অনির্দিষ্টকালের জন্য কাউকে হেফাজতে রাখা যায় না। কবে থেকে নিম্ন আদালতে বিচারপর্ব শুরু করা সম্ভব? জানাতে হবে রিপোর্টে', নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। গুরুতর অভিযোগের ভিত্তিতে তদন্ত, সেটা ঠিক আছে, কিন্তু কতদিন? ইডিকে প্রশ্ন বিচারপতির। ২৭ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি।  

গতবছরের শেষে রেশন দুর্নীতি, নিয়োগ দুর্নীতি -সহ একাধিক মামলায় সক্রিয়ভাবে তদন্তে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিকে লোকসভা নির্বাচনের বছর পড়তেই অন্যতম ফোকাসে ছিল রাম মন্দির উদ্বোধন। এদিকে জানুয়ারির বাইশ তারিখের আগে আরও বেশি সক্রিয় পদক্ষেপ নেবে কেন্দ্রীয় সংস্থা, এমন চাপানউতোর ছিল আকাশে-বাতাসে। তবে এই সব কিছুর মাঝেই, জানুয়ারির প্রথম সপ্তাহে আচমকাই আলো টানে সন্দেশখালিকাণ্ড। ফেব্রুয়ারি শেষের পথে। এখনও অধরা সন্দেশখালিকাণ্ডের অন্যতম অভিযুক্ত শেখ শাহজাহান। তবে ইতিমধ্যেই শ্রীঘরে শাসকদলের একাধিক হেভিওয়েট। তারমধ্যে বলার অপেক্ষা রাখে না, অন্যতম পার্থ চট্টোপাধ্যায়। 

আড়ালে থেকে দুর্নীতিতে কলকাঠি নেড়েছেন পার্থই, দাবি সিবিআইয়ের। 'এমনভাবে অভিযুক্তরা অপরাধ করত, যাতে ধরা না পড়েন। তদন্তে দেখা যাচ্ছে গোটা নিয়োগ দুর্নীতির ছবিতেই রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। যাঁরা দুর্নীতিতে থাকতে চাইতেন না, প্রশ্ন তুলতেন, তাঁদের পদত্যাগে বাধ্য় করা হত', কথা না শুনলে হুমকিও দেওয়া হত বলে অভিযোগ সিবিআইয়ের আইনজীবীর। '৮ জানুয়ারি, ২০২০: পার্থর বাড়িতে বৈঠক থেকে এক আধিকারিককে পদত্যাগে বাধ্য করা হয়। শিক্ষক সমাজ গড়েন, চিকিৎসক ভুল করলে একজনের ক্ষতি। যেভাবে অযোগ্য প্রার্থীদের শিক্ষক করা হয়েছে, তাতে সমাজ কোথায় যাবে?', পার্থর জামিনের বিরোধিতা করে চাঞ্চল্যকর দাবি সিবিআইয়ের আইনজীবীর। 

২০২২ সালের ২৩ জুলাই ১৯ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর নাকতলার বাড়ি থেকে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ED। তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের জোড়া ফ্ল্যাটে মিলেছিল গুপ্তধনের খোঁজ। ডায়মন্ড সিটি সাউথ আবাসনের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল ২১ কোটি ২০ লক্ষ টাকা। বেলঘরিয়ার ফ্ল্য়াট থেকে পাওয়া গিয়েছিল ৩০ কোটি নগদ ও কয়েক কোটি টাকার গয়না। হদিশ মেলে পার্থ ও অর্পিতার নামে একাধিক ফ্ল্য়াট, বাংলো, বাগানবাড়ির।

আরও পড়ুন, ব্যারাকপুরে জনতার রাজ চলছিল না? রাজ চক্রবর্তীর জন্মদিনের পোস্টারে 'গোষ্ঠীদ্বন্দ্বে'র গন্ধ

এখানেই শেষ নয়। তদন্তে উঠে এসেছিল একের পর এক চোখ কপালে তোলা তথ্য। হাইকোর্টে (Calcutta High Court) রিপোর্ট জমা দিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দাবি করে, নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ৩৫টি ভুয়ো কোম্পানির হদিশ পেয়েছিল তারা। ওই সমস্ত কোম্পানি খুলেছিলেন ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সে সংস্থার মাধ্যমে চাকরি বিক্রির কোটি কোটি কালো টাকা সাদা করা হয়েছিল বলে রিপোর্টে দাবি করা হয়েছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Dumdum News: BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
News Updates Live: অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
CM Suvendu Adhikari:
"এতো সবে শুরু, আগে অনেক কিছু বাকি..", NCPI সাংসদদের সঙ্গে বৈঠকের পর তাৎপর্যপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর

ভিডিও

NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda
KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget