এক্সপ্লোর

Partha Chatterjee: SSKM এবং AIIMS-এর রিপোর্ট প্রায় এক! দাবি কলকাতার চিকিৎসকের

SSKM Hospital: গতকাল এইমসে স্বাস্থ্য পরীক্ষা হয় পার্থ চট্টোপাধ্য়ায়ের। SSKM-এর রিপোর্টকে নাকচ করে, এইমস ভুবনেশ্বরতরফে জানিয়ে দেওয়া হয়, হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই। 

কলকাতা: ভুবনেশ্বর থেকে কলকাতায় আনা হল পার্থ চট্টোপাধ্যায়কে। সকাল ৬টা ৩৪-এ কলকাতা বিমানবন্দরে পৌঁছয় ইন্ডিগোর বিমান। গতকাল এইমসে স্বাস্থ্য পরীক্ষা হয় পার্থ চট্টোপাধ্য়ায়ের। SSKM-এর রিপোর্টকে নাকচ করে, এইমস ভুবনেশ্বর তরফে জানিয়ে দেওয়া হয়, হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই। 

SSKM, এইমসের রিপোর্টও সবই প্রায় একরকম জানালেন চিকিৎসক: এপ্রসঙ্গে এদিন এসএসকেএমের কার্ডিওলজি বিভাগের চিকিত্‍সক তুষারকান্তি পাত্র বলেন, "এসএসকেএমে যা রিপোর্ট করা হয়েছিল, ভুবনেশ্বর এইমসের রিপোর্টও সবই প্রায় একরকম। ওষুধ আমরা যা প্রেসক্রাইব করেছিলাম, তাই দেওয়া হয়েছে। পার্থক্য শুধু ভর্তির ব্যাপারে। শনিবার আমরা ভর্তির সিদ্ধান্ত নিয়েছিলাম। তখন রোগীর শারীরিক অবস্থা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওঁরা সোমবার রোগীকে অ্যাসেসমেন্ট করেছেন। মাঝখানে ৩৬ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। ৩৬ ঘণ্টা ধরে পার্থ চট্টোপাধ্যায়ের চিকিত্‍সা করেছি আমরা। তাতে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। রোগীর এখনকার স্টেটাস অনুযায়ী, ভুবনেশ্বর এইমস রিপোর্ট দিয়েছে।''

এদিন সকালে কলকাতা বিমানবন্দরে পৌঁছন পার্থ চট্টোপাধ্যায়। বিমানবন্দরে প্রস্তুত ছিল ইডি-র ৪টি গাড়ি। ছিল কড়া নিরাপত্তার ব্যবস্থা। গতকাল রাতেই পার্থকে প্রাইভেট ওয়ার্ড থেকে এইমসের অতিথিশালায় স্থানান্তরিত করা হয়। এরপর আজ ভোর ৪টে ২৫-এ পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে হাসপাতাল থেকে রওনা দেয় ইডি-র গাড়ি। ভুবনেশ্বর বিমানবন্দরে পৌঁছনোর পর পার্থর জন্য আনা হয় হুইল চেয়ার। ভোর ৫টা ৪০-এর বিমানে মন্ত্রীকে নিয়ে কলকাতায় রওনা হন ইডি-র আধিকারিক। তৃণমূল মহাসচিবের সঙ্গে ছিলেন তাঁর আইনজীবী অনিন্দ্যকিশোর রাউত ও এসএসকেএমের কার্ডিওলজি বিভাগের চিকিৎসক তুষারকান্তি পাত্র। ভুবনেশ্বর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নীরবই ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। কার্যত ভাবলেশহীন মুখে বসে থাকতে দেখা যায় শিল্পমন্ত্রীকে।

ভুবনেশ্বর থেকে আনার পর, আজই পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জেরা করার সম্ভাবনা ইডি-র। সকালে কলকাতা বিমানবন্দর থেকে তৃণমূলের মহাসচিবকে নিয়ে সরাসরি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে আনা হয়। নিয়ে যাওয়া হয় সাততলায়। ইডি হেফাজতেই রয়েছেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। ইডি সূত্রে দাবি, অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ৩টি ডায়েরি। একটিতে উচ্চ শিক্ষা দফতর লেখা। ইডি সূত্রে দাবি, এই ডায়েরিতেই লুকিয়ে রয়েছে রহস্য। 

আরও পড়ুন: Partha Chatterjee: 'দোষ প্রমাণে যাবজ্জীবন হোক', মমতা ঠিক বলেছেন, কলকাতায় পৌঁছে বললেন পার্থ

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget