এক্সপ্লোর

RG Kar Case : RG করে CBI ফের সেই বিল্ডিংয়ে, মিলল কীসের খোঁজ ? কোন প্রশ্নের মুখে উপাধ্যক্ষ?

R G Kar Case Investigation : সিবিআইয়ের দ্বিতীয় দলটি চলে যায় আর জি কর মেডিক্যালের ক্যাসুয়ালটি বিল্ডিংয়ে। এখানকারই চারতলার সেমিনার হলেই উদ্ধার হয়েছিল নিহত তরুণী চিকিৎসকের দেহ।

ঝিলম করঞ্জাই, প্রকাশ সিন্হা , সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : আর জি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনের মামলায় ১৩ অগাস্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তারপর কেটে গেছে ১৭টা দিন। কোন পথে এগোচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্ত? কী উঠে এসেছে তদন্তে? প্রশ্ন সকলেরই । জুনিয়র চিকিৎসকরা ইতিমধ্যেই সিজিও অবধি মিছিল করেছেন। প্রশ্ন তুলেছে এ রাজ্যের শাসক দল তৃণমূলও। কেন এখনও পর্যন্ত সঞ্জয় রায়ের পরে আর একটাও গ্রেফতারি হল না। এত দিনে কোনও দিশা কেন দেখাতে পারল না সিবিআই?

এসব প্রশ্নের মাঝেই শুক্রবার ১৪-তম দিনেও সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সকাল পৌনে এগারোটা নাগাদ সিবিআই দফতরে পৌঁছন তিনি। তবে এদিনও সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দেননি তিনি। তাঁর পলিগ্রাফ টেস্টও হয়ে গিয়েছে। কিন্তু তার থেকে যে বিস্ফোরক কিছু উঠে এসেছে বলে শোনা যায়নি।  

সন্দীপ ঘোষ ছাড়াও এদিন সিজিও কমপ্লেক্সে আর জি কর মেডিক্যাল কলেজের চার জুনিয়র চিকিৎসককে ডেকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। কলকাতায় সিবিআইয়ের আরেক অফিস নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয় সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চন্দন লৌহকেও। আর জি কর মেডিক্যাল কলেজের ভিতরে স্টল রয়েছে চন্দনের। আর্থিক দুর্নীতির তদন্তে গত ২৫ অগাস্ট এই চন্দনের বাড়িতে অভিযান চালিয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা।

তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলার পাশাপাশি আর জি কর মেডিক্যালে দুর্নীতির অভিযোগের তদন্তও করছে সিবিআই। এদিন জোড়া মামলার তদন্তে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দুটি টিম আসে আর জি কর মেডিক্যালে। বৃহস্পতিবার আর জি কর মেডিক্যালে এসে মর্গ ও স্টোররুমে গিয়েছিলেন তদন্তকারীরা।  আর এদিন হাসপাতালে এসেই প্রথম দলটি চলে যায় প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ের প্রিন্সিপালের অফিসে। সেখান থেকে তথ্য সংগ্রহ করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সিবিআইয়ের দ্বিতীয় দলটি চলে যায় আর জি কর মেডিক্যালের ক্যাসুয়ালটি বিল্ডিংয়ে। ডেকে পাঠানো হয় মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ও ডেপুটি সুপারকে। 
এখানকারই চারতলার সেমিনার হলেই উদ্ধার হয়েছিল নিহত তরুণী চিকিৎসকের দেহ।

উপাধ্যক্ষ সপ্তর্ষি চট্টোপাধ্যায় জানান, 'আমার কাছে জানতে চাওয়া হয়েছে, ইমারজেন্সি বিল্ডিংয়ে আমাদের যে সবমিলিয়ে সাতটা ফ্লোর আছে, প্রত্যেক ফ্লোরের প্ল্যান কী আছে, কতগুলো ঢোকা ও বেরনোর জায়গা আছে, কত স্কোয়ার-ফুট এলাকা এবং এখানে কী কী পরিষেবা আমরা এখানে দিতে পারি, ইত্যাদি'  

এদিন এই চেষ্ট ডিপার্টমেন্ট থেকে বেরিয়ে ফের স্টোরেও যান কেন্দ্রীয় গোয়েন্দারা। দোষীদের শাস্তির দাবিতে এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: RG Kar Case: প্রেসক্রিপশনে 'Justice For RG Kar' স্টিকার, অভিনব প্রতিবাদ রায়গঞ্জের চিকিৎসকের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
Weather Update: বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget