এক্সপ্লোর

Raj Chakrabarty Birthday Poster : ব্যারাকপুরে জনতার রাজ চলছিল না? রাজ চক্রবর্তীর জন্মদিনের পোস্টারে 'গোষ্ঠীদ্বন্দ্বে'র গন্ধ

Barrakpore Politics : পোস্টারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশিত বলে কটাক্ষ করেছে বিজেপি। তাদের বক্তব্য, এই পোস্টারে প্রমাণিত হল এতদিন ব্যারাকপুরে জনতার রাজ চলছিল না।

সমীরণ পাল, ব্যারাকপুর, উত্তর ২৪ পরগনা :  লোকসভা ভোটের ( Loksabha Poll 2024 ) আগেই পোস্টার ঘিরে সরগরম ব্যারাকপুর শিল্পাঞ্চলে (Barrackpore Industrial Area) রাজনীতি। ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীর জন্মদিনের আগাম শুভেচ্ছা জানিয়ে এই পোস্টার ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। সেখানে লেখা 'এবার ব্যারাকপুরে জনতার রাজ '। কিন্তু এই পোস্টারের মধ্যেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের আভাস খুঁজে পাচ্ছেন বিরোধীরা। হালিশহর স্টেশন রোড , হালিশহর নবনগর এবং হালিশহর বলদে ঘাটা জুড়ে পড়েছে পোস্টার। 

লোকসভা ভোটের আগে চলতে থাকা ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহর সঙ্গে জগদ্দল ও বীজপুরের তৃণমূল বিধায়কের সংঘাতের আবহে এইসব পোস্টার-ব্যানার ঘিরে শুরু হয়েছে জল্পনা। ঘটনাকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে কটাক্ষ করেছে বিজেপি। তাদের বক্তব্য, এই পোস্টারে প্রমাণিত হল এতদিন ব্যারাকপুরে জনতার রাজ চলছিল না।

কেন এমন  পোস্টার? বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী বলেন, 'রাজ চক্রবর্তী সেলিব্রেটি এবং তাঁর ফ্যান ফলোয়িং রয়েছে । তাঁর নামে পোস্টার ফ্যান ফলোয়ারা দিতেই পারে ... রাজ হালিশহরের ছেলে, ভাল বন্ধু , তিনি একজন সিনেমার ডিরেক্টর, এত বড় একটা জায়গায় গিয়েছেন যে তাঁকে নিয়ে আমাদের গর্ব হয় ।  তিনি  ব্যারাকপুরের বিধায়ক। তাই তাঁর জন্মদিন এইভাবে পালিত হচ্ছে । যবে থেকে উনি  বিধায়ক হয়েছেন, তবে থেকে এইভাবে জন্মদিন পালন করা হচ্ছে । '

কিন্তু বিষয়টি এমন জলবত তরলং দেখছে না ব্যারাকপুরের বিজেপি শিবির। ব্যারাকপুর  বিজেপি জেলার সাধারণ সম্পাদক কুন্দন সিং বলেন, 'তার মানে কী? ব্যারাকপুরে জনতার রাজ ছিল না? এঁরা তো নিজেই আজকে প্রমাণ করে দিলেন এই ফ্লেক্সটা লাগিয়ে, ব্যারাকপুরে গুন্ডারাজ চলত, জনতা রাজ ছিল না।'   

তাহলে কি এবার লোকসভা ভোটে ব্যারাকপুরে প্রার্থী হবেন রাজ? এই পোস্টার পড়তেই জল্পনা তীব্র হয়েছে। তবে ঘাসফুল শিবির এ ব্যাপারে এখনও মুখ খোলেনি। লোকসভা ভোটের মুখে শিল্পাঞ্চলে বার বার প্রকাশ্যে এসেছে শাসক দলের গোষ্ঠীকোন্দল।  ধারাবাহিকভাবে অর্জুন সিংহ ও জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম প্রকাশ্যে একে অপরকে নিশানা করেছেন। এই প্রেক্ষিতে ভাটপাড়া ও জগদ্দল নাগরিকবৃন্দের নাম করে এই পোস্টার যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।               

আরও পড়ুন  : 

'জোর করে নিশীথকে কোচবিহারবাসীর ঘাড়ে' BJP র অন্দরের নথি সামনে এনে উদয়নের চাঞ্চল্যকর পোস্ট

সেরা শিরোনাম

West Bengal News Live: নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
News Live Updates: 'বারুইপুরকাণ্ডে রাজা নামে একজনকে আড়ালের চেষ্টা চলছে, সে নাকি বিজেপি কর্মী', ভিডিও পোস্ট করে দাবি তৃণমূলের
'বারুইপুরকাণ্ডে রাজা নামে একজনকে আড়ালের চেষ্টা চলছে, সে নাকি বিজেপি কর্মী', ভিডিও পোস্ট করে দাবি তৃণমূলের
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?

ভিডিও

US Launches Air Strike : আচমকা কেন অশান্তির চাদরে ঢাকা পড়ল পশ্চিম এশিয়া? নেপথ্যে কোন কারণ?
Baruipur Case: নতুন করে গ্রেফতার ৮ জন! বারুইপুরকাণ্ডে বাড়ল মোট গ্রেফতারির সংখ্যা
TMC vs BJP Clash : মমতার মিছিলে অশান্তি, 'নাটক' বলে খোঁচা দিলীপের
Baruipur Incident : আলাদা-আলাদা বসিয়ে জিজ্ঞাসাবাদ, বারুইপুরকাণ্ডে বড় তথ্য
TMC News : শুধুই ত্রিপল নয়! প্রাক্তন তৃণমূল বিধায়কের গোডাউন খুলে এ কী মিলল?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Baruipur Case: ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
Weather Update: হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
Baruipur Case: 'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
Messi Record: ৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget