এক্সপ্লোর

Recruitment Scam: নিয়োগ দুর্নীতি মামলায় ২৩০ কোটি টাকার সম্পত্তি 'অ্যাটাচ' ইডির!

ED on Recruitment Corruption: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার একাধিক ব্যক্তির সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন ইডি। কোথায় কোথায় রয়েছে সেইগুলি?

কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC recruitment scam) মামলায় ২৩০ কোটি ৬০ লক্ষ টাকার সম্পত্তি 'অ্যাটাচড'। মিডলম্যান প্রসন্ন রায় ও প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি।

কোন কোন জায়গার সম্পত্তি? 
একাধিক জায়গায় মিডলম্যান প্রসন্ন রায়ের বিঘের পর বিঘে জমি ছিল। নিউটাউন, পাথরঘাটা, মহেশতলা, সুলতানপুরে প্রসন্নর ৩০ বিঘে জমির হদিশ পাওয়া গিয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে এসপি সিন্হার পূর্ব যাদবপুর ও কলকাতায় বেনামী ফ্ল্যাট। কাপাসহাটিতে এসপি সিন্হার জমিও বাজেয়াপ্ত করেছে ইডি। শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকাতেই এই বিপুল সম্পত্তি প্রসন্ন ও শান্তিপ্রসাদের, দাবি ইডির। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় আগে ১৩৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এখনও পর্যন্ত ৩৬৫ কোটি টাকার বেশি সম্পত্তি বাজেয়াপ্ত।

এর আগেও এই মামলায় সম্পত্তি অ্যাটাচ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (ED on Recruitment Scam)। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) এর আগে দুবার বলেছিলেন দুর্নীতির তদন্তে নেমে ইডি যে টাকা অ্যাটাচ করেছে তা ফেরত দেওয়া হবে প্রতারিতদের। তার জন্য প্রয়োজনীয় আইনি পরামর্শও তিনি নিচ্ছেন বলে জানিয়েছিলেন। প্রথম মোদি এই কথা বলেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সঙ্গে ফোনে। প্রার্থীকে ফোন করেছিলেন মোদি। সেখানেই বিভিন্ন কথা বলার মাঝেই মোদি জানিয়েছিলেন, ৩ হাজার কোটি টাকা অ্যাটাচ করেছে ইডি। সেই টাকা বাংলার গরিব মানুষের টাকা। তাই ওই টাকা ফেরত দেওয়ার জন্য রাস্তা খোঁজা হবে। নতুন সরকার তৈরির পরেই এই কাজের জন্য প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছিলেন। যাঁরা ঘুষ হিসেবে টাকা দিয়েছিলেন তাঁদের টাকা ফেরানোর জন্য ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি।

তারপর জলপাইগুড়িতে ভোটপ্রচারে এসেও একই কথা বলেছিলেন তিনি। সম্প্রতি ওই জনসভায় মোদি বলেছিলেন, 'বাংলার মাটিতে দাঁড়িয়ে আজ আমি এই গ্যারান্টি দিচ্ছি যে, যারা দুর্নীতি করে টাকা তুলেছে, ইডি তাঁদের সম্পত্তি অ্যাটাচ করে রেখেছে। তার পরিমাণ প্রায় ৩ হাজার কোটি টাকা। শিক্ষক নিয়োগে যে গরিব লোক টাকা দিয়েছে। এই যে ৩ হাজার কোটি টাকা অ্যাটাচ করেছে, আমি এই গরিবদেরকে ফেরত দেব।'         

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপ স্টেটাস শেয়ার করা যাবে ইন্সটাগ্রাম স্টোরিতে, আসছে নতুন ফিচার

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?

ভিডিও

Ghantakhanek Sange Suman (০৩.০৮.২৬) পর্ব ২ | চাপানউতোরের আবহে আজ দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী
Ghantakhanek Sange Suman (০৩.০৮.২৬) পর্ব ১ | 'কাউকে ছাড়া হবে না', হুঁশিয়ারি শমীকের, কিন্তু গ্রেফতার কোথায়?
BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget