এক্সপ্লোর

Parha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিটে অনুমোদন পেল CBI, চার্জ গঠনের পথে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

CBI On Partha On Recruitment Scam: নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যপালের অনুমোদন পেল সিবিআই, পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠনের দিকে এগোল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) পার্থ চট্টোপাধ্যায়ের ( Partha Chatterjee ) বিরুদ্ধে চার্জশিটে অনুমোদন পেল সিবিআই (CBI)। এই মামলায় রাজ্যপালের অনুমোদন পেল সিবিআই। অনুমোদন পাওয়ার পর তার কপি আদালতে জমা দিল সিবিআই।পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রাথমিক নিয়োগ মামলায় চার্জ গঠনের দিকে এগোল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

গত বছরের শেষে জামিন চেয়ে দেশের শীর্ষ আদালতে ভর্ৎসিত হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী

সম্প্রতি গত বছরের শেষে জামিন চেয়ে দেশের শীর্ষ আদালতে ভর্ৎসিত হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় বাকি সবাই জামিন পেলে, কেন পার্থ চট্টোপাধ্যায় পাবেন না ? সুপ্রিম কোর্টে এই প্রশ্ন তুলেছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী। এই প্রশ্ন শুনেই তীব্র ভর্ৎসনা করেছিলন বিচারপতি সূর্যকান্ত শর্মা। জানিয়ে দিয়েছিলেন, বাকিরা কেউ শিক্ষামন্ত্রী ছিলেন না। তাই অন্যদের সঙ্গে নিজের তুলনা করা উচিত নয় পার্থর।

গত বছরই নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পান পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা

প্রসঙ্গত, গত বছরই নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পান পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। গ্রেফতারির ৮৫৭ দিন পর তাঁকে জামিন দিয়েছিল ED-র বিশেষ আদালত। অর্থাৎ 'অপা'র 'অ' জেলের বাইরে। কিন্তু 'পা' অর্থাৎ পার্থ এখনও জেলবন্দি। ২০২২ সালের ২৩ জুলাই, অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ED।তাঁর বেলঘরিয়া এবং টালিগঞ্জের ফ্ল্য়াট থেকে প্রায় ৫০ কোটি টাকা নগদ প্রায় ২ কোটি টাকার সোনার গয়না উদ্ধার হয়েছিল। এবং স্কুলে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত নথি উদ্ধার হয়েছিল।

মায়ের মৃত্যুর পর, তাঁর প্যারোলের আবেদন মঞ্জুর করেছিল আদালত

এরপরই, নিয়োগ দুর্নীতি মামলায়, চক্রান্তের অংশ হিসাবে দেখিয়ে তাঁকে গ্রেফতার করেছিল ইডি। তারপর, থেকেই কখনও ED-র হেফাজতে, কখনও জেল হেফাজতে ছিলেন অর্পিতা। এই অবস্থায়, মায়ের মৃত্যুর পর, তাঁর প্যারোলের আবেদন মঞ্জুর করেছিল আদালত। প্যারোলে মুক্তি পেয়ে বাড়ি ফেরেন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী। 

আরও পড়ুন, যাওয়া হল না মুকুটমণিপুর, পথেই উল্টে গেল ৬৫ জনের পর্যটকবাহী বাস ! মর্মান্তিক দুর্ঘটনা বাঁকুড়ায়..

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

সেরা শিরোনাম

Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
Jadavpur University: যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের
যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের
West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Calcutta High Court: যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget